-
সমস্যাটা জটিল বড় / সাইফ আলি
সমস্যাটা জটিল বড় রঙ তামাশার সুমায় না, রাত্রি জেগে পার হয়ে যায় একটুও সে ঘুমায় না; চিন্তা কিসে? বললে পোলা তাকায় থাকে আনমনে, দশজনে কয় বাড়ছে বয়স হয়তো কারো টান মনে। কিন্তু পোলার চুল পেকে যায় চাকরি পাবার টেনশনে, ফেসবুকে তার খবর মেলে ‘নতুন আদু’ মেনশনে। বি সি এসের চক্করে তার মুখস্থ সব দেশ-বিদেশ, তবু…