• ভোটের চা / সাইফ আলি

    খুটোয় আমার জোর ছিলো নাভাটায় ছিলো নদী,দেশটা কবেই পাল্টে যাতোশাসক হতাম যদি। দূর্ণীতিবাজ সব শালারালোটছে কোঁচড় ভরে,ডাণ্ডা মারে পথ দেখাতামসব কটাকে ধরে। দুখের কথা কি আর কবোটিটকারি দেও ভারি,না হয় দুডো চা খেয়েছিভোট করিছি তারই;হোক না সে চোর, ওয়াদা কোরেভাঙতি আমি পারি? ০৯.০৪.২২


  • সূর্যে আমার চোখ পোড়ে না / সাইফ আলি

    সূর্যে আমার চোখ পোড়ে নাচোখ পুড়ে যায় রাতে,জারজগুলো মিছিল নিয়েবেরোয় মশাল হাতে! ভোগের থালায় দৃষ্টি এদের,নীতিকথার ঝোলেমুখ ডুবিয়ে হুস থাকে নালুঙ্গি মাথায় তোলে। গর্ত ওদের ভিন্ন হলেওসব শেয়ালের ডাকইহুক্কা হুয়া; তাই সারারাতসজাগ হয়েই থাকি। বুদ্ধিজীবী(!)র ছয়টা ছানাএক টেবিলে বসেওদের ছকেই আলাপ পাড়েলাল হয়ে যায় রোষে! এসব দেখে চোখ পুড়ে যায়চোখ পুড়ে যায় রাতে,জারজগুলো মিছিল নিয়েবেরোয়…


  • সময়ের ছড়া-১১ / সাইফ আলি

    আগুন আগুন বলে চেচাচ্ছে কে?একসাথে ইস্যুগুলো পেচাচ্ছে কে?দেশটাকে বেটে বেচে কে খাচ্ছে কে?সবশেষে নীতিকথা শেখাচ্ছে কে?তার দিকে চোখ দাও তার দিকে চোখ,তার মুখে রক্তসেই তো শোষক।। ১১.১০.২০


  • চোখ ফুটেছে নতুন নতুন / সাইফ আলি

    চোখ ফুটেছে নতুন নতুনযা দেখি সব চমৎকারহা তে হা হই না তে না কইনেতার কথায় অমত কার? ফোড়গুলো সব নতুন নতুনপুচ্ছদেশে মুছছি মুখ,দিনগুলো সব রঙিন রঙিনসবচে বড় মনের সুখ। আমলা-বাড়ির মামলাতে ভাইনাক গলানোর সময় নাই,দেয়াল চুইয়ে যেটুক নামেসেটুক চেটেই সখ মিটাই। চামচা না ভাই গামছা গলায়নাম নিয়েছি সমর্থক,সব কিছুতে বিতর্ক ক্যানওসব করা অনর্থক। হিংসে করে…


  • সময়ের ছড়া-১০ / সাইফ আলি

    এমনিতে কি আগুন লাগেআগুনটা কেউ লাগায়;বস্তিঘরে লাগলে আগুনদেশ কিছুটা আগায়। আগুন লাগে বস্তি পোড়েটাওয়ার ওঠে টাওয়ার,আগুন টাগুন কিচ্ছু না ভাইপুজিপতির পাওয়ার। ১১.০৩.২০


  • সময়ের ছড়া-০৯ / সাইফ আলি

    গ্যাস দিছি পানি দিছি,খালি হাতে আইছি?পাই বা না পাই কিছুপদক তো পাইছি। এতো রাগ করিস ক্যাদাদা কিছু দিলো না!বাঙালিরা কোনোদিনএরকম ছিলো না। বাঙালিরা দিলখোলাঘর বেঁচে বর চায়,ঠাকুরের চেহারাটাদ্যাখ বিনা খরচায়। 06.10.19


  • পদ / সাইফ আলি

    মান যায় যাক তবু পদ বেঁচে থাক নাক বেঁচে হয়েছি যে হাসির খোরাক; এঁটো খেয়ে খেয়ে আজ এই পজিশন দ্যাখ ভাই ছেড়ে দিতে চাচ্ছে না মন। আমার কি দোষ, আমি হুকুমের দাস বর্গায় নিয়ে জমি করে খায় চাষ; মালিকের কথা মতো চলি ফিরি এই, সত্যি বলছি কোনো স্বাধীনতা নেই। পরধনে পোদ্দারি ক্যামনে তা করি হাড়…


  • বুদ্ধিবেচা / সাইফ আলি

    কুত্তা দেখে ভড়কিয়ে যাও শুয়োর দেখে নাচো তোমরা নাকি শেয়াল তাড়াও মুরগি হয়ে বাচো!? হাড় চেটে কেউ বাঘ হয়ে যাও হরীণ খাওয়ার লোভে, কিন্তু আবার আমিষ দেখে লাল হয়ে যাও ক্ষোভে! আন্দোলনের গন্ধ পেলে সন্ধানী হও চুপে, সুযোগ মতো ফায়দা লুটে সাবধানে যাও ছুপে! তোমরা নাকি বুদ্ধি বেচে পয়সা কড়ি কামাও, মাজার পারে লাত্থি দিমু…


  • টিংটিঙে ছেলেটা / সাইফ আলি

    টিংটিঙে ছেলেটার দাপটে রাস্তায় চলা দায় কোনো কথা বলা দায় নেতা নাকি আছে তার সাপোটে! মুখে দিয়ে বেনসন শলাকা আসমানে ভাসে সে একা একা হাসে সে আহা কি স্বাধীন এক বলাকা! ছেলেটার জারিজুরি ফাপরে মনে হয় কিম তার দুলাভাই যদিও সে এইখানে দাঁড়িয়ে এক ঠ্যাঙ উত্তর কোরিয়ায়। ছেলেটার পরিচয় ছাত্র হলের সে বড় ভাই রাজনীতি…


  • বি সি এস / সাইফ আলি

    কার জলে কে মরছে ডুবেকার কলে কে চিপায়মিথ্যে প্রেমের যজ্ঞ শেষেমজনু মিঞা কি পায়? মজনু মিঞার প্রেম নদীতে বি সি এসের টিপাইলাইলি হলো মিসেস ক্যাডারমজনু গলাচিপায়। 08.03.19


  • হাতের ফেরে / সাইফ আলি

    হাতের ফেরে দশ মজেছে পাঁচে মনটা ফড়িঙ তিড়িং বিড়িং নাচে ম্যাজিক মামু ম্যাজিক দেখায় দেখো ঘা মেরে সব ছাগল চড়ায় গাছে। হাতের ফেরে ফুল হয়ে যায় কাঁটা বিপ্লবী হয় স্বার্থবাদী চাটা ম্যাজিক মামু ম্যাজিক দেখায় দেখো ঘা মেরে সব কলসি জোড়ায় ফাটা। হাতের ফেরে কত্ত কিযে হয় পোলায় ভোলে বাপের পরিচয়! সামলে রাখো বুদ্ধি বিবেক…


  • সময়ের ছড়া-০৮ / সাইফ আলি

    মগজ কলে দম দিতে তার গাঞ্জা লাগে আটি আটি, মহাজ্ঞানের ভান্ডারী সে মানবতার সেবক খাটি!


  • সময়ের ছড়া-০৭ / সাইফ আলি

    ছুডো ছুডো পোলাপাইন রাজনীতিতে নাম লেখায়, কথায় কথায় কেমুন লাগে হল ছাড়নের ভয় দেখায়। ডর লাগে!! হল কি তুমার বাবার জাগা? কাপছি ভীষণ; জ্বর লাগে!!! ইচড়েপাকা দ্যাখলে তোগো ক্যামন যেনো দরদ হয়, এমনে করে পরজীবি কি সত্যিকারে মরদ হয়?


  • সময়ের ছড়া-০৬ / সাইফ আলি

    ছাত্র তুমি ছাত্র আছো? বিবেক বেচে ওদের কথায় সকাল বিকাল ক্যামনে নাচো?


  • সময়ের ছড়া-০৫ / সাইফ আলি

    ভার্সিটিতে পইড়া হেতে বিরাট কামের কাম করে, চা দোকানের চান্দা তুলে ‘ভাই’ হিসেবে নাম করে।


  • মার্কেটিং / সাইফ আলি

    সফলতা মার্কেটিঙে রুমে কিংবা পার্ক-ডেটিঙে আজকে যারা বাজাচ্ছে গাল পন্য তাদের টপ-রেটিঙে। মার্কেটিঙের সফলতায় ব্যবসা লালে লাল কারোটা, কারো আবার বিফলতায় দিনেও দেখে রাত বারোটা। তাই বলি ভাই প্রয়োজনে ন্যাংটা হয়েও দৃষ্টি কাড়ুন, লুঙ্গি বেধে লাঠির আগায় মার্কোটিঙের ঝান্ডা নাড়ুন।


  • বুদ্ধিজীবী / সাইফ আলি

    বললে তুমি সহজ ভাষায় ছাড়বে সবই বুঝিয়ে মন কিছুটা আশ পেলো সস্তির নিঃশ্বাস পেলো মনঃযোগী ছাত্র হলাম ঘাড়-মাথা-মুখ গুঁজিয়ে। কিন্তু তোমার ব্যাখ্যা শেষে- জাগলো মনে খটকা, পাড়লো মোরগ আন্ডা! সূর্যটা খুব ঠান্ডা! বাপ মরেছে সেই খুশিতে পোলায় ফোটায় পটকা! বললে তুমি, ঠিক আছে; ভীষণ স্বাভাবিক আছে আমজনতার মনটা! আচ্ছা তুমি কোনটা? সত্যিকারের পাগল নাকি ভান…


  • সময়ের ছড়া-০৪ / সাইফ আলি

    কাব্য করার টাইম কোথায় কাব্য করার চর্চা দিনে রাতে বাড়ছে কেবল বাজার সদায় খরচা। বেতন ভাতা মিলছে যাদের এক্সট্রা কামায় উপরি, ডাটের আলাপ তাদের সাজে শুন্য তাদের খুপড়ি ভরছে নানান উপহারের(!) নিত্য নতুন পন্যে, কিন্তু যারা গতর খাটায় পেট চালানোর জন্যে? প্রসাশনের ক্ষ্যামতা এখন বর্ণনাতে আসন দায়, আমজনতা এখন কেবল হাতখরচের বাড়তি আয়? তা নয়…


  • ঘুস / সাইফ আলি

    ঘুস খাবি খা রয়েসয়ে খা দেখেশুনে খা তোরা দেখি খুব খাদক; বাবারে তোদের এসব কম্ম কাবারে ধুতি খুলে যায় প্যাট ফুলে যায়। তুরা ওরকম বেরসিক হলি ইলিশের বড় অভাব হবেনে তখন সবাই যা তা কবেনে তার চেয়ে বাপু রয়েসয়ে খাস সাপ না মরিবে না ভাঙিবে বাঁশ। আমারে দ্যাখনা তালেগোলে ঝোল খাওয়াই জাতিরে তবুও কেমন চামে…


  • খেল / সাইফ আলি

    :হিং টিং ছট দাঁত কটমট এইবার এইবার কান্ডটা ঘট- (ঘটে গেলো কান্ড ফকিরের ভান্ড খালি করে হলো এক ইয়া বড় ফান্ড!) ফান্ডের কাজ কি? ভেবে ভেবে ফেলছেন কপালের ভাঁজ কি? ভাঁজ ফেলে লাভ নেই কাজের অভাব নেই লুটেপুটে খাবে রাজা এমন স্বভাব নেই!! :বেশ তাই হোক না, রাজা কিছু কোক না- :ফকিরের ফান্ড নিয়ে কথা…