• তবে চোখ বুজেছি / সাইফ আলি

    আমি ঘুমিয়ে গেলেই নাকি নামাও জোসনা উঠোন জুড়ে, তবে চোখ বুজেছি প্রিয় তুমি সাজাও আমার কুড়ে। আমি বলবো কথা ভেবে তুমি আড়াল খোঁজো যদি, জানি আকাশ-বাতাস বোঝো এবার একটু বোঝো নদী। আমি খাঁচার পাখি করে তোমায় রাখবো এমন ভয়? তবে চোখ বুজেছি নামো ভোলো মিথ্যে ও সংশয়।


  • শব্দ ছিলো জলের / সাইফ আলি

    শব্দ ছিলো জলের এবং গভীর তলের শব্দ ছিলো মিহি বাতাস চলাচলের। শব্দ ছিলো মেঘের বৃষ্টি ভেজা পাতার এবং কিছু কথা, কলম, খেরো-খাতার। হঠাৎ কিযে বিকট শব্দ; একি বোমার? সভ্যতা নও রানী; লজ্জা ঢাকো তোমার।


  • আপনারা আছেন বলেই / সাইফ আলি

    আসুন (এক টুকরো প্রশংসার রুটি ঝুলিয়ে দিয়ে) আপনারা আছেন বলেই… এই যে দেখুন, ভালো করে দেখুন এখানে; আপনাদের বদান্যতায় বেঁচে আছে কোনোমতে! (স্বপ্নেরা; মুমূর্ষু) দেশের মঙ্গল! ওটা নিয়ে আপনারা ভাবেন, আমাদের ছোটো মাথা- সেকি উঠলেন? চা না খেয়েই! (চারপায়ে) একটু দাঁড়ান; এর চেয়ে বেশি আর পারবো না। স্লামালেকুম স্যার (শুয়োরের বাচ্চা) আবার আসবেন।


  • শিশিরে আঁধার / সাইফ আলি

    শিশিরে ভীষণ আঁধার জমেছে আলোরা মেতেছে ওপাড়ায়, মিছিল শিখেছে আপোষের সুর শ্লোগানে কাঁপেনা ধমনীর জমা খুন! নদীরা সরল, ঝরনা সরল এবং পাহাড় এখন কেমন অবকাশ প্রিয়, এখন কেমন আপোষের কারু বেয়াড়া ষাড়ের বাঁকানো সিঙেও! শিশিরে ভীষণ আঁধার জমেছে কলমে ওঠাও সকালের তরজমা, মিছিলে জাগুক দ্রোহের কবিতা শ্লোগানে কাঁপুক ধমনীর জমা খুন।


  • পথ ভুল হলে / সাইফ আলি

    পথ ভুল হলে আশ্রিত হবো আকাশ পাড়ায় আমার আবার হারাবার ভয়! শুধু ভয় হয় তুমি না আবার মেঘ হয়ে যাও বৃষ্টির মতো উপঢৌকনে ভিজলে উঠোন ফেরানোর কোনো অযুহাত থাকবে না! ফুল খুটে খুটে অবসরটুকু পার হয়ে গেলে ব্যস্ততা হয়ে সামনে দাড়াও, তড়িঘড়ি আমি ফুল ফেলে দিয়ে ব্যস্ততা ছুঁই তখন তুমিই প্রিয় অবসর, ফুল হয়ে যাও;…


  • একান্ত বাক্যেরা-১৭ / সাইফ আলি

    অনেক আলোর রঙ মেখে আমি আঁধারে ধুয়েছি মুখ; অনেক দিনের গন্ধে আমার ভিজেছে জোনাক রাত- তুমি আঁধার হয়ো গো রানী- আমি রাজ্য বিছাবো পায়।


  • বৃষ্টির কোনো রঙ নেই / সাইফ আলি

    আমি যদি আকাশ হতাম- বুকের মধ্যে স্তরে স্তরে জমা হতো নানা রঙের মেঘ কিন্তু বৃষ্টির কোনো রঙ থাকতো না; সুখ সে যে রঙেরই হোক অনুভূতির কোনো রঙ থাকতে নেই, দুঃখ সে যে রঙেরই হোক কান্নার কোনো রঙ থাকতে নেই।


  • সুখী মানুষ / সাইফ আলি

    সুখী কাগজের ভূমিকায় তুমি নানা রঙে ওঠো সেজে, মৃদু বাতাসেই কণ্ঠ তোমার নানা সুরে ওঠে বেজে। সুখী মানুষের তকমাটা তবু কপালে জুটলো না; আহা! বসন্ত ফুটবে ফুটবে কিছুই ফুটলো না।। সুখী মানুষের দশ তলা বাড়ি, এসি গাড়ি নাকি থাকে কোলের ভেতরে জাপটিয়ে নাকি টাকার বালিশটাকে তারা ঘুমোয়; তাদের ঘুম হয়!? সেকি জেগেই উঠলো; না!? আহা!…


  • আকাশ তোকে বললো কিছু / সাইফ আলি

    সেলাই করা বুকের কাপড় ফেড়ে বনের পাখি মেললি ভিষণ ডানা ওড়ার সুখে আনন্দে আটখানা! আকাশ তোকে বললো কিছু নীলচে আচল নেড়ে? নাকি কেবল শুধু- মিথ্যে মেঘের চতুর আনাগোনায় ভুললি কোমল বুকের এ আর্দ্রতা?


  • আভা / সাইফ আলি

    বিকেলের ঝুলে পড়া আভা লেগে ছিলো পাতাটার গায় গভীর অন্ধকার রাতে যখন সে মেলেছিলো নিজেকে হলুদ জোছনায়।


  • প্রেরণা / সাইফ আলি

    এমন কি কবিতার ছবক আচলের গিট খুলে দিয়েছিলে পায়রার ঝাকে একসাথে ডানা মেলে উড়ে গেলো কিছুতেই ফেরানো গেলোনা-


  • তুমি জাগো / সাইফ আলি

    তুমি জাগো তমি জাগলেই আর অভিযোগ থাকবে না তুমি জাগলেই আর এ ব্যর্থতার ইতিহাস থাকবে না তুমি জাগো- মাটিতে কাদায় মুখ গুঁজে আছে মতিহার স্রোতে ভেসে ভেসে কতদূর যাবে ঐ চাঁদ বলো আর পুড়ে ছায় যত আশার বসতি গোলাপের সংসার এই ভার পিঠে তুলবার ক্ষমতা আমার জাগো একটু বিবেক মমতা আমার জাগো তুমি জাগো তুমি…


  • কেউতো ভালোবাসছিলো / সাইফ আলি

    যখন তোমার ডানায় আমার আলো দুপুর রোদেও চমকালো সূর্য অবাক তাকিয়ে ছিলো; হাবার মতো বাতাস ভিষণ হাসছিলো- দূর থেকে সুর আসলো ভেসে- কেউতো ভালোবাসছিলো!! তুমি তখন অন্য মনে উড়ছিলে; আকাশ জুড়ে কেবল শুধুই উড়ছিলে?


  • এখনো বৃষ্টি নামে / সাইফ আলি

    এখনো আকাশ ভেজে মেঘের জলে বাতাসে ছন্নছাড়া ফুলের রেণু বোঝো কি পাখির ভাষা কিংবা পাতার যদি সে বনপোড়া হয় শহরবাসী? পাহাড়ের সবুজ সুখে হাত রেখেছি ঝরনা যাচ্ছে বয়ে বুকের ভিতর সে পাহাড় মেঘের তুলো মাথায় মাখে শুনেছো কান পেতে তার অট্টহাসি? এখনো আকাশ ভেজে মেঘের জলে এখনো বৃষ্টি নামে অঝর ধারায়।


  • ভালোবাসি / সাইফ আলি

    শাদা খাম বেওয়ারিশ চিঠিটার মালিক নিয়ে সন্দেহ থাকতো যদি আমি ছাড়া অন্য কেউ থাকতো এখানে, একক সংসারে অন্য কোনো প্রাণের উপস্থিতি না থাকায় ওটা এখন আমার সম্পত্তি- সম্পত্তি না বিপত্তি ঠিক বুঝে উঠতে পারছি না, আজকাল তো আর চিঠির চল নেই, ওটা শুনেছি বাপ-দাদার আমলে ভীষণ আকাঙ্খার বস্তু ছিলো- খামের মধ্যে চারুকরে চারভাঁজ করা একটা…


  • অসিয়ত / সাইফ আলি

    তুমি যখন নিঃশব্দে পার হয়ে যাবে তখন ভুলেও যেনো পেছন ফিরবে না, দোহায় তোমার- তুমি যদি সীমান্তে পৌছে দেখো, আমাদের আধখাওয়া চাঁদ-রুটি নির্মম কাটাতারে ঝুলে আছে, যদি দেখো ঝাঁওবনে রেখে আসা জোনাকিগুলো দলবেধে ঝাপিয়ে পড়ছে নাফ নদীতে তবে, তোমার নাজুক শরীরের দোহায় আর কোনো পিছুডাকের অপেক্ষায় তোমার পা যেনো থেমে না যায়। দূর থেকে দেখা…


  • একটা কবিতা লেখতে চেয়েছিলাম / সাইফ আলি

    আজ যখন অনেক রাত হয়ে যাবে তুমি বিরক্ত হয়ে বলবে- এবার থোওতো ওসব; ঘুমোও… আমি হয়তো খেয়াল করবো না তোমাকে তোমার কোনো শব্দই আমার কানে পৌছোয়নি আমার অবচেতন মন উদভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়ে মরছে একগুচ্ছ শব্দের জন্য- এমন শব্দ, যার কোনো জন্মই হয়নি এখোনো; এমন সব ভয়াবহ শব্দের জন্য আমি কলম কামড়ে বসে আছি…


  • বিবর্ণ পতাকার খোঁজে (২) / সাইফ আলি

    কে ছিলো রূপকার, পেয়েছে উপকার কারা; বিভেদ বর্ণের জ্বালিয়ে এ আগুন কথিত সুখ পায়তারা ভাঙিয়ে এতকাল লুটেছে দুই হাতে কারা? কিসের ভিত্তিতে পৃথিবী ভাগ হয় উঠোন ভিনদেশ নাম পায়, কাদের বুক চিরে জাগাও পতাকা বিভেদ শ্রদ্ধা সালাম পায়? ধর্ম-বর্ণ না, ভাষা-সাংস্কৃতি তাও না, শাসক শেয়ালের ধুর্ত ভাগাভাগি বুঝেও বুঝতে কি চাও না? স্বদেশপ্রেম বলে ভাইকে…


  • মায়া / সাইফ আলি

    কেমন টলটলে মেঘলা চোখ দুটো তোর অঝর টুপটুপ বৃষ্টি মাখছে দুপুর অবশ অনুভুতি কাঁপছে বুকের ভিতর বাজছে এ কেমন মরূর ঝড় তোলা সুর। মোমের চাঁদ দূরে, আকাশ মাখা মাখা প্রেমে তুলোর মেঘফুল ভিজছে কি দারুণ তাতে নিরব চার চোখ নীলাভ জানলার ফ্রেমে একটা কবিতার অলংকার নিয়ে হাতে । কেমন ছলছল বরষা, ভেজা হাওয়া; চোরের মতো…


  • আমার চাঁদ ভেসে যায় জলে / সাইফ আলি

    আমার চাঁদ ভেসে যায় জলে আমি সাঁতার জানি না তো, তুমি কোথায় থাকো মায়া কোথায় কোন আঁধারে মাতো। আমার শব্দ ফুরোয় আমি কেমন শুন্য পুষি বুকে, তুমি মিথ্যে থিয়েটারে কাকে করছো বরণ ঝুকে!? আমি ফিরছি আমার ঘরে নিয়ে ক্লান্তি-অবশতা, পারো, বলতে আমায় খুনি আমি মানছি এ ব্যর্থতা।