• বিমূর্ত সুখে তার মজেছে আঁধার / সাইফ আলি

    বিমূর্ত সুখে তার মজেছে আঁধার আলো ঘিরে আছে চারপাশ হৃদয়ের জানালাটা খোলা আছে দক্ষিণে উত্তরে বেয়াড়া বাতাস।। হাতে তার বকুলের শুকনো মালাটা ঝুলে চোখে মেঘ বরষার মাধুরী, জানালা খুলে দেখছে আকাশ; সে যে পড়ছে আকাশ।। পথ তার অজানার ঘর তাকে বাঁধে না; ফেলে আসা কষ্ট সে সুর করে সাধে না। খেয়ালে সে বেখেয়ালি প্রেমের বিলাস।।…


  • কি কথা কও গো প্রিয় / সাইফ আলি

    কি কথা কও গো প্রিয় চোখে চোখ রেখে হৃদয়ের রাস্তাটা চলে যায় বেঁকে তোমার ইশারা বরাবর… কি কথা কয়েছো তুমি এলোমেলো বাতাসের কানে দেওলিয়া মন নিয়ে ছুটেছে তো ছুটেছে কি এমন মধু আহ্বানে… কি তুমি বলেছো তাকে ডেকে… একাদশী চাঁদ কেনো এমন উতলা আজ জোছনার আভরণে সেজেছে বধুর সাজ কি এমন সুর তুমি সেধেছো গো…


  • ফুলের পাপড়ি ছড়িয়ে নয় / সাইফ আলি

    ফুলের পাপড়ি ছড়িয়ে নয় লাল গালিচা বিছিয়ে নয় তোমার জন্য হৃদয় আমার হোক কুরবান হে রাসুল আরব বাগের হে বুলবুল… তোমার বলা তোমার চলা তোমার ঘৃণা ভালোবাসা দেখায় রাহা, পাই খুঁজে কূল। তোমার ছোঁয়া পেয়েছে যারা ঐ মোহময় চাঁদ সেতারা হয়নি তাদের সমতুল। তোমার প্রেমে তাই মজে আজ পড়ছি দরুদ-এ কালাম সল্লালহু আলাইহি ওয়া সাল্লাম…


  • জাগো জাগো হে কারিগর / সাইফ আলি

    ভাঙছে পাথর… পাথর কুচি ভাঙছে সময় সভ্য রুচি… ভাঙছে হৃদয় এবং জীবন চলছে ভাঙার কর্মসূচি। নষ্ট কলম নষ্ট মগজ নষ্ট চেয়ার নষ্ট ফাইল খুজছে কেবল নষ্ট আঙুর নষ্ট ঠোঁটের নষ্ট রুচি। ভাঙছে এ পথ ভাঙছে পথিক ভাঙছে নদী এবং মাঝি নষ্ট স্রোতে যাচ্ছে ভেসে আশার সকল বৃক্ষরাজি। জাগো জাগো হে কারিগর জাগো মনে ও মননে…


  • পাখিটা গান জানেনা / সাইফ আলি

    পাখিটা গান জানেনা না জানে মেলতে ডানা তবু কি গভীর পাখির ইশারা! হই যে ফানা… পাখিটা সুকৌশলে লুকোয় গভীর অন্তরালে আর তার পালোক ছোয়া ছড়ায় সকল ডালে ডালে পাকিটা গান জানেনা, জানে মধুর টালবাহানা।। আহা কি গভীর পাখির ইশারা! হই যে ফানা… পাখিটা দেখবে আকাশ আমার চোখে জিদ করে তাই আমি তার আকাশটাকে কেমন সাজাই…


  • ভিন্ন / সাইফ আলি

    আমি ভিন্ন তুমি ভিন্ন ভিন্ন মৌনতা রঙে ভিন্ন রূপে ভিন্ন সুরে ভিন্নতা।। ভিন্ন ভিন্ন পাঁজর ভরা  ভিন্ন দীর্ঘশ্বাস এই বিভিন্ন হৃদয় নিয়ে অভিন্ন আশ্বাস- দেখো… মিলবে ঠিকানা। ভিন্ন পাখি ভিন্ন আকাশ ভিন্ন বিচরণ ভিন্ন নীড়ে ভিন্ন পথে ফিরবে সে যখন তখন, অভিন্ন সে ফেরা তাদের বিভিন্ন ডানা। ভিন্ন তুমি যতো ভিন্ন হওনা কেনো মন মানুষ…


  • যদি কোনোদিন কোনো ভুল সময়ে / সাইফ আলি

    যদি কোনোদিন কোনো ভুল সময়ে ফিরে এসে বলো তুমি ভালোবেসেছিলে বুঝেছো যখন আমি আর নেই আমি আর নেই… আমার করার কি থাকবে বলো আমাকে ভুলেই ভালো থেকো। সময় তো কোনোদিন ধরে রাখা যায়না রাত্রি ধুসর হয়, নিরবে ফুরিয়ে যায় জোনাকির বায়না ফিরে তো আসেনা রাত জোছনা হাতে তাকে যতই ডাকো।। আমার জানালা আমি খুলে রেখে…


  • আমি গাইতে পারিনা / সাইফ আলি

    আমি গাইতে পারিনা তবু গুনগুন করে গাই তুই রাখনা ঢেকে ঐ তোর চাঁদটা মেঘপাড়ায়। তোর আচল জোছনা দোলে দখিনা হাওয়ায়- আর চুলের আঁধারে আমি হারাই নিরুপায়। তোর পর্দা দোলানো চোখ মায়ার জাদুকর আমি ক্ষুধার্ত হাঙর ভাসি আবার ডুবে যাই।


  • পুড়ে যাওয়া কাগজের বুক / সাইফ আলি

    পুড়ে যাওয়া কাগজের বুক আর লাল টুক টুক এ অসুখ গোলাপের ভাবনার ও চাদর জড়িয়ে গায়ে নাটকটা জমে ওঠা পুতুলের; আহা ফের! পুতুল নাচের চেনা ইতিহাস আজো এখানে পাচ্ছে বাতাস আজো আকাশ দখলে কালো মেঘেদের। সবাই সবার, কেউ কারো নয় কপাল ঠুকে মাপছে সময় সময়ের লেজ খসে যায়, তারে পায় কে? পুড়ে যাওয়া কাগজের বুকে…


  • ঠিকানা জানিনা বন্ধু / সাইফ আলি

    ঠিকানা জানিনা বন্ধু তাই তোমার কাছে ফিরে আসি শিকড় গাড়িনি এখনো তাই জলে ভাসাভাসি। আমি নীড় ছাড়া পাখি এক ঘুরি ডাল থেকে ডালে সারাবেলা উটকো বাতাস এসে রেখে যায় পাখনায় শুধু অবহেলা; পেছনে ফিরছি তাই সাঁঝবেলা নীড় অভিলাসী। একা দূর সৈকতে বহুবার হেঁটেছি জানো কি সমুদ্র বোঝা খুব সহজ না এ কথা মানো কি? আমি…


  • তোমারই নাম / সাইফ আলি

    চোখ কিছু বলে মুখ কিছু বলে মন কিছু বলে তারপর।। কিন্তু তুমি চোখের আড়াল মন পায় খুঁজে তোমার এরপর মুখ তোমারই নাম জপতে থাকে বারবার.. আল্লাহু আল্লাহু… ঠোঁট দু’টো কাঁপে থরথর ও মন খোলে তার ঘর কণ্ঠ থেকে বেরিয়ে আসে ওগো প্রভূ তোমারই নাম কতো না মধুর ঐ স্বর- আল্লাহু আল্লাহু…


  • বৃষ্টি হবে নাকি হবে না আর / সাইফ আলি

    বেশ তো বাতাস যাচ্ছো বয়ে যাচ্ছো সময় ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছো আকাশ মেঘলা হয়ে বৃষ্টি হবে নাকি হবে না আর… ও মন তোর জানলা খুলে রাখ না তোর পর্দা তুলে রাখ না; আসুক বাতাস, আসুক না মেঘ আসুক রাতের কমল আবেগ যাক বৃষ্টি ভিজে যাক না… যাক না ধুয়ে সব হাহাকার। দুঃখরা সব রাতের পেঁচা একলা…


  • পারলে নিজেকেই প্রশ্ন করো / সাইফ আলি

    আকাশকে ডেকে ডেকে বোলোনা মন আকাশ কেনো এতো নীল সাগরকে ডেকে ডেকে বোলোনা মন সাগর কেনো ঝিলমিল পারলে নিজেকেই প্রশ্ন করো কেনো তোমার মাঝে এতো গড়মিল।। তুমি বাতাসের মতো কেনো চঞ্চল আর আকাশের মতো নীল বেশুমার সাগরের মতো কেনো ঢেউ তোলো বলো আর রাতের মতো কেনো স্বপ্ন আধার।। বলো তোমার মাঝে এতো গড়মিল- পাহাড়কে ডেকে…


  • সাড়া দেবে কি / সাইফ আলি

    তুমি ভুলেছো যে পথ ভুলেছো যে ঘর সেই পথ ডাকছে তোমাকে সেই ঘর ডাকছে তোমাকে তুমি সাড়া দেবে কি সাড়া দেবে কি সাড়া দেবে কি সেই ডাকে? দেখেও দেখোনা তুমি শুনেও শোনোনা বুঝেও বোঝোনা তুমি নিজেকে খোঁজোনা।। তুমি তো ভুলোছো মন যে তোমাকে সারাক্ষণ ভালোবাসে তাকে- তামাম জাহান জানে জানে চাঁদ তারা তুমিও তো জানো…


  • লাল টুক টুক শামুক / সাইফ আলি

    এই শহুরে জীবন দেয়ালে ওগো লাল টুক টুক শামুক আমার স্বপ্ন তোমার চিবুক ওঠাও ওড়ো- তুমি মেলো তোমার ডানা তোমার বাঁধলো কে সীমানা তুমি থমকে গেছো কেনো পাখি ওড়ো। এই আসবাব ঠাঁসা হাসফাস এই মিথ্যে রঙের আশ্বাস আর সাজানো কথার সংসার বাজে বড়ো- যতো বেহায়া সুখের আঙ্গুল আর কাগজের মিছে ঘাসফুল করে জড়ো। ঐ দূরে…


  • কোথাও মানুষ সাগর ছুঁয়ে / সাইফ আলি

    কোথাও মানুষ সাগর ছুঁয়ে মাপছে নিজের নীলের সীমা; কোথাও আবার খেলার ছলে করছে হাসির জীবন বীমা! কোথাও আকাশ আঁধার আবার কোথাও আঁধার কারো আকাশ, কারো দু’টো চোখ মেঘ ছুঁয়ে আর হৃদয় জুড়ে উটকো বাতাস। রঙধনু তার সাতরঙে যার করলো রঙিন ভেজা জানালা, তার কাছে প্রেম-অমৃতরস হয়তো সকল বিষ-পেয়ালা।


  • তোমার নামে গান লেখি / সাইফ আলি

    নিঃশব্দে নিরবে ঝরে গেলো যেই ফুল গলিপথটায় একলা একা গন্ধ বিলিয়ে শেষ রাতে আমি সেই ফুল ‍নিয়ে হাতে নতুন সূর্যদয় দেখি আর তোমার নামে গান লেখি।। এই হৃদয়ের জমিনটুকু উর্বর করে দাও ভরে দাও তোমার প্রেমে- হে মহা প্রেমিক, প্রেমের আধার জায়গা করে দাও তোমার হৃদয়-হেরেমে; আমি তোমার নূরের বর্ণছটা আমার দু’চোখ ভরে দেখি।। সাগর…


  • ঐ দূর পাহাড়দেশে / সাইফ আলি

    ঐ দূর পাহাড়দেশে প্রথম সূর্য সকালের পাথর ভেঙে নামা ঝর্ণা আর নাম না জানা শত ফুল সমাহার তোমার মহিমা করে বর্ণনা আমি নির্বাক চেয়ে রই… আমি দেখেছি পাখিরা দূর আকাশের গায় সাবলিল ডানা মেলে উড়ে যায়- কোটি কোটি তারা চোখে বিমুগ্ধ মন রহস্যে ঘেরা ঐ রাতের মায়ায়! আমি ক্ষুদ্র, আমি কিছু নই… নীল সাগরের বুক…


  • তুমি পণ্য হতে চাচ্ছো কেনো নারী / সাইফ আলি

    তুমি পণ্য হতে চাচ্ছো কেনো নারী নাওনা এ মন, দুঃখ-সুখের সমান অংশীদারি তুমি বিজ্ঞাপণের লাস্যময়ী নও এই হৃদয়ের জমিদারী তোমায় দিলাম তুমি আমার এক পৃথিবী হও। তোমায় যে বা পণ্য কোরে ব্যবসা বাড়ায়- তুমি কাঠের পুতুল কেনো তার ইশারায়? স্বাধীনতার এ কোন ধোঁয়া তোমার চোখে! প্রশ্ন করো নিজের কাছে নিজকে বেচে কি পেয়েছো লক্ষ চোখের…


  • তুমি আমার চোখে আলো জ্বেলে / সাইফ আলি

    তুমি আমার চোখে আলো জ্বেলে ঘুমিয়ে আছো মদিনায় তুমি এই হৃদয়ে আলো ঢেলে ঘুমিয়ে আছো মদিনায় আমি তোমার প্রেমে ভ্রমর হলাম ওগো ফুল ও মুহাম্মাদ… (সা.) ও দরিয়ার কূল- তুমি হেরার আলো নিয়ে আসলে মেঘের মতো মরূর বুকে বৃষ্টি নিয়ে ভাসলে তোমার ছোঁয়ায় মগ্ন কাঁটা গোলাপ হয়ে ফুটে উঠলো দিক-বিদিকে শান্তি-সুখের ঝান্ডা হাতে ছুটলো- মহান…