-
বা’ পুরুষ / সাইফ আলি
বা’ পুরুষ বা’ পুরুষ বা’ পুরুষমোটাদাগে তুমি এক কাপুরুষ।হাত পেতে টাকা চাওপাও না কি মাইনে?স্বরটাকে তুলে বলোকালোটা কামাইনে!!ভালোবেসে দিয়ে যায়যদিও তা চাইনে!?জানো না কি কষ্টআমগো এ লাইনে!?পুষবো কেমন করেবউ পোলাপাইনে?কোনোমতে সংসার চলে বায়ে ডাইনে!?বা’ পুরুষ বা’ পুরুষ বা’ পুরুষমোটাদাগে তুমি এক কাপুরুষ। বউরে চালাও তুমিশশুর তোমারে দেয়চাওনা তো একবারোতবু বারে বারে দেয়!?এতো কিছু দেয় তবুদড়ি…
-
বিপত্তি / সাইফ আলি
বিপত্তি ঘটে যায় ঘাড়টাকে বাঁকালেইচোখ তুলে তাকালেইতর্জনি ঝাকালেইতাইসোজাপথে হেঁটে যানকাদাকুদো ঘেটে যানচেটে যানআর কোনো প্রবলেম নাই। বিপত্তি ঘটে যায়বাজে কথা রটে যায়লোকে শুধু চটে যায়জোটে ঘাঁই চান্দির উপরেসূর্যের পানে যেনো সুজাসুজি তাকিয়েছিকাঠফাঁটা রৌদ্রের দুপরে।তাইসোজাপথে হেঁটে যানকাদাকুদো ঘেটে যানচেটে যানতাহলেই প্রবলেম নাই। ১৩.০৯.১৯
-
নাহয় তুমিই একটু শান্ত হয়ে দাঁড়াও / সাইফ আলি
হে বৃক্ষ, নাহয় তুমিই একটু শান্ত হয়ে দাঁড়াওএকটু কথা শোনো, মাথা নাড়াওনাহয় তুমিই একটু শান্ত হয়ে দাঁড়াও। এইযে যারা ভাবছে বসে একশ বছর পরেতাদের ঘরে জন্মাবে এক মাছিদেখতে হবে উটের কাছাকাছি!কিংবা যারা কাগজ কেটেকুটেভাবছে এ ডিম ফুটেবের হবে এক মস্ত বড় জ্ঞানীজ্ঞানের ভারে পড়বে মাথা নুয়েঠিক যেভাবে কুমড়ো থাকে মাচার উপর শুয়েভাববে তারা, এই যে…
-
শিলী-কবিগণ পিলিজ বলবেন / সাইফ আলি
কিভাবে বাধালে তা এমন ছবি হবে নজর যার থেকে কিছুতে সরবে না? কোন সে কলমের কালিতে কবিতারা সহজে প্রাণ পায়, যেনোবা কথা বলে? শিলী-কবিগণ পিলিজ বলবেন আমিও ছবি একে, কবিতা লেখে লেখে অমর হতে চাই, নাম কামাতে চাই কিছু…
-
সমস্যাটা বীজে / সাইফ আলি
পাল্টে ফেলার দৌড়ে তিনি এগিয়ে আছেন শ’বার- পাল্টে ফেলুন তাবৎ কিছু হোক যা কিছু হবার পাল্টে ফেলুন সখের বেলুন ভিন্ন কাজে লাগান নিজের ভেতর পাল্টে ফেলার স্বপ্নটাকে জাগান। পাল্টে ফেলা খুব জরুরি পাল্টে ফেলুন কানুন পাল্টে ফেলে সব পুরাতন নতুন কিছু আনুন আকড়ে ধরে আর কতকাল আদীম হালে বাচা ইচ্ছে হলে মাকে মু আর বাপকে…
-
চাই সবকিছু / সাইফ আলি
মেঘ চলে যাও, পর্দা সরাও, দেখি তারায় তারায় মোহজাগা ঘন রাত! মুঠো খুলে ফেলো, মুঠো খুলে ফেলো, একি বৃষ্টি আনোনি; প্রেমহীন খালি হাত!? মেঘ ফিরে এসো, চাঁদ ফিরে এসো, তারা একসাথে সব প্রয়োজন আজ রাতে, বৃষ্টি আসুক, জ্বলুক তারারা দূরে প্রেম নিয়ে এসো ভরপুর দু’টো হাতে। চাই সবকিছু, শূন্যতা চাই ভরা! আরো চাই এক এমন…
-
বিশ্বমোড়ল / সাইফ আলি
সবটুকু সুখ একলা নেবো একলা নেবো বৃষ্টিটুক, তোমরা নিলে নিতেই পারো একটু আধটু এক চুমুক। সবটুকু মেঘ একলা আমার রঙধনু-রঙ সবগুলো, তোমরা কিছু চাইলে নিতে নিতেই পারো সব ধুলো। কি বলো ছি! একলা নিছি!! দুঃখটুকু সব তোমার, কলের ধোয়া, নগর জীবন বিষাক্ততা সব বোমার। এতেও যদি কম পড়ে যায় রোজ সকালে হাত পাতো, পয়সা পাবা,…
-
হয়তো আমার সুখের ব্যরাম / সাইফ আলি
হয়তো আমার সুখের ব্যরাম কিলায় দিনে রাতে দুঃখ কেনার পয়সা পাতির টান পড়েছে হাতে তা না হলে সাধেই কি আর এই সুবিধা ছাড়ি একটুখানি নিচু হলেই পয়সা কাড়ি কাড়ি! না না জনাব ফাজলামি না আতলামি না কোনো তোমরা যারা বিবেক বেচে কচকচে নোট গোণো বলছো আমি চল বুঝি না উল্টো চলি স্রোতে কি ক্ষতি হয়…
-
আকারে ও ইঙ্গিতে / সাইফ আলি
আকারে ও ইঙ্গিতে বোঝালেন নেতা- সততার কথা কয় পাগলে, ওভাবে কি কোনোদিন যায় নাকি জেতা! বাধা পড়া যাবে না সে আগলে। মুহূর্তে গুঞ্জন শুরু হলো এই- মুখে তিনি বলেছেন প্রমান পেলেই ছেড়ে দেবো দল! নেতা তুই একবার বাংলায় বল…
-
তেল / সাইফ আলি
পরোটায় তেল খায় তেল খায় তেলিতেও তেল ছাড়া চাও যদি লুডু-মুডু খেলিতেও জিতবানা জেনে রেখো জিতবানা মনু গো, তেল আছে ভাড়ে যার- ‘মুই কিবা হনু গো’ ভাবে সেই। তেল ছাড়া এ জীবনে গতি আছে? গতি নেই।
-
নসিহত / সাইফ আলি
কিছুদূর যেয়ে সোজা তারপর বাক নিও আলগা পিরিত ছেড়ে কিছু রাখঢাক নিও বেপোরোয়া চলনের অভ্যাস বদলিও প্রয়োজনে মাঝে মাঝে নাম ‘নির্বোধ’ নিও অকারণে দু’চারটা থাপ্পর খেলে খাবে তাতে যদি প্রেস্টিজ যায় কিছু যাক যাবে তবু তুমি প্রতিবাদ না না সেটা করবে না মুঠো কোরে কলারটা না না তুমি ধরবে না একটাই জীবনের মূল্য কি বুঝবে…
-
কবিতার ফিটনেস / সাইফ আলি
ফিটনেস দেখে নিস কবিতার কলকাঠি জাগামতো আছে কিনা দুটো চড় ঘুষি খেলে বাঁচে কিনা ঠিকমতো খোঁজ নিস কবি তার কে বা করতে পারবে কিনা জনতার সেবা। হাত-পাও নাড়ে কিনা মাথা আছে ঘাড়ে কিনা টনটনে বুকে পিঠে চর্বি জমেছে কিনা, কোনোদিন কোনোখানে পিরিতে মজেছে কিনা দেখেশুনে নিস! তার আগে বল বেটা, কবিতা চিনিস?
-
নব্যনেড়ে / সাইফ আলি
:এমন কিছু বলুন জনাব খোরাক জোগায় ভাবার আবার অর্থ না হয় কোনো কক্খোনো। এমন কিছু বলুন যেটা বোঝার সাধ্য নেই কারো আরো উল্টোসিধা যেই কথাটা লাইনমাফিক নয়। এমনতর কথা দিয়েই জয় কবিতার জয়! কবিতাতো তাকেই বলে, পড়তে লাগে ভয়!! এমন কিছু লেখুন জনাব পিলিজ… ছন্দটন্দ ভুলুন ওসব পুরোন মেলা, ওসব রেখে আধুনিকের ছাঁচে আসুন এই…
-
এপাড়ার চামচিকা ওপাড়ার মাতবর / সাইফ আলি
এপাড়ার চামচিকা ওপাড়ার মাতবর ঢাকা এসে আত্মিয়! বলে- মামা হাত ধর, এই ঢাকা শহরের অলিগলি-রাস্তায় তুবড়ি বাজিয়ে রাজ করে যাবো আস্থায় ভাগেযোগে নেতা আছি আমরা যে সাত ঘর। মাতবর বলে- বাহ, বুদ্ধি চমৎকার; মহৎ এ প্রস্তাবে বলুন অমত কার? সাতঘাড় এককাতে রাজি মতামত দেয় শাহাবাগে জড়ো হয়ে এক স্বরে ঘোঁত দেয়। ভেবাচেকা পাবলিক বলে, বাজিমাত…
-
উলঙ্গ স্বপ্নেরা / সাইফ আলি
উলঙ্গ স্বপ্নেরা পাল দিলো তুলে কোন গাঁয়ে যাও মাঝি ভেড়ো কার কূলে দাঁড়ের আঘাতে জল করে টলমল পাপী হবি মাঝি তুই ছুঁলে সেই জল ফকিরে আজম কয়- খালি ক্যান থালা জনাব চটিয়া কন- চুপ কর শালা এই শালা শালা নয় আরো শালা আছে ফকির না বুঝে কয়- ওরে মোর জ্বালা! মাঝির সে নায়ে উঠে ফকিরে…
-
মিছিলটা নাই / সাইফ আলি
ছেড়িটার চিবুকের তিল ছেড়ার অন্তরালে জাগায় মিছিল তিল ছিলো ফেক ছেড়িও অনেক চালু ছিলো তাই ছেড়া আছে শুধু সেই মিছিলটা নাই…