-
শকুনের জন্য প্রার্থনা / সাইফ আলি
শকুনের মতো তুই চেয়ে থাক- তোর ঐ দৃষ্টির মোহে পুড়বে না আমাদের সাজানো বাগান। তবু তোকে ভালোবাসি, ভালোবাসা আমাদের রক্ত ও মজ্জায়; আমাদের প্রেমিকের চোখ, কেবলই প্রেমের কথা কয়। আমাদের মড়ার শরীর তোর ঠোঁটে লেগে থাকে থাক, আমাদের সবুজ জীবন কখনোই ছুঁতে পারবি না। শকুনেরা ভালো থাক ভালো থাক সুতিক্ষ্ন দৃষ্টি তোদের; আমাদের ডাস্টবিনগুলো রুটি…