-
বিবর্ণ পতাকার খোঁজে / সাইফ আলি
একটা পতাকা হোক বিবর্ণ, পৃথিবীর বুকে একটাই দেশ হোক মানবজমিন; স্বাধীন মানুষ হোক পরাধীন বিবেকের কাছে… তোমরা তন্ত্রে বড়ো একরোখা পশুর মতোন বিধানসভায় তোলো সাহেবের পেয়ারি বাজেট, চাল-ডাল-তেল-নুন এবং বাতাস সবকিছু সমানে-সমান; অথচ টিনের চালে গান ধরে বর্ষা ক্ষুধার, কাতরায় পথে পথে বিকৃত মানবতা আজো। তোমরা কোকিল বড়ো বসন্ত আগমনী ভাজো… আনবিক চুক্তিতে শান্তির কপোত…
-
মেলেনা জবাব / সাইফ আলি
গভীর অন্ধকারে জেগে থাকে জোনাকির আলো বাঁশঝাড়-ঝাউবন -পুকুরের পাড়ে, আর থাকে ঝিঁঝিঁডাকা কালের গেলাস টলকায় স্বপ্নের হেয়ালী শরাব… অনেক প্রশ্ন থাকে, মেলেনা জবাব। মাঝে মাঝে পাখি হয় রাতের হুতুম কিংবা উপুড় হয়ে ঝুলে থাকা মৃত এক কাক; পথের সাথীরা তার চারপাশ ঘিরে ছুটোছুটি করে বেহুদাই জটলা পাকায়- রুমাল চাপিয়ে নাকে হন-হন হেঁটে যায় নগর সমাজ-…
-
আত্মসমালোচনা / সাইফ আলি
সবকিছু মাপা হয়ে গেলে একবার ফিতে ধরে নিজেকেও মাপো, সবাইকে চেনা হয়ে গেলে নিজেকে প্রকাশ করো নিজেরই সামনে যদি পারো…
-
ভাবনার ভুল / সাইফ আলি
ফুল ভালোবাসি তাই ভাবো যদি যুদ্ধ বুঝি না সে তোমার ভাবনার ভুল, যে আগুনে প্রদ্বীপ জ্বালাও সেও হয় দাবানল সময়ে-সময়। ভদ্রতা নয় কোনো দুর্বল বৃক্ষের নাম বাতাসে দুলছে বলে ভুলে যাবে মাটির কামড়-
-
অথচ মিললো না / সাইফ আলি
বৃক্ষ মানবের সবুজ মৌনতা হয়তো ভালো লাগে হয়তো ভালো লাগে নদীর মতো কারো চলার গতিপথ, কারো আকাশ জুড়ে পাখির উড়াউড়ি দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে মৃত পাতার দেহে পথের সংগীত। কিন্তু সবচেয়ে বুঝতে ভালো লাগে চোখের ভাষ্যটা… আমরা মানুষেরা শ্রেষ্ঠ গুণাগুণ তালাশে মত্ত অথচ লোপ পায় বিবেক বোধ আর মানবিকত্ব… পৃথিবী ঘুরেফিরে হয়তো এনে…
-
কারাগার বলতেই / সাইফ আলি
কারাগার বলতেই ভেসে ওঠে বন্ধুর চোখ ঐ চোখ কবিতার চোখ ছিলো জানো- ঐ চোখ ছিলো এক নিষিদ্ধ ঈগলের চোখ, কারাগার বলতেই ভেসে ওঠে বন্ধুর হাত পেশাদার হাতে তার শোভা পেত আলোর মশাল, উত্থিত মুষ্ঠিকে চমকাতো শপথের জ্যোতি- কারাগার বলতেই সেই দুটি পা-ই শুধু দেখি যে পায়ের ধুলো মেখে রাজপথ এবং মিছিল শিহরিত হয়ে যেত অসংখ্যবার……
-
রক্ত-গোলাব / সাইফ আলি
(প্রিয় টিটন ভাইকে স্মরণে) সাজানো বাগান থেকে একে একে ঝরে যায় সবকটি রক্ত-গোলাব হায়েনার চিৎকারে নিভে যায় আমাদের আলোর মশাল। তোমার মৃত্যু যদি হয় জেনে রাখো জননী-স্বদেশ; তোমারি বুকের দুধে হয়েছে লালন ঐ ঘাতকের দল তোমারি বুকের দুধে বেড়ে ওঠা শেয়ালের দল পেয়ালায় ঠোঁট রেখে পান করে রক্ত-সরাব… আর কোনো ব্যাথা নেই এর চেয়ে ব্যাথা…
-
দৃশ্যপটে ছিলেন তিনি এক জনাব কুকুর / সাইফ আলি
দৃশ্যপটে ছিলেন তিনি এক জনাব কুকুর দুপুরের রোদে, ঠাই দাঁড়িয়ে- কোনো এক ইতোরের অপেক্ষায় জনাবের এভাবে বসে থাকা ঠিক নয় ভেবে বললাম- জনাব, কি ব্যপার বলুনতো… ভারি মেজাজি স্বরে তিনি জবাব দিলেন- তোর কি বেটা, ফোট… না, আমার কিছু না- নিরাস হয়ে ফিরে এলাম। জবাবটা আমার জানাই ছিলো; এরকম কতো দেখেছি প্রেসক্লাব পাড়ায়-দলীয় কার্যালয়ের সামনে-…
-
মানুষ / সাইফ আলি
সত্যি করে একবার বল দেখি মন মানুষ মানুষ হয় আসলে কখন হাসি নাকি কান্না কোনটাতে তাকে অধিক মানুষ লাগে বল তো আমাকে। মন বলে- দুইটারই হলে মিশ্রণ মানুষ আদতে হয় মানুষ তখন…
-
আদতে সবাই এই / সাইফ আলি
পোঁড়া কোনো গন্ধ পাও পুঁড়ে পুঁড়ে সভ্য হয় মাটি আমি এক অসভ্য কৃষকের মাঠ নরম কাদায় ভরা বুকের জমিন… জলে ভিজি রোদে পুড়ি লাঙলের ফলা দিয়ে যে কৃষক চিরে দেয় বুক তাকে দিই স্বপ্নের সোনালি ফসল… ওসব ব্যথার দান গোলা ভরা ধান, পাট; তারপরও অভাব মেটেনা। অথচ তোমরা যারা সভ্যতা চাষ করো আদালতে, অফিসে-ফাইলে; এসি…
-
চোখের অন্তরালে থাকে এক চোখ / সাইফ আলি
চোখের অন্তরালে থাকে এক চোখ সেই চোখ আঁকে কিছু ছবি, সেই চোখে থাকে কিছু কথা গল্পের মতো, পরিপাটি; সাজানো গোছানো… চোখের জানালা থাকে, কিন্তু সে জানালায় চোখ রাখে অধিকার কার? একবার তুমি যদি অনুমতি দাও তোমার গল্পটাকে সাজাবো এমন মনে হবে কোনোদিন পড়োনি নিজেকে, তোমার হৃদয়টাকে বাজাবো এমন মনে হবে কোনোদিন শোনোনি নিজেকে…
-
পাখিটার চালচুলো ঠিক নেই / সাইফ আলি
: পাখিটার নাম কি? ধাম কি?? পাখিটাকি উড়ে যায়, গজিয়েছে পাখনা? থাক না, উড়ে যায় যাক না… : পাখিটার আসমান নীল কি? নীল না? আমাদের সাথে তবে মিল কি!! হায় হায় মিল নেই কস কি… : হোক না অমিল তাতে দোষ কি? পাখিটার চালচুলো ঠিক নেই ধরাবাধা দিক নেই আছে শুধু তাল-লয়-ছন্দ দুটো পাখনার নেই…
-
হৃৎপিন্ডের কোলাহল গেলে থেমে / সাইফ আলি
হৃৎপিন্ডের কোলাহল গেলে থেমে ঝাপসা হবে কি জমাট মেঘের দৃষ্টি, নীল আকাশের চৌকাঠ থেকে নেমে ভেজাবে জমিন অনাকাঙ্ক্ষিত বৃষ্টি? ভীষণ খরায় চৌচির হওয়া ঠোঁটটা ফিরে পাবে ফের ভরা বর্ষার চুম্বন, নাকি হবে সেই ছেঁড়া কাগজের নোটটা অচলাবর্তে কেটে যেতো যার দিনক্ষন। ধুলো জমে যাওয়া এক জীবনের মূল্য কতই বা হবে; রক্তের সেই স্রোত নেই, তুমি…
-
আমি এক পিপীলিকা / সাইফ আলি
তোমার ঠোঁটের উঠোনে আমি এক পিপীলিকা হাটি আর হাটি… চোখের কিনারে দাঁড়িয়ে ভাবি এই সমুদ্রে দেবো নাকি ডুব।। তারপর তুলতুলে গালে ভোরের রোদ এসে শুয়ে পড়ে যেই, ছুটে যেয়ে সেরে ফেলি আলোর গোসল… প্রতিদিন ভোরে এভাবেই আমি এক পিপীলিকা হই।।
-
হঠাৎ তুমি বর্ষা হয়ে / সাইফ আলি
নীল শাড়িতে আকাশ তুমি শাদায় মেঘের ফুল, মধ্যরাতে পাহাড়ি এক ঝরনা তুমি শীতল তোমার ঢেউ খেলানো চুল হাত ছোয়াবো, ছোয়াবো না- ভাবছি যখন এই; হঠাৎ তুমি বর্ষা হয়ে ভিজিয়ে ছাড়লেই।
-
তোমার দৃষ্টি যাকে খোঁজে… / সাইফ আলি
তোমাকে দেখলাম শাহবাগের মোড়ে ফুলের দোকানে কিন্তু তোমার হাতে কোনো ফুল দেখলাম না; কোনো ধরণের ফুলের সাথেই সম্পর্ক স্থাপন করতে দেখিনি তোমাকে তবু এই দুপুরের রোদে একগুচ্ছ ফুলের দিকে তাকিয়ে ঠাই তুমি দাঁড়িয়ে আছো !! আমি বড্ড অবাক হয়েছি জানো… পচন্ড রোদে পুড়ে যারা ঠান্ডা পানি বেচে তাদের আর তোমার মধ্যে তফাৎ ছিলো না কোনো।…
-
দেয়াল / সাইফ আলি
দেয়ালে বাজেনা শব্দ দেয়ালের নেই মুখ, দেয়ালে শুধুই পিঠ ঠেকে যার খেয়ালেই তার সুখ। দেয়ালে প্রেমের চিহ্ন আর ছিলো দুটো নাম, বহুদিন পর সেই দেয়ালেই আজ পিঠ ঠেকালাম।
-
আমাদের আজকাল / সাইফ আলি
আমাদের কলোনিতে বাজারের থলে হাতে ফিরে আসে যেই চাল-ডাল-তেল-নুন এবং সংগে কিছু কষ্ট আনেই আমাদের পাখিগুলো গান গাওয়া ছেড়ে দিয়ে হঠাৎ কেমন নিরবতা প্রিয় হয়ে বেঁচে আছে; এখানে এখন বাতাসেরা আসে যায় ঘড়ির কাটার মতো মাঝে মাঝে মনে হয় সেও যাবে থেমে- আমাদের কলোনিতে এখন পড়েনা কেউ মানুষের প্রেমে।। আমাদের রাতগুলো বুটের শব্দে কাঁপে আর…
-
এ কেমন অন্ধকারে / সাইফ আলি
তুমি যদি খুনি হও, হতে পারো; তুমি যদি মনে করো তোমাকে ছোঁয়ার কেউ নেই করতেই পারো… একবিংশ শতাব্দিতে এ তোমার একান্তই অধীকার বটে; নিজের প্রচারে তুমি হতে পারো স্বঘোষিত বিজ্ঞানমনা নিষেধ করিনে তাতে। আত্মাকে অস্বিকার করে শরীরের পরিচর্যায় যেমন মেতেছো আঙ্গুল উপড়ে ফেলে নখে নেলপলিশ করার চাইতে কম কি; আজকাল তুমি নিজেকেই অস্বিকার করে বসছো…
-
ইরাদা / সাইফ আলি
তোমার বুকের গন্ধ আমায় মাতাল করে তোমার চোখের তারায় দেখি উচ্ছলতা তুমি আমার দশ আঙ্গুলের সবকটি নাও নিস্ব বানাও, ফকির বানাও… ঝর্ণা যেমন পাহাড় দাপায় তেমনি তুমি দাপিয়ে বেড়াও আমার সকল সবুজ ভূমি কেবল শুধু চাষ কোরো না অবিশ্বাসের ছোট্ট দানাও; এ নাও তুমি ভালোবাসার সবটুকু নাও, নিস্ব বানাও… শ্রাবণ যেমন বর্ষা আনে তেমন তুমি…