-
যদি মেঘের সঙ্গে যাও / সাইফ আলি
যদি মেঘের সঙ্গে যাও তবে বৃষ্টি ধরে নিলাম, আর ডানা মেললে আমি পাখিই তো ছিলাম! তুমি জোসনা ধোয়া রাত নাকি অমাবশ্যা ঘোর আমি কিছুই না জেনে পুষেছি বুকের ভিতর। আজ মুক্ত করে দিলাম।। যদি রাস্তা ভুলে যাও কোনো শীতের কুয়াশায়, কখনো কোনো দিন ফিরে আসো সেই আশায় একটা স্বপ্ন বুনে নিলাম।।