-
গুম / সাইফ আলি
নগরবাড়ি ঘুমিয়ে আছে গাঁও গেরামে শান্তি নেই, গুম হয়েছে কার বাপে কার পোলায় সে বিভ্রান্তিতেই কাটছে সময় এখন সবার; গুম হয়েছে রাতের ঘুম, অথচ ঠিক নিয়মমাফিক চলছে নাকি এ মৌসুম!! গুম হয়ে যায় হঠাৎ স্বামী বাচ্চা কোলে ঘুরছে বউ, কোর্ট-কাচারি মোড়ল বলে- সত্য এসব নয় আদৌ!! সত্যটা কি জানতে গিয়ে গুম হয়ে যায় সাংবাদিক, র্যাবের…
-
রঙচটা কথাগুলো / সাইফ আলি
আয় দুটো কথা কই, বয় এইখানে রঙচটা কথাগুলো বলি কানে কানে যানজটে বেধে থাক দুঃখ বা সুখ নিভৃতে কিছু কথা সামনে আসুক। এই ধর পাখিদের কোলাহল শেষে হঠাৎ বর্গি এলো আমাদের দেশে, কিংবা জঙ্গি হলে দুধ খাওয়া শিশু খরচ কি হবে আর টয়লেট টিস্যু! তার থেকে দৈনিকে মুছে ফেল সব নিঃসন্দেহে এটা সেরা উদ্ভব। মনে…
-
পাগলটা / সাইফ আলি
দারুণ মজার খবর না! ঐ পাশের ঐ কবর না আমার তোমার মামার না চাচার কিংবা খালুর না!! আধেক রাতে পাগলটা যে ঘুম ভাঙাতো, ছাগলটা যে মরেছে বেশ ভালোই হলো ঘুম হবে খুব জবর না!!? পাগলটা না হঠাৎ রাতে বলতো- ‘নিলো সব ডাকাতে, মরবি এবার ডাল কি ভাতে মিথ্যে কোনো খবর না, ঘুমের ঠেলায় নাভির নিচে…
-
ওসব নিয়ে ভাবতে নেই / সাইফ আলি
‘ওসব নিয়ে ভাবতে নেই নোংড়া জলে নাবতে নেই বস্তিপাড়ায় যাসনে খোকা ওসব নিয়ে ভাবতে নেই। বস্তিতে সব চোর থাকে পাগল মাতাল খোর থাকে ছোটোলোকের ঝুপড়ি ঘরে নানান পদের ঘোর থাকে।’ বড়লোকের ননির পুতুল চোরের ঘরে যায় না আর, দুঃখ শুধু বড়চোরের বিলাসঘরেই জন্ম তার।
-
সাহস থাকে মুখ খোলেক / সাইফ আলি
সাহস থাকে মুখ খোলেক ভয় করে তো হাত তোলেক স্যারেন্ডারের ভঙ্গিতে সামান্যতেই রূপ নেওয়া খুব সহজ এখন জঙ্গিতে। কালির দোয়াত বোম হয়ে যায় মুখের দাড়িই জম হয়ে যায় কম হয়ে যায় জেলের মেয়াদ নগদ কিছু উপরিতে ভাগ্য যদি খারাপ থাকে বুলেট চুমায় খুপড়িতে। আর যদি তুই আল্লা ডাকিস পাল্লা দিয়ে বাড়বে নাম, ছাওয়ালডা তো ভালোই…
-
দোহাই জনাব ওসব ছাড়েন / সাইফ আলি
জনাব, আপনি কলম ছাড়েন ধরতে পারেন অন্য কিছু যেহেতু আজ কাঁঠাল দেখে আস্তে করে লেখেন লিচু। পিঠ বাঁচিয়ে লেখেন ছড়া মুখোরোচক ডালের বড়া ডাণ্ডা দেখে আণ্ডা পাড়েন ঠাণ্ডা হাতে কলম নাড়েন দোহাই জনাব ওসব ছাড়েন। উপুড় করে তেলের শিশি সকাল বিকাল ফরমায়েশি আলাপ পাড়া বন্ধ করেন; সাহিত্যকে নগ্ন করে কচলে কেনো গন্ধ করেন? জনাব, যদি…
-
তুই ইতর / সাইফ আলি
অন্তরালের শেয়াল তুমি প্রেস ব্রিফিঙে হাক লাগাও, মধুর মধুর বোল-বচনে আম জনতার তাক লাগাও। হুক্কা হুআ ইসতেহারে জোরছে তালি হুররে হু, অন্ধকারে হালাল সবই পয়সা-পাতি ব্যঙের থু! কবজিঅলা সবজি বেচে মগজঅলার ময়লা মুখ বগল বাজায় কলকি গাজায় বাসর সাজায়, আহ! কি সুখ- চোখের কোণে কামের কেতর নামের কেতর জমছে তোর, এই মিছিলের শ্লোগান হবে- বুদ্ধিচোরা,…
-
সময়ের ছড়া-০১ / সাইফ আলি
ভর দুপুরে রৌদ্র চুরি করলো রে কোন শালা আকাশ পানে চাইয়া দেখি ভবন তিরিশ তালা স্বদেশটাকে চুরি করে বিকোচ্ছে কোন শালা নাক বরাবর চাইয়া দেখি আমজনতার খালা!
-
পুচ্ছ নাচায় কারা / সাইফ আলি
কাকের শোকে মিছিল হবে কোকিল ডাকে কুহু পেঁচায় ডাকে সেই আমোদে- মিছিল দিবা? উহু (না) পশম তুলে পেখম বলে পুচ্ছ নাচায় কারা? সত্যটাকে সত্য বলে মানতে নারাজ যারা।