-
রাত দুটোয় দুচোখ / ফজলুল হক তুহিন
রাত দুটোয় দু চোখ ঘুম পাথরের মায়াভার এক নিমেষেই ছিন্ন করে জেগে ওঠলো হঠাৎ প্রজাপতির ডানার মতো। চারপাশ অন্ধকার। ঝপঝপ শব্দে ধসে পড়ে রাত- ছলাৎ ছলাৎ ঢেউয়ের আঘাত- কোন্ উৎস থেকে আসে পৃথিবীর এই মুহূর্ত আবহে? তার চোখে ক্ষয়ের করাত তিমির মতন ভেসে ওঠে। সে কী নিজের গভীর বিশ্বাসের ক্ষতচিহ্ন? দ্বিধার দ্বিমুখী তীক্ষ্ম দাঁত? আতঙ্কে…