-
সম্রাট / আহসান হাবীব
দেয়ালে ভার্জিন মেরী, মোনালিসা তারি মাঝখানে তোমার কোমল দীপ্তি জয়নুলের তুলিতে অমর। মাঝে মাঝে অপলক দৃষ্টি মেলে দিয়ে চেয়ে থাকি মুগ্ধ হই মনে মনে ভাবি ধন্য তুমি, অসামান্য সম্মানে তোমাকে রেখেছি এ উচ্চাসানে- আমি ধন্য; আর ধন্যবাদ সে মহৎ শিল্পীকে জানাই তুলি যার রেখায় রেখায় দিয়েছে অক্ষয় দীপ্তি তোমাকে; যেহেতু আমার দেশের প্রাণ তুমি আর…