• মিলিয়ে যাচ্ছে নদীর ঢেউ / সাইফ আলি

    আকাশের নীল মিলিয়ে যাচ্ছেমিলিয়ে যাচ্ছে নদীর ঢেউহয়তো কোথাও মিলিয়ে যাচ্ছিআমি কিংবা আমার কেউ। কাশবনে, কেউ পথের বাঁকেতার দিকে যে তাকিয়ে থাকেসেও মিলিয়ে যাচ্ছে কেমনদিকভোলা এক পাখির ঝাঁকে। উড়ো মেঘের ছায়ার মতোপোষ না মানা মায়ার মতোমিলিয়ে যাচ্ছে নাটাই ছেঁড়াএকটা শাদা ঘুড়ির মতো… ২৪/০৯/২২


  • আমাদের উত্থান হবে / সাইফ আলি

    আমাদের উত্থান হবে সবুজ তরুণ চারার মতোমাটি ফুঁড়ে অথচ মাথায় কোনো ধুলো থাকবে না;আমরা আকাশের সাথে কথা বলবোতবে শিকড় গেড়ে দেবো মাটির গভীরে। আমাদের শাখায় পাখিরা বাসা বাঁধবেসুমিষ্ট ফল থেকে ঠোঁট ডুবিয়ে পান করবেআর বীজগুলো ছড়িয়ে দেবেউত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে। আমাদের ছায়ায় বিশ্রাম নিয়ে নতুন উদ্যমেমঞ্জিলে মাকসুদের পথে যাত্রা শুরু করবেঅসংখ্য মুসাফির। আমাদের উত্থান হবে…


  • চাটুকার পাখি / সাইফ আলি

    চাটুকার পাখি তুই কার গান গাসবেসুরো গলায় ক্যান কান কামড়াস?তোর ডানা হাওয়া দেয় জালিমের তখতেজুলুমের অবসান হোক তোর রক্তে। চাটুকার পাখি তোর কণ্ঠের জোরথাকুক যতোই শুধু এটা জেনে রাখরাত শেষে আসবেই রক্তিম ভোরছিঁড়বেই একদিন মিথ্যার ঢাক। ০৭/০৯/২২


  • পাখির প্রেমে পড়িসনে / সাইফ আলি

    পাখির প্রেমে পড়িসনে ফুলতোর তো দুটো ডানা নেই,গহীন বনে তার বিচরণসে খবর কি জানা নেই? রূপের জালে আটকে যাওয়ারগল্পটা ঠিক পাখির না,গল্প পাখির প্রেম বিষয়ককিংবা মাখামাখির না। এক ডালে তার মন বসে নাশুনছি নদীর কূলেও যায়,অনেক সময় উড়াল দিয়েঘরের কথা ভুলেও যায়। সাবধান তাই পাখির প্রেমেমোটেও যেনো পড়িসনে,ফুটেই মহা ভুল করেছিসআরেকটা ভুল করিসনে। ২৮/০৮/২২


  • তোমায় ভালোবাসি / সাইফ আলি

    রাখতো এলোমেলো শব্দ পাশাপাশিসহজে বলো, আমি তোমায় ভালোবাসিনা হয় ঘৃণা করি তবুও পায়ে ধরিমাথাটা খেয়ো না তো করো না কাশাকাশি। ওসব তোতলামি থাকে না বেশিদিনবুকের বামপাশে হঠাৎ চিনচিনব্যথাটা বেশিদিন থাকে না চুপ করেক্রমেই যায় বেড়ে। তুখোড় প্রেমচাষী হারায় আগ্রহ; হয়না বিশ্বাস?মানিয়ে চলতেই ওঠে নাভিশ্বাস,তায়চে ভালো হয় নীরবে কেটে পড়োখামাখা বাড়িও না লোকের হাসাহাসি। তবুও দমবে…


  • পাখির প্রেমে পড়িসনে ফুল / সাইফ আলি

    পাখির প্রেমে পড়িসনে ফুলতোর তো দুটো ডানা নেই,গহীন বনে তার বিচরণসে খবর কি জানা নেই? রূপের জালে আটকে যাওয়ারগল্পটা ঠিক পাখির না,গল্প পাখির প্রেম বিষয়ককিংবা মাখামাখির না। এক ডালে তার মন বসে নাশুনছি নদীর কূলেও যায়,অনেক সময় উড়াল দিয়েঘরের কথা ভুলেও যায়। সাবধান তাই পাখির প্রেমেমোটেও যেনো পড়িসনে,ফুটেই মহা ভুল করেছিসআরেকটা ভুল করিসনে। ২৮/০৮/২২


  • তোমায় ভালোবাসি / সাইফ আলি

    রাখতো এলোমেলো শব্দ পাশাপাশিসহজে বলো, আমি তোমায় ভালোবাসিনা হয় ঘৃণা করি তবুও পায়ে ধরিমাথাটা খেয়ো না তো করো না কাশাকাশি। ওসব তোতলামি থাকে না বেশিদিনবুকের বামপাশে হঠাৎ চিনচিনব্যথাটা বেশিদিন থাকে না চুপ করেক্রমেই যায় বেড়ে। তুখোড় প্রেমচাষী হারায় আগ্রহ; হয়না বিশ্বাস?মানিয়ে চলতেই ওঠে নাভিশ্বাস,তায়চে ভালো হয় নীরবে কেটে পড়োখামাখা বাড়িও না লোকের হাসাহাসি। তবুও দমবে…


  • পাখিরা কথা কয় / সাইফ আলি

    পাথর চুপ থাকে পাখিরা কথা কয়পাখিরা কথা কয় শিকারী গুলি ছোড়েশিকারী গুলি ছোড়ে পাখির লাশ পড়ে,পাখির লাশ পড়ে, পাখির লাশ পড়ে…হঠাৎ একদিন পাথর কথা কয়,পাখিরা চুপ থাকে পাথর কথা কয়! সবাই বিস্ময়ে লাশের চারপাশে সেদিন জড়ো হয়,কিভাবে চুপ থাকে পাখিরা আর সবপাথর কথা কয়!? পাথর চুপ থাকে পাখিরা কথা কয়পাখিরা কথা কয় শিকারী গুলি ছোড়ে……


  • এলোমেলো মেঘ ওড়ো / সাইফ আলি

    এলোমেলো মেঘ ওড়োযেদিকে ইচ্ছে যাওতোমার তো নেই মানা;আকাশ তোমার বাড়ি। আমিও তোমার মতোযদি পারতাম উড়ে যেতে;যদি পিছু না ডাকতো আমারএই শূন্য ভাতের হাঁড়ি! ২০/০৮/২২


  • কেনো সে দিলো ফাঁকি / সাইফ আলি

    মাটির ঘর ছেড়ে তুমিও বের হও আবার ঘরে ফেরোফেরার কথা ছিলো সেদিন ঘর ছাড়া সুবোধ বালকেরও;শালিক তুমি এই পদ্মা বালুচরে কি সুখে বাস করোহঠাৎ ঢেউ ভাঙে তোমার ঘরদোর তবু বিশ্বাস করোযে নদী ঢেউ বুকে তুমুল বিত্তের বইছে সারাবেলামানতে হবে তার আঘাত কিছু কিছু, কিছুটা অবহেলা?অথচ মা’র মন কেমন দেখো দেখি, কিছুই মানছে না;নদীর স্রোত কেনো…


  • সবকিছু বদলায় / সাইফ আলি

    সবকিছু বদলায়, তুমি আমি বদলাবো কিসে?কোন সুরে, দাহে, কোন বিষে?এভাবেই একদিন সব ছেড়ে, একদম সবইএকসাথে যাবো এই দলিত মাটির সাথে মিশে। রঙ রূপ বদলায়, বদলায় শব্দের সুখবদলাতে বদলাতে কাদা কাদা হয়ে যায় পাথরের মুখতুমি আমি বদলাই মুখোমুখি পাতাদের মতোএকসাথে, একসুরে; না হলে কি ভিন্ন কিছু হতো? ২৭/০৭/২২


  • অনুকবিতা ৪৪ / সাইফ আলি

    কোন কারণে রাগ করো মনকোন কারণে কষ্ট পাওইচ্ছে করেই ভাসাও যখনউল্টোস্রোতে তোমার নাও। ০৪.০৬.২২


  • রূপকথা / সাইফ আলি

    :এক দেশে এক রাজা ছিলোতার ছিলো এক রাজকুমারী;রাজকুমারী পরীর মতো… :আচ্ছা বাবা ওসব রাখোযেই পরীটা ট্রাকের নিচেসেদিন বসে চাল কুড়োলোতার কি হলো?


  • প্রিয়তম ভুলে যাও / সাইফ আলি

    প্রিয়তম ভুলে যাও কেউ এক পথ রচেছিলোতুলতুলে ঘাস আর হৃদয়কে দুই ভাগ কোরে,ভুলে যাও কেউ এসে কোকিলের মতোগান ধরেছিলো খুব তোমাদের কাকের শহরে। ২৭.০৪.২২


  • পুঁজিবাদী / সাইফ আলি

    যুতসই দাম পেলেবেচে দেবো সব,ঘটিবাটি, মেধা সত্ত্বএমনকি রব। যুতসই দাম পেলেতোমাকেও বেচে দেবো প্রিয়,যদি পারো বেশি দামেআমাকেই তুমি কিনে নিও। ২৬.০৪.২২


  • তোমার চশমা / সাইফ আলি

    কোনোদিন আমি যদি চাইতোমার চশমা হতেতুমি কি মানবে?তুমি কি তা মেনে নেবেএকজন এমন থাকুকযে তোমার দৃষ্টি জানবে? হয়তোবা আমি তাই চাই,হয়তোবা চাইনে কখনো।মানুষের কতো কিছু থাকেহৃদয়ের গভীরে লুকোনো! ২৪.০৪.২২


  • সন্দেহ / সাইফ আলি

    সন্দেহ পুষে রেখে ক্যানো তুমি হাসো,সত্যি বলোতো প্রিয়- বলো ভালোবাসো? সন্দেহ বড়ো বাজে কাটাখুব বেশি ভোগাবে তোমাকে;অদৃশ্য আগুনের শিখাদাউদাউ পোড়াতেই থাকে। ২৪.০৪.২২


  • যে কথা তোমার সাথে / সাইফ আলি

    যে কথা তোমার সাথেমুখ ফুটে কিভাবে তা কই,অবাধ্য গোলাম আমিএর চেয়ে বেশি কিছু নই। লুকোনোর যতো কিছুতুমিই তা লুকিয়েছো তাইপাপের পাহাড় কাঁধেবেঁচে আছি। লোকলজ্জায় এখনো মরিনি। প্রভূ,তুমি যদি না শিখিয়ে দিতেহয়তোবা পশুদের মতোপৃথিবীর অলিতে গলিতে নিজেকে জাহির করেভাবতাম এইতো জীবন,অন্ধকার, বেওয়ারিশপচাগলা লাশের মতোন, হঠাৎ ফুরিয়ে যাওয়া পথ;অর্থহীন সময় ক্ষেপণ।প্রভু, যে কথা তোমার সাথেসে কথাটা থাকুক…


  • অনুকবিতা ৪৩ / সাইফ আলি

    আমি পাখিদের বস্তিতেশুনি পরাধীনতার গান,আর কারাগারে কারাগারেকরি স্বাধীনতা সন্ধান। ২৩.০৪.২২


  • অনুকবিতা ৪২ / সাইফ আলি

    ঘরে ফিরতেই ডাকে পথপথে নামতেই ডাকে ঘরআমি ঘর সাথে নামি পথেআর পথ নিয়ে ফিরি ঘরে। ২৩.০৪.২২