-
সমুদ্রের গান / সায়ীদ আবুবকর
ওই নীল সমুদ্রশয্যায় শুয়ে আছে সহস্র মানুষ। শুয়ে আছে, নাকি ডলফিন হয়ে মৎস্যকন্যাদের সাথে নেচে নেচে গান গায় সোনালি রুপালি জলের গহিনে, যখন ক্রীড়ায় মত্ত সব বসন্তের পাখি ঝাঁক বেঁধে চঞ্চল চঞ্চুতে নিয়ে যায় তুলে ধবধবে সমুদ্রের ফেনা? যেখানে উত্তাল জলের মিছিল আজ ফণা তুলে নাচে, ওখানে, লরেনা, গিয়েছিল আকস্মিক জাহাজটি ডুবে। কি করুণ আর্তনাদে…