• দুই বিঘা জমি / রবীন্দ্রনাথ ঠাকুর

    শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, “বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।” কহিলাম আমি, “তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড়ো‐জোর মরিবার মতো ঠাঁই।” শুনি রাজা কহে, “বাপু, জানো তো হে, করেছি বাগানখানা, পেলে দুই বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা— ওটা দিতে হবে।” কহিলাম…