-
অনুরোধ / সাইফ আলি
আকাশ পড়বে ঢাকা দোহায় তোমার চোখের পর্দা টেনোনা দরিয়া দেখবে ধুলো দোহায় দোহায় এমন সূর্য এনোনা! পাগলের এই খা’ব শুনে যদি ফোটে জোনাকির মুখে হাসি তবে তাই ভালোবাসি। আকাশ পড়বে ঢাকা দোহায় এমন নষ্ট দেয়াল তুলোনা; বাসি পতাকার মোহে প্রতিহিংসার জানালা তোমার খুলোনা। সারামাস আমি জোছনা কুড়োবো এমন স্বপ্নে ভাসিনি, তাই বলে তুমি বলতে পারো…
-
অধিকার শুধু / সাইফ আলি
অধিকার শব্দটা ভয়ানক বড় বার বার শাসকের ভিত নড়ে ওঠে!? কর্তব্যের সাথে বোঝাপড়াহীন অধিকার ঘুরে ফিরে বাজে ঠোঁটে ঠোঁটে। খাদ্যের অধিকার নিয়ে তুমি আছো অথচ তোমার পাশে ভুখা থাকে যারা তাদের তোমার চোখ দেখেনা কখনো; তোমার কণ্ঠ তাই সূচনা করে না কোনো নতুন দিনের- বস্ত্রের অধিকারে তোমার বিবেক মৃয়মান, যেহেতু সে অভাব বোঝে না; মূলত…
-
আঙুল ধরেছো যদি / সাইফ আলি
আঙুলের দাগ যদি ঘুচে যায় মুছে যায় পলকের অভিনব চাহনি আমার কোন সে বিচারে তুমি চিনবে আমায়? সখী, কোন মুদ্রায় বলো কিনবে আমায়… শব্দের মোহ যদি নাই টানে আর হাতে হাত রেখে যদি জীবন চলার সব দাগ মুছে যায় কোনো সন্ধ্যায় তবে কোন সে বিচারে বলো চিনবে আমায়? সখী, কোন মুদ্রায় বলো কিনবে আমায়… অঙ্গিকারের…
-
তুমি ঘুমাও নিটোল জলে / সাইফ আলি
তুমি ঘুমাও নিটোল জলে তোমার স্নিগ্ধতা পাক ধরা, তুমি ঘুমাও আরাম করে আমার হৃদয় শিকল পরা। তুমি ভাসছো দারুণ সুখে! নাকি চোখ রেখেছো কাঁধে, আমার লাগছে ভীষণ বোঝা তোমার এমন প্রতিবাদে। তুমি ঘুমাও চাঁদের বেটি তোমার আকাশ সাজুক তারায়, আমি ব্যর্থ প্রেমিক তোমার ভীষণ লাজুক দিশেহারায়! দেখো আজব কাটাতারে আমার ছিন্ন শরীর কাঁদে, আমার লাগছে…
-
মুখোশ / সাইফ আলি
মুখোশ খুলে বললে- নাও, এবার হলো; আমি দেখলাম আরেকটা মুখোশ একটু আলগা হয়ে ঝুলে আছে- তুমি হয়তো আমার চোখের ভাষা বুঝতে পেরেই ঝুলে পড়া মুখোশটা সরিয়ে বললে- সত্যি বলছি, এবার অরজিনাল একদম, দেখো… আমি মুগ্ধ চোখে দেখলাম, তুমি কেমন নির্লজ্জের মতো একের পর এক মিথ্যে বলে চলেছো! নিজেকে আড়াল করতে এতগুলো মুখোশের আশ্রয়!? তারপর দেখলাম,…
-
শেষ রাতে / সাইফ আলি
এইযে শেষ রাতে ঘুমের ভান করা নিখুঁত নাটকের নিরব দর্শক শোনো তুমি কি কোনোদিন একাকি রাত্রির এমন মায়াজাল বোনো? আধাঁরে আলনায় ঝুলছে যে মানুষ দিনের ঘাম নিয়ে তাকে তুমি কি দেখেছিলে বকুল হাতে নিয়ে ব্যস্ত বিকেলে কখনো দাঁড়িয়ে মরা রোদ্দুরে অথবা আনমনে গাড়ির হর্ন শোনা; হিসেব মেলেনি তখনো।
-
রাতের পাখিরা / সাইফ আলি
রাতের পাখিদের খবর রাখো তুমি রূপোর চাঁদ ঝরে বনে, কি কথা কয় তারা ঘুমের পাড়াগায় কি কথা কয় নির্জনে!? তারা কি জীবনের অর্থ খুঁজে পায় আঁধারে মেলে দিয়ে ডানা, ঘুমের গন্ধ কি তাদের ভালো লাগে তারার পায় মোহরানা!? রাতের পাখিরা কি নিবীড় সঙ্গমে আহত সুখ নিয়ে কাঁদে, কিংবা ব্যথাদের শীতল হাত ধরে বেরোয় নির্জন ছাদে!?
-
সে সুর, সেই গান অথবা সেই কথা / সাইফ আলি
হয়তো কিছু সুর হাঁটে না রোদ্দুরে অথবা যায় না সে নীল সমুদ্দুরে নিরবে নিভৃতে সে সুর হয়তো বা জোসনা ছুঁয়ে আসে রাতের অঙ্কুরে। হয়তো কিছু গান কণ্ঠে বাজলো না অলংকারে খুব কখনো সাজলো না কিন্তু গুনগুন হৃদয়ে তুললো সে মায়াবী রাগ; হায় কণ্ঠ ভাজলো না। হয়তো কিছু কথা বাতাস নাড়লো না কারোর ঠোঁটে ঠোঁটে কখনো…
-
তুমি কেমন যেনো / সাইফ আলি
তুমি কেমন যেনো চালচলনে মিলছে না ঠিক; কেমন যেনো! ভ্রু দুটো ঠিক চিলের মতো দৃষ্টি আকাশ নীলের মতো নাকটা কেমন বেয়াড়া এক কিশোর বালক; রগচটা! মুখিয়ে থাকে। সবকিছুতে জেতার কেমন একটা ভীষণ প্রবনতা। আচ্ছা তোমার ভয় করে না, যদি উড়াল শেষে বাসায় ফিরে দেখো সাজিয়ে রাখা স্বপ্নটাকে ভেঙেই রেখে গেছে, অথবা এক ভীষণ ঝড়ে মাঝ…
-
যখন বৃষ্টি হবে / সাইফ আলি
যখন বৃষ্টি হবে, অঝর বৃষ্টি হবে দৃষ্টি হবে ঘোলা মেঘের সাথে মেঘের হবে অভিমানের রুচি তখন জানলা খুলে পর্দা তুলে দিও হাত বাড়িয়ে বৃষ্টি মেখো, কেমন- যখন বৃষ্টি হবে গভীর অনুরাগে বনের মাঝে ভিষণ শীতল হাওয়া ছুটবে কেমন জল মেখে উর্বসী রানীর মতো করবে হুকুম জারি- আজকে কেবল বৃষ্টি হবে, ভীষণ বৃষ্টি হবে! তখন যাও…
-
যদি দেরি হয়ে যায় / সাইফ আলি
যদি দেরি হয়ে যায় তবে ধরে নিস সেই ফেরি হয়ে যাওয়া স্বপ্ন খুঁজতে গিয়েছি, যদি আসলেই খুব দেরি হয়ে যায় বন্ধু তবে ধরে নিস সেই পিছুডাক আমি এড়াতে পারিনি কিছুতেই। সেই বিজন মাঠের গল্প দিলো না মুক্তি সেই একাদশী চাঁদ, মেঠো পথ; সেই প্রান্তর কড়া যুক্তির কোনো বন্ধন মানলো না আহা! কিছুতেই জানলো না আমরা…
-
সময়ের অল্প কিছু পাতায় / সাইফ আলি
মুছে গেলে কি হয় একটা রাত ছিড়ে গেলে কি হয় একটা পাতা যেখানে অনেক রাতের মায়া সাজিয়ে পূর্ণতা পায় এক জীবনের খাতা- মুছে গেলে কেবল একটা দিন কি এমন ক্ষতির হিসেব আসে, হাজারো দিনের হিসেব ভুলে যে মানুষ থাকতে ভালোবাসে। জীবনের অল্প কিছু স্মৃতি নিয়ে তো সুখেই আছি আমি, সময়ের অল্প কিছু পাতায় লেখেছি ভালোবাসার…
-
তুমি ছিলে / সাইফ আলি
কখনো তোমাকে দেখেছি, তুমি ছিলে যেখানে মিছিলে গোলাপ ফুটে ছিলো, তুমি ছিলে যেখানে শ্লোগানে মুখর কণ্ঠ মেতেছে চায়ের আবেশে; তুমি ছিলে… কখনো তোমাকে দেখেছি ফেস্টুনে কিংবা রঙিন পোস্টারে লেখা গোটা গোটা অক্ষরে- তুমি ছিলে কারো চিন্তার সাথে, চেতনার সাথে মিশে তুমি ছিলে … তুমি ছিলে … শত সংকটে প্রতিবাদে- কখনো তোমাকে শুনেছি উচ্চারণে কবিতার উৎসবে-…
-
অন্ধকারে মিশে যাও / সাইফ আলি
অন্ধকারে মিশে যাও বন্ধু তোমার কোনো ছায়া নেই তোমাকে অনুসরণ করে আর কখনোই ছুঁতে পারবে না কেউ; তোমাকে পেছন থেকে ডেকে বলতে পারবে না- মাত্র দু’টো মিনিট… অন্ধকারে মিশে যাও বন্ধু, অন্ধকারে মিশে যাও… তুমি হয়তো জানতেই পারবে না, তোমাকে উৎসর্গ করে কতোগুলো চায়ের কাপ টি এস সির মোড়ে ছুঁয়ে দেবে কম্পিত ঠোঁট, কতোগুলো দৃষ্টি…
-
একান্ত বাক্যেরা-১৬ / সাইফ আলি
চোখ ঢেকে দাও চোখের পাড়ায় কষ্ট চোখ ঢেকে দাও যাচ্ছে পুড়ে দৃষ্টি নষ্ট আলো নষ্ট আঁধার নষ্ট চোখের পাতায় একটু ঝরাও বৃষ্টি!
-
ভুল / সাইফ আলি
এ হাতে রঙ ছিলো না তোমায় দিতাম, যা ছিলো পাংশু কেবল বিষন্নতা; কি ভুলে বলতে গেলাম মনের কথা কেনো যে ডুবতে গেলাম পুশকনিতে, যদি তা সাগর হতো, তাও মানাতো।
-
পাল্টে ফেলুন ভাবনাগুলো / সাইফ আলি
পাল্টে ফেলুন ভাবনাগুলো পথের ধুলো মাথায় করে আর কতোকাল মিথ্যে মায়ায়- জীবনটা কি বিকেল বেলার আগুন মেঘে দৃশ্য আঁকা কিংবা রাতে নীলাভ তারায় ঝুলতে থাকা কাব্য শুধু!? জীবন ধুধু মরূর মতো বললে সেটাও ভ্রান্ত হবে ভ্রান্ত হবে তাজমহলের গহীনতর বিষন্নতা; জীবন নদীর স্রোতের মতো পাহাড় চুয়ে সাগরমুখী এবং মেঘের উড়াল জীবন, বৃষ্টি হয়ে ঝরতে থাকা।…
-
তারা সুখ পায় / সাইফ আলি
বেলা বাড়তেই যারা ফিরে যায় ছায়াবৃত্তে যারা খুঁজে নেয় মহা স্রষ্টার সান্নিধ্য ফেলে সাবলিল চোখে অশ্রুর ফোটা পুষ্প তারা সুখ পায়, তারা সুখ পায়; তারা সুখ পায়- যারা আকাশের নীলে খুঁজে পায় কারুকার্য মেঘ বর্ষায় মাখে স্রষ্টার প্রেম বৃষ্টি আর জীবনের চৌরাস্তায় থাকে দ্বীধাহীন তারা সুখ পায়, তারা সুখ পায়; তারা সুখ পায়- যারা কামনার…
-
চিঠি / সাইফ আলি
তোমাকে চিঠি লেখতে গেলে এলোমেলো হয়ে যায় ভাষা! যে প্রান্তে লালের ছোপ দেবো বলো ভাবি, সে প্রান্ত হয়ে যায় নীলাভ সবুজ! পাখির জায়গায় পড়ন্ত পাতারা আপোসে এলিয়ে দেয় হলুদ শরীর। তোমাকে চিঠি লেখতে গেলে বর্ণমালার স্বল্পতা অনুভব করি, মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আঁকতে চাই চোখের আদল; অথচ সেখানে শুধু নীলের শাসন। কম্পমান ঠোঁট তার…
-
সাক্ষ্য / সাইফ আলি
বোঝোনা কি কথা রাতের কাব্য হয় বোঝোনা কি সুখে দুলে ওঠে পালোকেরা ভাসতে ভাসাতে ওস্তাদ যতো চঞ্চল বালোকেরা কোন সুরে কথা কয়! মেটেনা কখনো যৌক্তিক কলস্বর স্বৈরাচারের রক্তচক্ষু লালে, বার বার তার নিখুঁত সাক্ষ্য দিয়ে যায় মহাকালে।