-
যদি চাও / সাইফ আলি
পাতাগুলো ঝরে যেতেই বাকলের চিরগুলো স্পষ্ট হয়ে উঠলো,তুমি বললে শীত আমার ভালো লাগে নাঅথচ শীতকে অতিক্রম করেই বসন্তে প্রবেশ করতে হবে।নতুন সবুজের প্রসববেদনায় জর্জরিত শীত আমাকে ডাকছে-আমি একটা আগুনের স্তুপ তৈরি করছিযদি চাও, পাশাপাশি বসে শীতকে উপভোগ করতে পারি।২৯.১০.২০
-
যদি চাও / সাইফ আলি
যদি চাও, বৃষ্টিতে ধুয়ে নিতে পারো চোখ- কথা হোক ভারাক্রান্ত মেঘেদের সাথে কিছুক্ষণ; তারপর ফের আমাদের ছোটো ছোটো কথাগুলো নরম মাটিতে রুয়ে খেলা শেষ। যদি চাও, ঠান্ডা বাতাস মেখে কৃত্রিম শীতে নিজেকে কুকড়ে নিয়ে আশ্রিত হতে পারো পাঁজরের উষ্ণতায়। হবে?