• কাকা / সাইফ আলি

    টিকিট ছাড়া ছবিঘরে দৌড় দিয়ে যায় ফিল নিতিকিন্তু কাকা খুব সচেতন ভাড়াটিয়ার বিল নিতি। কাকার মাথায় মাল আছে তা আমজনতা খুব জানেসময় মতো ভাসে উঠা, সময় মতো ডুব জানে। হঠাৎ করে শুনতি পালাম এবের যাবে সংসদে;ফাজিল পোলা ভেংচি কাটিস! পিছায় দাঁড়া, অংশ নে। কাকার এবের ঠেকায় কিডা, একসাথে ক চিল্লায়েহাক মারে কস ছড়ার মতো ছন্দ…


  • দিলির মদি কচ্ছে কতা / সাইফ আলি

    দিন দুপুরি মগজডা ক্যান চাকার লাহান ঘুরতাছে,দুধশাদা ঐ চিলডা কিরমউটির লাহান উড়তাছে! হলুদ দেহি চারপাশে,সাংবাদিকের কলম য্যান;দিলের ভেতর পুড়তাছে খুবপাগলা বাবার মলম দ্যান। পাগলা বাবার মলম লাগায়ইবার যাব সংসদে,আমজনতার চোখের মণি বইবো না ক্যান মসনদে!? বইবো ইবার বইবো রেদিলির মদি কচ্ছে কতাপরিবর্তন হইবো রে।। 19.11.18


  • র’কে খোকা ল বলেছে / সাইফ আলি

    র’কে খোকা ল বলেছেতাই পড়েছো টেনশনেদেশ বিকিয়ে ফায়দা লোটোআমজনতা মেনশনে! লেবুর হালি বিশ টাকা তাইচান্দি গরম, তেল ডলো;হাজার কোটি হাওয়ায় ওড়েছাগল ধরে কান মলো! কাগজ কেটে শেষ করে সবনেংটি ধেড়ে ইন্দুরে,তিলকে তো বেশ তাল বানালেআড়াল কোরে সিন্ধুরে! মিডিয়া সব হলুদ মেখেপট্টি বাধে চোখদুটোই,নিখুঁতভাবে নজর লাগাওআতস রেখে কার ফুটোয়? 10.11.18


  • দালাল / সাইফ আলি

    আহা! কি ছিলে কি দিলে আমার চমকে ওঠে পিলে আমি উপায় খুঁজে না পাইবসে একলাটি খাট কাপায়শুনে তোমার মুখোর ভাষাতুমি মাল একখান খাসা! তোমার স্বভাব বারোমাসিপানার মতোন ভাসাভাসি,আমার চক্ষু চড়কগাছেদেখাও আর কি চমক আছে। তুমি জনগণের তালইএখন খেলছো তো বেস ভালোইদেখে উজান ভাটির টানবা’ বেস গাচ্ছো ‘মেহেরবান..’ বুঝি দালাল তোমার কাছেনতুন হালালনামা আছে!?তবে এ নাও মাইক ধরোএবার…


  • অঙ্ক কষে দেখলো রাজা / সাইফ আলি

    অঙ্ক কষে দেখলো রাজাকিনতে পারি মোল্লাখুব বেশি না আদর কোরেআধটা রসোগোল্লাদিলেই হবে, লস কি তাতেলাভের হিসেব পাক্কাএই তরণী পার হওয়া যায়একটু দিলেই ধাক্কা। আধটা না ভাই পুরোই দিলামমন খুশি কর, হাক দে;পিছন ফিরে তাকাসনে আরভাইয়া বলে ডাকদে।মোল্লা সাহেব ভাই না বলেআবেগ বসে আব্বা!আম জনতা তাক লেগে যায়-প্রেম কি মশাই বাব্বা!! সব ফতোয়া ভুল হয়ে যায়তেলের…


  • নেতা / সাইফ আলি

    ছুতা ধরে গুঁতা মারেসুতা দিয়ে মাপ দেয়লাথি দিয়ে হাতি মারেবুকে ধরে চাপ দেয়।জনতার নেতা তিনিসাতমার পালোয়ানহুঙ্কারে খাট কাপেমাঠ কাপে ফাটে কান।তবে শুধু ভোট এলেঠোট ভরা হাসি তারগরিবের বন্ধু সেকুলি মুটে চাষী তারভাই লাগে বোন লাগেপ্রয়োজনে ভাইরাভোট শেষে নোট বোঝেসবকিছু ছাইড়া। 29.10.18


  • শামুকের ঘুম কাল ভাঙাবো / সাইফ আলি

    শামুকের ঘুম কাল ভাঙাবোপ্রয়োজনে কলতলা রাঙাবোবানরের লেজে বেধে বর্শিজ্ঞানী আছি হবো দূরদর্শী। অহেতুক ঝগড়া বা বিবাদেচুপ থেকে হবো নিরপেক্ষ,স্বপ্নের ঘোরে কেউ মুতলেতোলপাড় হবে উল্লেখ্য। 29.10.18