-
যে আঁধার কান্না করে / সাইফ আলি
যে আঁধার কান্না করেসে তোমার সঙ্গী না হোক,সে তোমার সঙ্গী না হোক ও হরিণীএ বুকে ফুল ফুটালে থাকবো ঋণীঅনন্তকাল থাকবো ঋণী।। তুমি যার পিছে পিছেসারাদিন ঘুরে বেড়াও মিছে মিছেসে তোমার ডাকে সাড়াদিলো নাতো কোনোদিনই।। প্রেমিকের মূল্য বুঝে ক’জন খুঁজে নিতে পারেদিও না অমূল্য ঐ প্রেম পেয়ালা যারে তারে?এ হৃদয় শীতল কোরে যাওনা বয়ে স্রোতস্বিনী।। ২৮/০১/২৩