-
রাস্তা বাঁকা / সাইফ আলি
শহর-ধুলো-মেঘের তুলো দশতালা সুখ এবং অসুখ এবং কিছু রুটির প্যাকেট কলার খোসা, চায়ের পাতি বৃষ্টি এবং হলুদ ছাতি, গাড়ির চাকা-অচল টাকা সব মিলিয়ে রাস্তা বাঁকা; রাস্তা বাঁকা, রাস্তা বাঁকা… দেয়াল দেয়াল এবং শেয়াল এবং কিছু স্বপ্নদোষের জীবনকোষের মৃত্যুস্মৃতি, স্বজনপ্রিতি এবং বেকার রাখবে খবর বলুন কে কার; কার হুকুমের মিঠাই(!) নিয়ে রাত্রি-ঘুমের ঘটছে ইতি এবং নীতি…