• সবাই বলুক আমি বলবো না… / সাইফ আলি

    শুনেছি তোমার সফল হওয়ার গল্প শুনেছি তুমিও কাদায় রেখেছো পা, কিন্তু যাদের নিয়তি করেছে ব্যর্থ উপসংহারে মিলেছে ব্যর্থতা। শুনেছি তোমার বংশের পরিচয় তোমাকে দিয়েছে আলাদা মূল্যমান, অথচ তুমিতো হাঁটতেই শিখলে না; দেখলাম শুধু অযাচিত উত্থান। সবাই বলুক তুমিই সফল তবু আমি বলে যাবো সে তোমার দৈন্যতা কোটায় তোমাকে বড় তো করেনি মোটে প্রকাশ করেছে প্রচন্ড…


  • একটি টাকার স্বপ্ন / সাইফ আলি

    একটি টাকার পিঠের উপর স্মৃতির ধুলো জমতে জমতে টাকাটা এখন অচল টাকা, আমি সে টাকার ধুলো-বালিগুলি আঁচড়ে তুলে বিস্ময়ে দেখি তাতে কত ঘাম-রক্ত মাখা। প্রতিটা ধুলোয় জড়ানো হাজার কথার মালা প্রতিটা ধুলোয় লেগে আছে যেন স্বপ্ন মমি, আমি সে কথার বুঝিনে কিছুই আগা কি মাথা দেখি শুধু তার ধুলি ধূসরিত ফসলী জমি। এ জমিন কতো…


  • যদি মাথা থাকে / সাইফ আলি

    যদি অমূলক কোনো শঙ্কায় কাঁপে মন গাঢ় আঁধারের মাঝে জোনাকির আয়োজন দেখে নিস যদি বিস্তৃত কোনো জনহীন প্রান্তর তবে অনাগত শত সম্ভাবনার স্বর মেখে নিস শীলা শঙ্কায় যদি বৃষ্টি ভাবিস ভুল ঝড়ো সন্ধ্যায় যদি মাথায় তুলিস জ্বর তবে নিজেকে নিজেই দেখ্- ছোটো কুঠুরির মাঝে সৌখিন কবুতর। যদি মাথা থাকে তবে উঁচু করে রাখ পাহাড়ের মতো…


  • তারার পতন হলে / সাইফ আলি

    মাত্রই যে তারার পতন হলো আগামীকালের পত্রিকায় তাকে নিয়ে লেখা হতে পারে বেশকিছু তরতাজা নতুন কবিতা… অথবা গল্প এক ‘তারার পতন’। একুশের বইমেলায় তাকে নিয়ে মিলতে পারে গোটা দুই ঝাঁঝালো উপন্যাস। এছাড়াও সভা-সমাবেশ, সেমিনার, মিছিল-মিটিং অথবা প্রেসক্লাব পাড়ায় বুদ্ধিজীবী মহলের নিরিহ মানববন্ধন!! তবে যাই হোক তারাটির আর কোনো উদয় হবে না। আজকাল এরকমই হয়, কবিরা…


  • সেদিন তৃষ্ণার্ত আমি / সাইফ আলি

    সেদিন তৃষ্ণার্ত আমি নদীর কাছে গিয়েছিলাম তৃষ্ণা মেটাতে অতঃপর- শান্ত সে বুকে ঠোঁট রেখে আকণ্ঠ পান করেছিলাম তার সুমিষ্ট জল…. আজ তোমার কাছে এসেছি হে সমুদ্র ভেবেছিলাম- লক্ষ লক্ষ নদীর সুমিষ্ট জলের লহর আছড়ে পড়েছে যেই বুকে, সেই বুকে কতই না মধু…! অথচ- এ কেমন তিক্ত তোমার জল…! ( সমুদ্রের ভাষ্য- ) অবাক হয়ো না…


  • সে ছিল / সাইফ আলি

    সে ছিল শুভ্র শরতের কাশ বাতাসে দুলতো কেশ, শহরের ছাদে জানালার ফ্রেমে তবুও মানাতো বেশ! সে ছিল খাঁচার ছোট্ট পাখিটা বাতাসে মেলেনি ডানা, বইয়ের পাতায় বন্দি দু’চোখে জোছনা বাঁধেনি দানা। সে ছিল অফিসে অথবা ফ্লাটের চারটি দেয়ালে বন্দি, কখনো সবুজ ঘাসের সঙ্গে হয়নি শিশির সন্ধি। তবুও সে ছিল শরতের কাশ বাতাসে দুলতো তার স্রোতহারা এক…


  • দয়া করে সাঁতারটা ভুলে যান / সাইফ আলি

    আপনাকে মারার কোনো ফন্দি আঁটিনি আমরা আপনাকে বাঁচানোর সর্বত্তম ব্যবস্থা নিতেই এসেছি এখানে, দেখুন জনাব- হাত পা ছুড়বেন না। জানেনই তো পুকুরের মাছগুলো ঘোলাজলে ঠিকঠাক চলতে পারে না। আপনি সাঁতার জানেন সেটা আমরা জানি, তবে ভাবুন, আপনার হাতে পায়ে জলাশয়ে ঢেউ যদি ওঠে মাছেরা মানবে কেনো?? তাদেরও তো অধিকার আছে… বিবেকের তাড়নায় দয়া করে সাঁতারটা…


  • আশার শিশুরা তবু / সাইফ আলি

    আমাদের রাত যেনো শুকনো পাতার মতো বেজে ওঠে শুধু ওঠে বেজে… আমাদের স্বপ্নেরা ভূতের পোশাকে আসে সেজে, আমাদের ঘুমশিশু চোখ মেলে বসে থাকে তারাদের মতো- মেঘের শরীরে ঠেকে পা; আশার শিশুরা তবু কোত্থেকে ডেকে আনে চাঁদ জলশা…!!


  • পথগুলো শুধু একেবেঁকে যায় / সাইফ আলি

    পথগুলো শুধু একেবেঁকে যায় পথের প্রান্তে কখনো সকাল কখনো অবার গোধূলি আনতে আমিও হারাই পথ থেকে পথে দূর সীমান্তে আরো কত পথ বাকি থেকে গেল একথা জানতে। জীবনের পথে প্রশ্রয়হীন একাকি স্বপ্ন ফেরারী পথিক খুঁজে খুঁজে ফেরে বাস্তবতার জটিল মূর্তি – জ্বলে ধিক-ধিক অবশেষে ছাই; মৃত সে আগুন আবার নতুন বসন্ত খোঁজে আরেক ফাগুন। পথগুলো…


  • তুমিও কি ঘুমিয়েছো চাঁদ / সাইফ আলি

    তুমিও কি ঘুমিয়েছো চাঁদ মেঘের চাদরে ঢেকে মুখ, স্যাঁতসেঁতে অন্ধকারে ভিজে তোমারো কি হয়েছে অসুখ? শহরের ছাদে আমি একা নেই কোনো জোনাকি ডাহুক, নেই কোনো ফুলের সুঘ্রাণ গরম ধোঁয়ায় ভরা বুক। আজ থেকে বহু দিন আগে এইখানে ছিলো এক গ্রাম, আর ছিলো ছোটো এক নদী আজ তার নর্দমা নাম। মাঠ ঘাট বটতলা ছিলো আরো ছিলো…


  • কিছু পাখি উড়ে যায় যাক না… / সাইফ আলি

    সবকিছু মুছে গেলে ইরেজার আসবে না কাজে কিছু কথা বেঁচে থাকে থাক না, সবকিছু ধুয়ে গেলে বৃষ্টিতে ভিজবে না কেউ আর কিছু স্মৃতি ছাতা খুঁজে পাক না। কিছু পাখি উড়ে যায় যাক না… এখানে অপূর্ণতা পূর্ণতা খুঁজে পায় সব কি সবটুকু নিঃশ্বাস একবারে টেনে নিলে তারপর…? সব পানি রূপ নিলে বাষ্পে পাত্রটা খালি পড়ে থাকবেই…


  • মানুষ তখন মানুষ থাকেনা সত্যি… / সাইফ আলি

    জীবন যখন জীবনের কথা বলেনা পাখিরা গড়েনা বাতাসের সাথে সখ্য আকাশ হয়না দু’চোখের প্রিয় আশ্রয় বিবেক হয়না রাখালের মতো দক্ষ্য মানুষ তখন মানুষ থাকেনা সত্যি…


  • ঝিলামের শিশুগুলো / সাইফ আলি

    গনমাধ্যম যেখানে মরা গরুর খোঁজে ভাগাড়ে ভাগাড়ে ঘুরে বেড়ায় মানবতাবাদের দালালেরা যেখানে উটপাখির মতো মাথা গুঁজে পড়ে থাকে চুপচাপ সেখানে তো তোমাকেই দিতে হবে জবাব হে ছেলে তার আগে বলো দেখি এমন সাহস তুমি কোথা থেকে পেলে!! কাশ্মীর জানে, ঝিলামের শিশুগুলো জুজু দেখে ভয় করে না, বন্ধুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়ায় যে পিতা- ওরা…


  • তারার প্রতি / সাইফ আলি

    তুমি কি এভাবে জ্বলতে জ্বলতে ম্লান হয়ে যাবে তারা তুমি কি এভাবে রাতের বাজারে বিলাবে তোমার আলো আমার শূন্য দৃষ্টি তোমাকে দেখতে দেখতে যদি না দেখে তখনো বিলাবে তোমার স্নিগ্ধ শীতল রূপ তুমি কি এভাবে পুড়তে পুড়তে নিজেকে পোড়াবে খুব? হায়- আমি যদি এক নাবিক হতাম উথাল সাগর জলে অথবা ভীষণ আকাশপ্রেমিক শূন্যের গবেষক হয়তো…


  • তুমি কি জানবে জীবনের অর্থটা / সাইফ আলি

    তুমি কি জানবে জীবনের অর্থটা তুমি তো তোমার স্বপ্নকে ঢেকে রাখো অনাগত কোনো ক্লান্তির ভয়ে তুমি সারাটা সময় চাদর মুড়িয়ে থাকো। তুমি কি জানবে বৃক্ষের কারসাজি পাথরের ভাজে বীজের অঙ্কুরণ তুমি তো ভাবছো ক্ষয় হয়ে যাবে পা কাঁদার ভেতরে হাটলেই কিছুক্ষণ। পাখিরা ওড়েনা বাতাসের ধাক্কাতে পাখিরা ওড়েনা ঘুড়িদের মতো করে পাখিরা উড়ছে দু’ডানায় দিয়ে ভর…


  • আজকাল কিরকম / সাইফ আলি

    আজকাল স্বপ্নেরা উচ্ছেদ হয়ে যায় দেখার আগেই অক্ষর মন থেকে কোনখানে চলে যায় লেখার আগেই কুঁড়িগুলো ফুল হয়ে ফুটবে না বলেই কি বাগান মালিক কেটে কেটে ছাফ করে ফুলগাছ সব?? আজকাল কথাগুলো এলোমেলো হয়ে যায় বাক্য মেলে না গানগুলো কিরকম বেসুরোই বেজে উঠে কাঁপায় জীবন আমরা মানুষগুলো পশুদের সাথে সাথে বেড়ে উঠি আর মানবিক গুণ…


  • হৃদয় কখনো দ্বিধায় দোলেনা / সাইফ আলি

    আমার এ হাত ধরো গোলাম বানাবো না পাখিদের মতো বিচেলি কুড়োবো গিয়ে বানাবো ছোট্ট কুঁড়ে প্রাসাদ বানাবো না…. বিরক্তিকর চোখে বললে আমাকে- “শোনো, রাজার পূত্র চাই… চাই সে রাজ মহল, রাণীর মুকুট দেখে হবে মুগ্ধ পুষ্পদল।” পাশ থেকে হটকারি বললো- আহারে, রূপসী তোমাকে রাণী না বানিয়ে পারি!! দ্বিধায় দুলছো তুমি? হৃদয় কখনো দ্বিধায় দোলেনা, হয়…


  • আজ যেনো মুখোশের রাত / সাইফ আলি

    চিন্তার করিডোরে পরিচিত হাটাহাটি নেই, আজ যেনো মুখোশের রাত- সময়ের বালুচরে প্রিয় লাশ ঘুমায় অঘোরে আর তার সুর ধরে দল বেধে জমা হয় পিপিলিকা আশা; চিন্তার করিডোরে পরিচিত নেই আর কেউ আছে শুধু কতগুলো জমে থাকা নীল ভালোবাসা… মাঝে মাঝে মনে হয়- প্রান্তরে যে সূর্য ডুবে গেছে তাকে ফেরাবার কেউ নেই বাকি; তবু চেয়ে থাকি।…


  • পৃথিবীকে কেটে কেটে / সাইফ আলি

    তোমাদের পাহাড়ের পাদদেশে আমাদের সুখ করে বসবাস, তোমাদের ঝর্ণাটা নদী হয়ে বয়ে যায় আমাদের উঠোন মাড়িয়ে; তোমাদের পলি এসে জমা হয় আমাদের ধানক্ষেতে পাটক্ষেতে তবু- তোমাদের আমাদের বৈরিতা জনম জনম!! আমাদের সাগরের পানিগুলো মেঘে মেঘে তোমাদের দেশে বৃষ্টি ঝরায়, আমাদের বুক থেকে রস নিয়ে বেঁচে থাকে পাহাড় বনানী; অতঃপর বয়ে যায় ঝর্ণা সুপেয়… আসলে কি…


  • অদ্বিতীয়া / সাইফ আলি

    আমাকে আমার কাছে বেচে দাও তুমি আত্মদ্বন্দে ভুগি সমস্ত রাত, হাসিমুখে কি দিয়েছো বুঝিনি তা আগে এখন দেখছি শুধু সাজানো আঘাত। চোখে রেখে চোখ আর হাতে রেখে হাত হৃদয় জমিনে যার করলে আবাদ, সে এখন পাকা ধান, কাটো দুই হাতে; মই দিয়ে করো কেনো সব বরবাদ!! রাত্রি গভীর হলে ভাবি শুধু এই, কিভাবে আবাদ হবে…