• সমর্পণ / আবুল হাসান

    ১ সেই তো আমি দাঁড়িয়েছিলাম প্রভু ঘুমের বেশে শয্যা আমার চরম আলুথালু তোমার পদপাতে আবার চাই যে সংসার, ঈশ্বর হে শর্ত কোরে বোলতে হবে আরো? রক্তস্রোতে সম্মোহনী ভয়ের দারূন জরা পুষ্পায়িত হতাম আমি, হতেও পারি তবু, পুষ্পশাখে ঈশ্বর হে তোমার সাথে যদি নাই-ই ফোটাই সমর্পিত পুষ্পরেনুটিরে? হো হো করে হাসতে গিয়ে দুঃখ কাঁপে যার রে…