-
রাজ্য তোমার, রাজাও তোমার / সাইফ আলি
আজ এখানে এক পা দু’পা তোমার ছায়া আজ এখানে একটি চাঁদ ও একটি তারা কাল যেখানে শূন্য ছিলো আজ সেখানে বইছে দেখো নতুন ধারা… ঠিক হবে কি ঠিক হবে না ওসব ভেবে কি লাভ এখন তারচে বরং এখন ভাবো কেমন করে কোন ফুলে এই তোমার আমার ঘর সাজাবো। তবুও তোমার ঘোমটা তুমি তুললে না তো…
-
আমি শুধু অশ্রুভেজা চোখে / সাইফ আলি
(সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদে) আমি শুধু অশ্রুভেজা চোখে দেখতেই থাকি- বারুদের গন্ধে ভরে যায় পাঁজর কুঠুরি; তারপর, বেয়োনেটের নির্মম খোঁচায় ঝাঁঝরা হয়ে গেলে কি চমৎকার নদীতে ভাসিয়ে দাও শতছিন্ন শরীর আমার, ষোলো কোটি মানুষের এই বাংলার। আমি শুধু মুগ্ধ হয়ে দেখি বন্ধুত্বের করুণ নিশানাগুলো যেগুলো তোমার আঁকা, তোমাদের বন্দুকের নলে যে আগুন জ্বলে সে আমার অবিরাম…
-
আমার তো জেগে থাকা প্রেমিকের মতো / সাইফ আলি
আমি কেনো তোমাদের মিছেমিছি সে আশায় ভাসাবো বলোতো যে আশার সমুদ্রে পাল তুলে আজো কেউ পায়নি কিনার; আমি কেনো মিছেমিছি জাগাবো তোমাকে মাঝরাতে যখন ঘুমিয়ে থাকে সুরের মিনার!! আমার তো জেগে থাকা চিন্তাক্লিষ্ট মানুষের মতো নয়, আমার তো জেগে থাকা প্রেমিকের মতো, ভালোবেসে…. চোখের পানিতে…. ভাসিয়ে ভাসিয়ে প্রিয় সেজদার ভুঁই!! আমি কেনো তোমাদের মিছেমিছি এই…
-
মেঘ তুমি এসে / সাইফ আলি
মেঘ তুমি এসে নেভাও এ দাবানল পুড়ে গেল সব মায়াবী পাখির ’বাস অঝোর ধারায় নামাও শীতল জল আরেকটিবার নিতে চাই নিঃশ্বাস। এই নগরীতে আগুন লেগেছে খুব আগুন লেগেছে কোটি মানুষের মনে এক সমুদ্র জল দাও দেবো ডুব তুমিই পারবে এ আমার বিশ্বাস। এখানে আজকে হৃদয়ের তল্লাটে ফাগুনের নামে আগুনের বসবাস সুখের জাহাজ ভিড়বে না এই…
-
নবজাতকের প্রতি সভ্যতার উপহার / সাইফ আলি
জন্মের পর যে শিশু কেঁদে ওঠে চিরচেনা সুরে কোমল আশ্রয়ে থেকে জীবনের প্রথম প্রভাতে, কি দেবে সভ্যতা তুমি উপহার আজ তার হাতে একবার ভেবে দেখ কি তুমি এনেছো ঘুরে ঘুরে। জীবনের শুরুতেই যেই শিশু আধো আধো বোলে জানতে চায় মানুষ আর পৃথিবীর ইতিহাস; তার জন্য হিরোশিমা আর নাগাসাকির তপ্ত বাতাস নিয়ে আসবে হয়তো। যে শিশু…
-
যখন বাগান ছিলো / সাইফ আলি
যখন বাগান ছিলো বয়ে চলা নদী ছিলো বুকে তখন জঞ্জাল ছিলো খামাখা জোয়ার ছিলো ভেবে বাগান করলে ছাফ নদীতেও বাঁধ দিলে তুমি এখন ভাবছো কিসে; এখন কাঁদছো কেনো প্রিয়? কোকিলের প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আজ যদি বসন্ত তোমার নিমন্ত্রণ ভুলে যেয়ে থাকে তবে পিয়ানো বাজাও প্রিয় কোকিলের সুরে সুরে কৃষ্ণচূড়ার হাসি; সেটাও পাবে ঘরের…
-
মরে মরে যারা বাঁচতে শিখেছে / সাইফ আলি
মরে মরে যারা বাঁচতে শিখেছে তাদের কিসের ভয়? তারাতো নিরবে দলে যেতে পারে সব বাধা সংশয়। যারা কারাভোগে বীরের তৃপ্তি পায় যারা ঠিক ঠিক চিনে নিতে পারে ন্যায় আর অন্যায় তাদের জন্য কাটার এ পথ কঠিন কিছুতো নয়- মরে মরে যারা বাঁচতে শিখেছে তাদের কিসের ভয়? যে মন পেয়েছে মধ্যরাতের গোপন মিরাজে সুখ যে চোখ…
-

আমি সেই প্রেরণার বাতিঘর হবো / সাইফ আলি
আমি তার দুই চোখ হবো কি ভাবে সে দ্যাখে এইসব, কিভাবে সে ভুলে যায় আমাদের ভুল ক্ষমা করে দিতে পারে এতো সহজেই…!! আমি তার হবো দুই কান, তারপর মিনারের শুনবো আজান অমৃতের মতো নাকি লাগে তার কাছে ঘুমক্লান্ত সকালের এই আহ্বান! আমি তার পদচিহ্ন ধরে হেটে হেটে বুঝে নেবো এ পথের সুখ, আমি সেই প্রেরণার…
-
কোনো এক বীরকে… / সাইফ আলি
: তোমার মুখের ভাষা সংযত করো নিজেকে গুটিয়ে রাখো শামুকের মতো তুমি বড় বেয়াদব হয়েছো পুরুষ ফাঁসির মঞ্চ দেখে হয়নি কি হুঁশ? তুমি কেনো নিচু হয়ে বাঁচতে শেখনি অভদ্র চোখ কেনো রাঙিয়েছো লালে দেখছো না পা’র তলে মটি নেই কোনো দেখছো না পানি নেই হালে? তোমার মুখের ভাষা সংযত করো নিজেকে গুটিয়ে রাখো শামুকের মতো।…
-
এখানে আবার স্বপ্নের রেখা টানি / সাইফ আলি
এখানে আবার স্বপ্নের রেখা টানি এইখান থেকে পথ চলা হোক শুরু পেছনে ফেরার ইচ্ছের কোরবানী হয়ে যাক আজ এই নির্জন মাঠে। এখানে আজকে ভীরুর কাব্য নয় নয় ঘুমানোর নিজ্ঝুম কালো রাত চির নিদ্রায় নিদ্রিত হোক ভয় জাগুক সাহস জীবনকাব্য পাঠে। এখানে আজকে তামাটে মাটির বুকে রেখে দিয়ে যাই সাহসী পায়ের ছাপ আমাদের চলা শুরু হোক…
-
এক থোকা ফুল এনে / সাইফ আলি
এক থোকা ফুল এনে বলব না সুখী হও আজকের দিনে বলব না বেঁচে থাকো অনন্তকাল, বাগানের সব ফুল যত ভালবাসা পায় সবটুকু এনে বলব এমন হোক প্রতিটি সকাল। যদি নীল সাগরের তীরে ঝিনুকের খোলসের ভিড়ে পাওয়া যায় একখানি মুক্তার দানা, ছোট হোক তাই এনে দেব হীন বল তাই মেনে নেব মেকি মুক্তার মালা তোমায় দেব…
-
এ দেহে মাটির গন্ধ / সাইফ আলি
ধানের তরুণ চারা বেড়ে ওঠে নরম কাদায় সে কাদায় আজো এই পা’র লেগে আছে ছাপ। নারীর নরম দেহ পরখ করেছে এই নির্লজ্জ দু’হাত চেয়ে দেখো- এই তার পাপ। বাপ-দাদা চাষা ছিলো তাই সত্যিকারের চাষার বাচ্চা আমি মাটির গভীরে গাঁথি লাঙলের ফলা অতঃপর বীজ বুনে দিই। এইতো সেদিন শহরের বড়বাবু ডেকে বললেন- এ দেহে মাটির গন্ধ,…
-
আমি কোনো গণক নই তবুও / সাইফ আলি
আমি কোনো গণক নই তবুও কৃষকের হাত দেখে ঠিকঠিক বলে দিতে পারি ফসল ফলবে কিনা মাঠে কৃষকের মুখ দেখে ঠিক ঠিক বলে দিতে পারি কয়বেলা জোটেনি আহার। আহারে পরাণ টিয়ে সেও কি জানে না এক শ্রমিকের ঘরের খবর সোফাহীন , খাটহীন মাঝে মাঝে চালহীন জীর্ণ কুটিরখানি তার আর, কয়বেলা জোটেনি আহার। সত্যি বলছি আমি কোনো…
-
আজকাল কিরকম নিরামিষ / সাইফ আলি
এইসব রাত্রিগুলো কেন যে এমন শব্দহীন- আলোহীন হয়? আমি বুঝতে পারি না কিছুতেই – আজকাল ঝিঁঝিঁগুলো কেনো যে নির্বাক এতো বেশি জোনাকিরা হারালো কোথায় কে বা জানে; আলোহীন একাকি আমার শুধু নিরামিষ রাত কেটে যায়… কতোনা মধুর ছিলো সেই সব রাতগুলি গ্রামে সারাটা উঠোন জুড়ে জোছনার মায়া আলো নামে আর দক্ষিণ জানালার বাতাসেরা পর্দা দোলায়।…
-
অঝর বৃষ্টি হবে / সাইফ আলি
চোখ তুলে তাকাতেই গোধুলির তুলো তুলো মেঘ আকাশ গড়িয়ে নামে টলটলে বৃষ্টির ফোটা সূর্য রঙিন এক রংধনু একে দেয় দূরে অভিমানী তাকিয়েছো কার চোখে বলো কি ভীষন নিষ্ঠুর; অতল আবেগ… আমি তো কাঙাল নদী চর জাগা চোখে তাকিয়েই থাকি- অঝর বৃষ্টি হবে; বাধভাঙা তোমার জোয়ার আমাকে ভাসিয়ে নিতে কতক্ষণ বাকি? অঝর বৃষ্টি হবে বুকের ভিতর…
-
নিঃশ্বাস আমার দিনলিপি / সাইফ আলি
বাষ্পের মতোই মুমূর্ষু ছায়ামন বাতাসের ভাঁজে জীবনের সীমারেখা ছেপে বিলীন হয় বিষণ্নতায়… জীবনের জটিল রসায়ন কয়েকটি সমীকরণে বেঁধে বোঝাতে চেও না আমাকে; আমি এক অবুঝ কিশোর ঘড়ির কাঁটার মাঝে জীবনকে বুঝতে শিখিনি। সকালের কুয়াশাভেজা ঘাসে দেখেছি জীবন দেখেছি মাতৃপায়রার দু’ঠোঁটের ভাঁজে, দেখেছি শুকনো বাকলের পেটে সবুজ পাতায়; শহরের ডাস্টবিন ঘিরে থাকা সারি সারি কাকের শরীরে…
-

মন / সাইফ আলি
মন তো এমন এক খাতা যেই স্মৃতি ভুলে যেতে চাই সেই স্মৃতি লেখে রাখে এমন কালিতে কোনোদিন মোছা যায় না ইরেজারে যতো বেশি ঘষি সেই স্মৃতি ততই নিপূণ হয়ে ওঠে যতবার চোখ বুজি দেখবোনা বলে ততবার আরো বেশি স্পষ্ট হয়ে ফোটে। মন তো এমন এক মহলের নাম যেখানে তোমার বসবাস, বার বার কেনো তুমি বের…
-
আমার স্বপ্ন / সাইফ আলি
আমার স্বপ্ন খোলা জানালায় ভোরের সূর্য আমার স্বপ্ন ফাগুনে আগুন কৃষ্ণচূড়ার লাল আমার স্বপ্ন ভরা নদীটায় জোয়ার বেলায় উথলিয়ে ওঠা ঢেউয়ের মতন ফুলে ফেঁপে উত্তাল আমার স্বপ্ন ঘাসেদের বুকে ভোরের শিশির আমার স্বপ্ন প্রজাপতিদের পাখার কোমল গুঁড়ো আমার স্বপ্ন শিশিরের বুকে কাঁচা সোনা রোদ আমার স্বপ্ন এভারেস্টের দুর্গমগিরি চুঁড়ো আমার স্বপ্ন ছোট পাখিটার আকাশে উড়াল…
-
হৃদয়ে মুহাম্মাদ / সাইফ আলি
সবুজ মাঠ এবং শীতল ঝর্নাকে অতিক্রম করে যখন আমি মরুভূমিকে দেখে বললাম- ‘কি নিষ্ঠুর রুক্ষতা তোমার বুকে!! প্রখর রোদ্রতাপে তোমার বুকে যে আগুন-বালি তা আমার পাকে পুড়িয়ে দেয়।’ সূর্য ডুবে যায় ……. অন্ধকারে ……….. ‘উহ!! কি বরফ শীতল তোমার শরীর আমার হৃৎপিন্ডটা জমে যাবে নাতো…! এই রুক্ষতা এই শীতলতা তুমি কেমন করে সহ্য করে আছো?…
-
পথগুলো শুধু একে বেঁকে যায় / সাইফ আলি
পথগুলো শুধু একে বেঁকে যায় অজানা প্রান্তে কখনো সকাল কখনো আবার গোধুলি আনতে আমিও হারাই পথ থেকে পথে দূর সীমান্তে আরো কত পথ বাকি থেকে গেল একথা জানতে। জীবনের পথে প্রশ্রয়হীন একাকি স্বপ্ন ফেরারী পথিক খুঁজে খুঁজে ফেরে বাস্তবতার জটিল মূর্তি- জ্বলে ধিক-ধিক অবশেষে ছাই; মৃত সে আগুন আবার নতুন বসন্ত খোঁজে আরেক ফাগুন। পথগুলো…