• আঁধারে এসেছো আঁধারে মিলিয়ে যাবে / সাইফ আলি

    আঁধারে এসেছো আঁধারে মিলিয়ে যাবে হয়তো কিছুটা জোছনা ছড়িয়ে চাঁদ জানবে না এই সাগরের বুকে হায় কতটা প্রেমের জোয়ার তুলবে ঢেউ… এখন মধ্যরাত- শিশিরে কিছুটা শিক্ত আমার চুল, দুচোখে নদীর মৃদু ঢেউ তাতে তুমি অথবা তোমার রূপালি প্রতিচ্ছবি। ভোর হবে আর কিছুটা সময় পর তুমি চলে যাবে গুটিয়ে তোমার রূপ, জানবে না কতো শূন্য বুকের…


  • শিল্পীর রাত / সাইফ আলি

    যেটুকু আঁধার ছিলো চায়ের চুমুকে যেটুকু বিষাদ ছিলো রাতের শরীরে সবটুকু তুলিতে মলিন সারা ক্যানভাস ছিলো ভীষণ রঙিন- দৃষ্টিরা দেখেছিলো শুধু সেই রং পারেনি আঁধার ছুতে ঠোঁট সারাটা রাতের ব্যথা এক নিমিষেই কেউ যেনো করে দিলো উলোট-পালোট…


  • এবার পাহাড়ে গেলে / সাইফ আলি

    এবার পাহাড়ে গেলে মেঘগুলো ছুয়ে দেবো শাদা শাদা মেঘেরা কি আনমনে হয়ে যাবে নীল; আকাশের গায়ে যাবে মিশে হঠাৎ নিমিষে…? এবার পাহাড়ে গেলে ঝরনায় ধুয়ে নেবো ব্যথার চাদর ঝরনা কি থেমে যাবে তাতে; নাকি ফের ছুটে যাবে সমতলে রোদ্দুরে নিজেকে পোঁড়াতে…? এবার পাহাড়ে গেলে পাহাড়ের মতো করে নিজেকে সাজাবো…


  • কালকে ভোরবেলা পৃথিবী বদলালে / সাইফ আলি

    কালকে ভোরবেলা পৃথিবী বদলালে তোমাকে দেখব কি? মনের প্রশ্নটা মনেই চেপে রেখে দুচোখ বুজলাম তোমাকে খুঁজলাম… তুমিতো আসলেনা আলতো উঁকি দিয়ে জোছনা চাঁদ হয়ে; তবে কি সারারাত এভাবে কেটে যাবে এ অবসাদ বয়ে! বর্ষা কেটে গেছে বৃষ্টি নামবে না তবু এ মেঘেদের ঝগড়া থামবে না দমকা বাতাসেরা ওড়ায় কার চুল মনের জনোলার কাঁপছে পর্দাটা না…


  • শেষ পাতা থেকে শুরু / সাইফ আলি

    আগুনে পুড়েছে উপসংহার সূচনাতে কিছু সংশোধনের বড়ো প্রয়োজন উপন্যাসটা লেখা হয়ে গেছে শেষ পাতা শুধু বাকী। শেষ পাতা শেষ আগুনে পুড়েছে মাঝ থেকে কিছু পাতা না না সব ঠিক সাজানো গোছানো সূচনাতে কিছু ভুল। অক্ষরে নয় শব্দেও নয় সূচনাতে তবু ভুল দাড়ি কমা সব ঠিকঠাক আছে ভুল নেই এক চুল; তবু ডায়রির শেষ পাতাটাতে লেখা-…


  • চলে যাবো বলেই তো / সাইফ আলি

    চলে যাবো বলেই তো এসেছি এখানে নিশ্চয় চলে যাবো দেখো- কাঁচাধান-পাটশাক-কলমির ফুলে হয়তো এ মন যাবে ঝুলে মাটির গন্ধ শুঁকে, সুখে, দুখে কাটিয়ে কয়েক বেলা শেষ হলে খেলা ঠিক ঠিক চলে যাবো দেখো… নদীর চরের মতো অন্য কোনোখানে যেয়ে কোনো লাভ নেই আমার সন্ধানে- সময় যাচ্ছে চলে হয়তো নদীর মতো হয়তো বা না; বাঁধ দিয়ে…


  • মানব ধর্ম / সাইফ আলি

    যে বিষ তোমার শরীর করেছে নীল যে বিষ তোমার রক্ত করেছে হীম সে বিষ এখন ওরাও নিয়েছে তুলে তোমার করুণ শেষ পরিণতি ভুলে। তুমি চেয়েছিলে মানুষে মানুষে সাম্য তুমি চেয়েছিলে মুক্ত-চিন্তা-বুদ্ধি কিন্তু তোমার পথ ছিলো নাতো নির্ভুল মানুষের মাঝে এভাবে আসে না সুদ্ধি। তোমার মতন কজন ছাড়বে ঘরদোর তোমার মতন কজন করেছে চিন্তা এই জীবনের…


  • ঘাটের ছেলের আনাড়ি কবিতা / সাইফ আলি

    প্রথমে স্মরণ করো ঘোলাজল নদীটার কথা পাথরের ঘাট, কূল বসে কেউ পা ডুবিয়ে জলে ভিষন বাচাল সকাল সন্ধ্যা শুধু কথা বলে- তুমি কি এখনো আগের মতোই; প্রিয় নিরবতা? কিশোরি তোমার কোমল পা দু’টি জলে দিতে ভয় আজো কি তেমন? আজো কি সন্ধ্যা লাগতে লাগতে ঘরে যেতে হয়? ঘুম থেকে রোজ জাগতে জাগতে বারোটা বাজাতে, এখনো…


  • ওগো বিদেশীনি / সাইফ আলি

    কাঁটাতারে বিঁধে আছে শ্বেত কবুতর বুকে তার ফেলানীর ঘ্রাণ চোখে তার মৃত্যূ বিভিশীখা; খসখসে আমার দু’হাতে তুলি তার মখমল দেহ- গোধুলি রঙিন চোখে অন্য পাড়ে দেখি তুমি আছো চেয়ে; ওগো বিদেশীনি ভালোবাসি বলতে তো সীমানা দেখিনি। অথচ এখন দেখো রক্তমাখা হাত হাতে রাইফেল তাক করে বসে আছি তোমার দিকেই ভালোবাসি বলে তুমি যদি কোনোদিন কাঁটাতার…


  • কাল এক্সপ্রেস / সাইফ আলি

    সময় মত ট্রেনটা ঠিকই আসে আগের মতই শীস্ বাঁজিয়ে থামে, দূর-সুদূরের যাত্রী নিয়ে আসে নতুন করে কেউ ওঠে কেউ নামে। শব্দ করে যখন বাজায় শীশ্ কেউবা হাসে কেউবা ভয়ে কাঁদে, কেউবা বলে আজকে আমায় নিস; যাদের ভাঙা বুক ভরা বিষাদে। ট্রেন শোনে না কারোর কোন কথা চায় না যেতে তবুও নিয়ে যায়, যাত্রীগুলোর নিঝুম নিরবতা…


  • আরেক ফাগুন / সাইফ আলি

    জীবন যখন হাট-বাজারে থমকে গেছে তখন পাখি কি গান শোনাও; ঘুমহারা এই একলা রাতে জাগরণের স্বপ্ন বোনাও!! রাত হয়েছে তবুও যখন ঘুম আসে না দ্রোহের বীষে তখন তুমি খামচে ধরে চোখের পাতা বললে- সবাই ঘুমিয়ে কেনো; বললে – সবাই আত্মহারা। আজকে নতুন ডাক এসেছে। কোথায় কিসে করলো এমন পাগল পারা- বললে হঠাৎ – এ লাশ…


  • বেশ কিছু পথ পার হয়ে / সাইফ আলি

    ফলের ভারে নুঁইয়ে পড়া ডালের মত আমিও যেন পড়ছি নুঁয়ে মাটির দিকে, আঁধার কালো রাতের পরে ভোরের মত কুচকে পড়া চামড়া ক্রমে হচ্ছে ফিকে। বাহুর সে বল ক্রমেই যেন যাচ্ছে ক্ষয়ে চশমা ছাড়া দেখি না স্পষ্ট করে, সময় শুধু নদীর মত যাচ্ছে বয়ে বাঁধার পাহাড় ভাঙে না আর মনের জোরে। বেশ কিছু পথ পার হয়ে…


  • স্বপ্নচারী / সাইফ আলি

    আকাশরে তোর নীলের সীমায় নিত্য উড়াল যার তোকেই ভালোবেসে, যেই পাখিটা মেলল ডানা; তার খবর রাখিস তুই? আকাশরে তোর বিশাল বুকের একটুখানি দে থাকবে আমার মন তার চাঁদের সাথে তারার সাথে চলবে আলাপন। হাসনাহেনা-জুঁই- শিউলি-বকুল ফুলের মত করে মন কুঠুরির স্বপ্নগুলো পড়বে শুধু ঝরে। আকাশরে তুই একটু জা’গা দে স্বপ্নচারী এই পাখিকে আপন করে নে।…


  • এখন আমি স্বপ্ন দেখি / সাইফ আলি

    এখন আমি স্বপ্ন দেখি হাসবো বলে নতুন করে অন্ধকারে জোনাক হয়ে জ্বলবো বলে মনের ঘরে স্বপ্ন দেখি বাঁধবো বাসা সুখের ঘরে চড়ুই পাখি সকাল হলে গাছের ডালে পাতার ফাঁকে উঠব ডাকি। এখন আমি স্বপ্ন দেখি দূর আকাশে মেলবো ডানা নীল আকাশে উড়াল দেবো, আমাকে কেউ করলে মানা মানবো না তা নিজের যতো ইচ্ছে ঘুড়ি দূর-সুদূরে…


  • অপূর্ণতার পূর্ণতা নিয়ে / সাইফ আলি

    যদি অপ্রাপ্তি হয় প্রাপ্তির আকাঙ্খা তবে অপূর্ণতার পূর্ণতা নিয়ে চলতে আমি রাজি আমার মাথাটা প্রাপ্তির ভারে নুয়ে পড়লে মনটা পরিপূর্ণ হয়ে গেলে আমি তো আর মাথা উঁচু করে দাড়াতে পারবো না তোমাদের সামনে। আমার কাঁধ থেকে সমস্ত প্রাপ্তির ভার সরিয়ে নাও আমাকে নিস্ব করে দাও আমাকে শূন্য করে দাও আমি আবার মাথা উঁচু করে দাড়াই;…


  • সুখ সন্ধানে / সাইফ আলি

    “ তোমার জন্য ছাদের উপরে ছাদ গড়া হল কত তোমার জন্য বুক ভরা আজ কত গোলাপের ঘ্রাণ, তোমার জন্য দেশী চামড়ায় বিদেশের প্রসাধনী তোমার জন্য অবলিলাক্রমে ঝরে গেল কত প্রাণ। তোমার জন্য পকেটে পকেটে অর্থের ছড়াছড়ি তোমার জন্য ব্রিফকেস ভরা অবৈধ কাঁচামাল, তোমার জন্য মাদকে মাদকে ছয়লাব সারাদেশ তোমার জন্য এখানে সেখানে ছুটে চলা চিরকাল।…


  • অভিযোগ / সাইফ আলি

    আমি নাকি বড় অন্ধকারকে চিনি আমি নাকি শুধু হতাশার কথা বলি এই ছিলো তার অভিযোগ; এই ছিলো তার বিদায় বেলার কথা। আমি নাকি বেশি কান্নাকে ভালোবাসি আমি নাকি ব্যথা বুকের ভিতরে নিয়ে ঘুরি; এই তার অভিযোগ। আমি নাকি রাত-নিজঝুম নিরবতা। কি করে বোঝাবো আলোর পেছনে ছুটে দেখেছি শুধুই সূর্য অস্ত যাওয়া গোধূলীর লাল; তারপর আবার…


  • সময়ের ঘোলা জলে / সাইফ আলি

    সময়ের ঘোলা জলে কতকাল সাঁতরায় মন কতবার ডুব দেয় কতবার ওঠে ফের ভেসে মন কি মাছের মতো কাঁদায় ডুবিয়ে রেখে দেহ আমিষ গন্ধ থেকে নিজেকে রেহাই দিতে পারে? ঘোলা জলে সাঁতরালে কাদামাটি লাগবেই জেনে জন্ম নিয়েছি আমি কলুষিত পৃথিবীকে মেনে।


  • এখানে আবার স্বপ্নের রেখা টানি / সাইফ আলি

    এখানে আবার স্বপ্নের রেখা টানি এইখান থেকে পথ চলা হোক শুরু পেছনে ফেরার ইচ্ছের কোরবানি হয়ে যাক আজ এই নির্জন মাঠে। এখানে আজকে ভীরুর কাব্য নয় নয় ঘুমানোর নিজ্ঝুম কালো রাত চির নিদ্রায় নিদ্রিত হোক ভয় জাগুক সাহস জীবন কাব্য পাঠে। এখানে আজকে তামাটে মাটির বুকে রেখে দিয়ে যাই সাহসী পায়ের ছাপ আমাদের চলা শুরু…


  • মন / সাইফ আলি

    ফুলকে চেনো? সেই যে ফোটে হরিৎ বনে, বনের মাঝে। চাঁদকে চেনো? সেই যে ওঠে আকাশ কোণে ধূসর সাঁঝে। মনকে চেনো? বুকের খাঁচার গুপ্ত কোণে লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, হঠাৎ জাগে নতুন কোন মনের ডাকে। হঠাৎ কোনো ঝাপটা বাতাস, সুনীল আকাশ, বন-বনানী, পাখ-পাখালি, শাপলা-শালুক, সাগর, নদী, নোনতা পানি হাতছানি দেয়, মন কেঁড়ে নেয়, সঙ্গোপনে লুকিয়ে রাখে,…