• চোখের বয়ান / সাইফ আলি

    চোখের বয়ান শুনে থেমে যায় মেঘ ঝরে পড়ে অবিরাম জলজ আবেগ মুখ থেকে তবু তার সরলো না রা দ্বিধার দোলায় তাই দুলছে দু’পা শরীর তো থেমে গেছে তবু এই মন চুপি চুপি প্রণয়ের করে আয়োজন…


  • ক্ষণজন্মা / সাইফ আলি

    সময়টা তার খুব বেশি না অল্প ছিলো কিন্তু তাতে এক জীবনের গল্প ছিলো…


  • ইনকিলাব / সাইফ আলি

    যখন তুমি ভাবলে কেউ আর নেই বৃক্ষের মতো, আগলে রাখে ছায়া দেয় বুক চেতিয়ে দাঁড়ায় প্রচন্ড রোদে… বাগ দেয়া মোরগেরা শহরের মতো ঘুমিয়ে পড়েছে ভোরে, ভাঙাবে না ঘুম। রক্তে মরিচা ধরেছে ভেবে অসহায় এদিক সেদিক ঘুরে ফিরে বসে গেলে সমান্তরালে মাটির… মাটি তোমাকে শুনিয়ে দিলো শত সহস্র বছরের ইতিহাস- ইনকিলাব, ক্ষয়, পরাজয়, অতঃপর আবার ইনকিলাব……


  • নায়ক এবার মঞ্চে প্রবেশ করো / সাইফ আলি

    নায়ক এবার মঞ্চে প্রবেশ করো- শোনাও তোমার নতুন ইশতেহাার, নায়ক এবার শপথ বাক্য পড়ো- রোখার সাধ্য কার… পায়রা এখানে মেলছে না ডানা পরাধীন এ আকাশ, নতুন আঁধার ঘিরেছে ক্রমেই; শুনছো কি উল্লাস? নায়ক এবার মঞ্চে প্রবেশ করো- ঘর পোড়া সব তাকিয়ে তোমার দিকে, নায়ক এবার শপথ বাক্য পড়ো- শুনে যাক দাম্ভিকে… চোখের কাগজ বৃষ্টিতে ভেজা …


  • ভালোই হতো রাতের মতো / সাইফ আলি

    ভালোই হতো রাতের মতো হতাম যদি অন্ধ মনের ভিতর থাকতো না আর সাক্ষ্যি হওয়ার দন্দ্ব। সব খেয়ে ফের আমার ভাগের- বলতে কিছু খাইনি। আক্ষেপে তো দিন যেতো না- ‘আমিই শুধু পাইনি।’ কারোর চোখের নীলাভ শোকের থাকতো ভাষা অজানা; জেনেই এখন ভুল করেছি কাটছে না তাই দোটানা। তোমরা যারা আপন তারা ভাতের হাড়ি ভাগ করো সামান্যতে…


  • অবাক লাগে / সাইফ আলি

    আমার মায়ের জায়নামাজের প্রান্ত ধরে দাঁড়িয়ে আছি তাকিয়ে আছি সবুজ শ্যামল মাঠের দিকে; ঘাটের দিকে এখন তো আর নৌকা বোঝায় সুখ আসে না আগের মতো মূক হয়ে যায় ইচ্ছেগুলো, ঘাসের কাছে বিকেল হলেই; কষ্ট আসে ঠোঙায় ভরে বিভৎস এক লাশের শরীর; শরীর টা কার জানতে বড় ইচ্ছে করে, চোখ বুজে যায়; বিকাল বেলার ফুলের মতো…


  • পিপাশা এখন / সাইফ আলি

    মানুষের বসতি কোথায়? কোনদিকে গেলে মিলবে বলুন এক গ্লাস ঠান্ডা পানি, পিপাশা মিটাতে চাই; খরায় শুকিয়ে গেছে বুকের চাতাল। আতিথেয়তার প্রয়োজন নেই বেশিক্ষণ থাকবোনা; তবে আমি ক্লান্ত বড় বেশি… একটু ছায়া…যদি… না না ঘরে নয়, বারন্দা… না, থাক; কোনো এক গাছের ছায়ায় একটু জিরিয়ে নেবো। এখনো তো গাছগুলো ছায়া দেয় বাতাসেরা স্বার্থপর হয়ে যায়নি এখনো……


  • দায় / সাইফ আলি

    কলমের কালি শুকিয়ে গিয়েছে? লেখবেনা আর গণমানুষের কাব্য? নাকি তুমি আছো রক্তে মাংশে বিবেকে মরেছো ভাববো?? তোমার কবিতা বলেনা এখন ব্যথা বেদনার কথা বলেনা স্বপ্ন কিংবা বাস্তবতা। তুমি ভিনদেশী এলিয়েন নিয়ে ইদানিং নাকি লেখছো? লেখতেই পারো নিষেধ করিনে হয়তো রঙিন চশমায় শুধু এলিয়েনদেরই দেখছো! শুধু এইটুকু বলে রাখি যদি মানুষ না থাকে কেউ আর, তোমার…


  • আগুনের মেয়ে তুমি / সাইফ আলি

    আগুনের মেয়ে তুমি ছুয়ে দাও চাঁদ তরল জোছনা আসে নেমে এ কেমন বিমূর্ত হৃদয় তোমার সমস্ত রাত যায় থেমে… চোখের দৃষ্টি খোঁজে মাংশের ভাজে মেলেনা কখনো তাই হৃদয়ের খোঁজ আঙ্গুল ছুয়ে দেখে ত্বকের কাগজ হৃদয় বসত বাধে গহীনে সলাজে আগুনের মেয়ে তুমি আমিও যে বাতাসের ছেলে এক হয়ে মিশে যাই এসো এই রাতে বিগলিত চাঁদ…


  • হে আমার প্রিয় কবি / সাইফ আলি

    কবি মতিউর রহমান মল্লিক স্মরণে তোমার সঙ্গে আমার হয়নি দেখা তোমার সঙ্গে কথাও হয়নি কোনো তবু তুমি আজ হৃদয়ের ক্যানভাসে অমর চিত্র, অক্ষয় জলছবি। তুমি অসুস্থ হাসপাতালের  বেডে তখনো তো আমি যাইনি তোমার পাশে একা রাত জেগে স্মরণ করেছি শুধু তোমার কবিতা, হে আমার প্রিয় কবি। শিল্পীর মুখে তোমার কবিতা, গান প্রতিটা শব্দ হৃদয়ে দিয়েছে…


  • বিবেক বিক্রি হতে দেখে / সাইফ আলি

    তুমি যা বিক্রি করে দিলে তা আমার কবিতার খাতা তুমি যাকে বোমা-বাজি ভাবো সে আমার সখের কবিতা।


  • তোমার জন্য একটা কবিতা / সাইফ আলি

    তোমার জন্য আমার শখের মেঠো পথ দেবো ছেড়ে তুমি হেটো সেই পথে, তোমার জন্য এক থোকা ফুল রেখে যাবো এই ঘাসে তুমি বসো তার পাশে। এক মুঠো আলো বতলে বদ্ধ সাথে চিঠি নীল খামে রেখে যাবো এই ঘাসের চাদরে বন্ধু তোমার নামে; একটি বিকাল তোমার জন্য একটি সন্ধ্যা বেলা, পারলে তা নিও বুকের গভীরে না…


  • যেটুকু আঁধার ছিলো চায়ের চুমুকে / সাইফ আলি

    যেটুকু আঁধার ছিলো চায়ের চুমুকে যেটুকু বিষাদ ছিলো রাতের শরীরে সবটুকু তুলিতে মলিন; সারা ক্যানভাস ছিলো ভীষণ রঙিন! দৃষ্টিরা দেখেছিলো শুধু সেই রঙ পারেনি আঁধার ছুতে ঠোঁট; সারাটা রাতের ব্যথা এক নিমেষেই কিনে নিয়ে গেলো কিছু কাগজের নোট!


  • আমার শিক্ষা; আমার মনোভাব / সাইফ আলি

    আজ সকালে যে শিশুটির জন্ম হলো তার কোনো ইচ্ছা নেই। তাকে বলা হলো, তুমি বড়ো হয়ে ডাক্তার হবা, না হলে ইঞ্জিনিয়ার; আর যদি নাই পারো তবে অন্তত একটা সরকারি চাকরি তোমাকে পেতেই হবে। কিন্তু সাবধান- কবিটবি হয়োনা কখনো। তোমাকে দিয়ে ব্যবসা হবে না, কারণ তোমার রক্তে নেই… মানুষকে কিভাবে ঠকাতে হয় সেটা তোমার চৌদ্দগুষ্ঠির কেউ…


  • অবান্তর অভিযোগ / সাইফ আলি

    রাতটাকে বোলো সে যেনো জাত বিচার না করে সে যেনো সবার জন্য ঘুমবান্ধব হয়, চাঁদকে বোলো সে যেনো কারো চোখে রূপোর থালা, আর কারো চোখে ঝলসানো রুটি না হয় কখনো; নদীকে বোলো, রাজার প্রমোদ তরী না ভাসিয়ে শুধু ছুয়ে দেখে কৃষকের খেতও। এবং সূর্য, তাকে বলে দিও একতরফা শ্রমিকের মাথার উপর চড়াও না হতে; ওদের…


  • তুমি আসলে সেদিন আমজনতার মঞ্চে / সাইফ আলি

    তুমি আসলে সেদিন আমজনতার মঞ্চে বললে অনেক প্রিয়-কথা প্রিয় বাক্য, বললে তোমার উন্নয়নের গল্প; আজ ভুলে গেলে সব? নেতাজী!! দেখলেনা ঐ মঞ্চের খুটি ধরে আছে কোন দৈন্য ভাবলেনা ঐ সমাবেশ কার জন্য রাখলে না মনে ওয়াদা যা তুমি করেছো; এ কি ভন্ডের বেশ ধরেছো! সম্পদ আর বিলাসী জীবন তোমাকে পেয়েছে আজকে ভুলেছো তোমার করণীয় সব…


  • আমাদের স্বদেশটা চোরেরাই নেবে / সাইফ আলি

    ঘাসের শরীর জোড়া তামাটে রোদ্দুর পাখির পালক জোড়া ভয়ের কাপুনি, তোমরা যা বলে যাও বলো; কান পেতে শুনি। তোমরা বলতে থাকো- এটা ওটা, চায়ের চুমুক থেকে গরম পরোটা সব নাকি তেমাদের দান; আমরা ফিরেই দেখি পকেটটা কাটা ক্ষুধার পাড়ায় জমে কাঙালের গান। ব্যাংক পাড়া সাফ করে ঘরের চালার খড় ধরে ঝুলে থাকো, বাড়া ভাতে হাত…


  • না কবিতা; বাস্তবতা / সাইফ আলি

    -আর দু’চামচ ঘি দে না ভাই গরম গরম ভাতটা মাখায়। -তোরা তো সব হাড়-হাভাতে অমন করে ঘি খায় ভাতে? ……………………………………………………………….. চোখটা বন্ধ করুন এবং ডুকে পড়ুন দৈত চরিত্রে এবার একটিবার অভিনেতা হয়ে যান; হাত তুলুন, আত্মসমর্পন করুন এবং হারিয়ে যান। বলুন কম্পিত গলায়- দু’চামচ করুনার ঘি… পাবো কি?? এবং উত্তর দিন- তোদের মতো হাড় হাভাতে…


  • ডাইনে-বামে / সাইফ আলি

    তোমরা তো খুব ভালোই থাকো লেপ মুড়িতে মিষ্টি কথার ফুলঝুরিতে যায়না টেকা, চিত্রকল্প ভালোই আঁকো। আমার ওসব সইনা ধাতে পাইনে হাতে ইচ্ছে হলেই যখন যা তা পাইনে ছাতা বৃষ্টি হলেই এমন তো নয়- ভিজবো বলেই। অশিক্ষিত গাল দিলে দাও, সত্যি ওসব পেটের ছুঁচো দিন-রাত্তির খেদিয়ে বেড়াই তোমরা করো বিদ্যে প্রসব। সকাল-সন্ধ্যা খুব কেটে যায় রাত্রী…


  • তাকিয়ে ছিলে মৃত্যু শীতল চোখে / সাইফ আলি

    তাকিয়ে ছিলে মৃত্যু শীতল চোখে, বুকের জামায় লেপ্টে ছিলো লাল গোলাপের পাপড়ি… তুমি তাকিয়ে ছিলে তোমার খুনির দিকেই; নাকি দেখছিলে কি দেখছে সারা বিশ্ব! তোমার বুকের কাছে বাগ দেয়া ঐ লাল মোরগের বোলে দুপুর বেলার সূর্য ছিলো জ্বলে কিন্তু যখন শীতল চোখের তাক করা বন্দুকে বারুদগুলো মরলো ধুকে ধুকে তখন শুধু তুমিই ধনী, আমরা সবাই…