-
লাশ / ফররুখ আহমদ
(তেরশো পঞ্চাশে) যেখানে প্রশস্ত পথ ঘুরে গেল মোড়, কালো পিচ-ঢালা রঙে লাগে নাই ধূলির আঁচড়, সেখানে পথের পাশে মুখ গুঁজে প’ড়ে আছে জমিনের ‘পর; সন্ধ্যার জনতা জানি কোনদিন রাখে না সে মৃতের খবর। জানি মানুষের লাশ মুখ গুঁজে প’ড়ে আছে ধরণীর ‘পর, ক্ষুধিত অসাড় তনু বত্রিশ নাড়ীর তাপে প’ড়ে আছে নিঁসাড় নিথর, পাশ দিয়ে চ’লে…