-
শহুরে খাঁচায় / সাইফ আলি
আধখানা চাঁদ দূর আকাশের গায় সারারাত জেগে জেগে স্বপ্ন বিলায়খুকু তুমি দেখেছো সে স্বপ্নের ঢলভাসিয়েছে মেঘেদের রূপোলী আচল? খুকু তুমি শুনেছো কি বাতাসের গানযেই গানে দোল খায় শাদা শাদা কাশ,দেখেছো কি বুনো ফুল সবুজের প্রাণ রঙিন পাপড়ি মেলে করে উল্লাস? হয়তো বা খুকু তুমি শুনবে এসবদাদুভাই গল্পের ঝাপি খুলতেই,রূপকথা মনে হবে শহুরে খাঁচায় বাস্তবতার সাথে কোনো মিল নেই।…