• যে ছিলো বুকের মাঝে / সাইফ আলি

    যে ছিলো বুকের মাঝেসে চেয়েছে ঘরআমি কেমন কোরে করবো তারে পরতুই বলনা বন্ধুবর,একটুখানি বোঝাস তারে চলনা বন্ধুবর। তার দুচোখের কাজল হতেপুড়ে হলাম কালো,আর কে আছে আমার চেয়েবাসবে তারে ভালো??কেমন কোরে পাঠ্য করি আমার এ অন্তর? পাখির বাসা আবর্জনাউড়ে গেলেই পাখি,ভালোবেসে যতই তারেযত্ন করে রাখি।।কেমন কোরে বোঝাই তারে বলনা বন্ধুবর। ২০/০১/২৩