• আরাকান / সাইফ আলি

    একটা গান বানাওনা কবি একটা গান একটা গান বানাওনা নাম হবে আরাকান একটা গান বানাওনা যার কোনো ঠিকানা থাকবে না একটা গান বানাওনা যার কোনো ঘর থাকবে না… গানের বুক পুড়ে যাবে বোমার আঘাতে গানের লাশ ভেসে যাবে নাফ নদীর স্রোতে গানের বাবা-মা পরিবার কেউ থাকবে না গানের নাম হবে রোহিঙ্গা, ‘মানুষ’ ডাকবে না। বারশত…


  • তুই আসমানে যা মন / সাইফ আলি

    তুই আসমানে যা মন তোর নীলের প্রয়োজন আর চাঁদের মতো একটা ছোট্ট তিলের প্রয়োজন… তুই মেঘের দেশে যা যা বৃষ্টি মেখে আয়, আর চাঁদনি রাতে তুই সাঁজ রুপোর জোছনায়, তোর অযুত-কোটি তারায় তারায় চলুক বিচরন… তুই পাহাড় দেশে যা যা ঝরনা দেখে আয়, আর নুপুর পরে তারই বোস নদীর কিনারায়, তোর ছন্দ পেয়ে নদীর বুকে…


  • প্রার্থনা / সাইফ আলি

    আমি তোমার তারিফ করতে করতে মরণ আমার চাই আমার শেষ নিঃশ্বাস পড়ে যেনো তোমারই সেজদায়।। ক্ষুদ্র আমি, নাজুক আমার বুকেরই অন্দর তার মাঝে কি মায়া দিলে ওগো কারিগর সেই মায়ার টানে জীবন তরী ভুল স্রোতে গা ভাসায় যদি সরল পথের দিশা দিও আপন মহিমায়।। দেখতে দিলে শুনতে দিলে বলতে দিলে কথা অনুভুতির নামে দিলে আজব…


  • বাক্স দ্বিধাদ্বন্দ / সাইফ আলি

    দরজা কেনো বন্ধ তোর জানলা কেনো বন্ধ শেষ হলো কি ও মন পাখি বাক্স দ্বিধাদ্বন্দ… মেঘের কাছে আর কখনো বৃষ্টি কি তুই চাবি না হাওয়ায় হাওয়ায় কাব্য লেখে আর কিরে উড়াবি না তোর পাখির ডানা-পালক কথা হারালো কি ছন্দ? নেই পাপড়ি ফুলের কাছে নেই নদীর বুকে ঢেউ, তুই এমন কেনো পুড়িস এই নীল জোছনাতেও! মাটির…


  • তুমি ঘুমাও নিটোল জলে / সাইফ আলি

    তুমি ঘুমাও নিটোল জলে তোমার স্নিগ্ধতা পাক ধরা, তুমি ঘুমাও আরাম করে আমার হৃদয় শিকল পরা। তুমি ভাসছো দারুণ সুখে! নাকি চোখ রেখেছো কাঁধে, আমার লাগছে ভীষণ বোঝা তোমার এমন প্রতিবাদে। তুমি ঘুমাও চাঁদের বেটি তোমার আকাশ সাজুক তারায়, আমি ব্যর্থ প্রেমিক তোমার ভীষণ লাজুক দিশেহারায়! দেখো আজব কাটাতারে আমার ছিন্ন শরীর কাঁদে, আমার লাগছে…


  • তোর সাথে সেই নৌ ভ্রমনের দায় / সাইফ আলি

    তোর সাথে সেই নৌ ভ্রমনের দায় ফেললো আমায় এ কোন দরিয়ায়? দেখি চতুর্দিকে লোনা পানি, কূল কিনারা নাই জলের কূল কিনারা নাই…। তুই পাখির মতো উড়াল দিলি বিপদ বুঝে মন; সাড়ে’তে হাত মাটির দেহ করি কি এখন? হায়রে, মেলে না উপায়। তোর রঙ্গে ভরা দুনিয়া অথৈ তুই মেঘের সাথে ভাব জমিয়ে বৃষ্টি মাখিস গায় আর…


  • দীর্ঘশ্বাস / সাইফ আলি

    শহরের ব্যালকোনিতে উড়ছে উড়ছে নিকোটিন ভেজা ধোঁয়া- আর পুড়ছে এক যন্ত্রিক ফুসফুস। আছে বসরায় এক গোলাপের কিছু ঝিমিয়ে পড়া ডাল আছে নিশ্চুপ মহাকাল; আর রোবোটিক নিশ্বাস- আহা! শহুরে দীর্ঘশ্বাস…।। আছে আকাশের সাথে মিতালি করে দাঁড়িয়ে ছায়া দেয়ালের, আছে আঁধারের হাতে জানালায় কিছু যোগাযোগ মন-খেয়ালের। আর ধোঁয়াটে কিছু স্বপ্নের সাথে যান্ত্রিক বসবাস।। আহা! ব্যালকোনি দোলে কেদারায়…


  • যদি মেঘের সঙ্গে যাও / সাইফ আলি

    যদি মেঘের সঙ্গে যাও তবে বৃষ্টি ধরে নিলাম, আর ডানা মেললে আমি পাখিই তো ছিলাম! তুমি জোসনা ধোয়া রাত নাকি অমাবশ্যা ঘোর আমি কিছুই না জেনে পুষেছি বুকের ভিতর। আজ মুক্ত করে দিলাম।। যদি রাস্তা ভুলে যাও কোনো শীতের কুয়াশায়, কখনো কোনো দিন ফিরে আসো সেই আশায় একটা স্বপ্ন বুনে নিলাম।।


  • উড়তে উড়তে একটা পাতা / সাইফ আলি

    উড়তে উড়তে একটা পাতা উড়তে উড়তে ঘুড়ি উড়তে উড়তে মেঘের থেকে বৃষ্টি গুড়ি গুড়ি… আমি উড়ছি শুধু উড়ছি… উড়ছে পৃথিবী এ চন্দ্র-তারা উড়ছে এ মহাবিশ্ব, উড়ছে মানুষ টাকার কুমির কিংবা অসহায়-নিঃস্ব। আমি তাদের সাথে ডানা মেলে উড়ছি কেবল উড়ছি … নাটাই সুতোয় ঘুড়ির ওড়া পাখির ওড়া ডানায়, মেঘের ওড়া হাওয়ায় হাওয়ায় আমার ওড়া মায়ায়। উড়াল…


  • কার ঘরেতে আগুন লাগে / সাইফ আলি

    কার ঘরেতে আগুন লাগে জ্বলে কার অন্তর, দরজা খুলে সবাই খোঁজে ঘরের ভেতর ঘর। একটা ঘরের পর্দা নাড়ে অন্য ঘরের হাওয়া, দরজা খুলে অন্দরে তার সরব আসা-যাওয়া। পুরোন চালার ছিদ্র গলে জোসনা নামে রাতে, তখন সে ঘর পিরিত জমায় অন্য ঘরের সাথে। ওরে, ঘরের সাথে ঘরের পিরিত মেলে না উত্তর; দরজা খুলে সবাই খোঁজে ঘরের…


  • প্রজাপতি / সাইফ আলি

    প্রজাপতি… তোমার নাজুক ডানা সামলে রাখো আজ ঝড় বাদলের দিন, আজ মাতাল হাওয়ার দিন। দেখো চতুর্দিকে বৃষ্টিদিনের চলছে আয়োজন… আজ আকাশ কেমন থমকে আছে মেঘ করেছে কালো, তুমি বাসায় ফিরে পারো যদি সন্ধ্যা প্রদীপ জ্বালো; আর সামলে রেখো তোমার সকল রঙিন আভরণ।। আর আমায় যদি বন্ধু ভাবো তোমার জন্য বুকে একটা রঙিন ঘর বাঁধাবো আগুন…


  • একটা ছোট্টো পাতার বাঁশি / সাইফ আলি

    একটা ছোট্টো পাতার বাঁশিএক প্রহসন বুকে নিয়ে বাজছে নিরন্তর,শুন্য ছাড়া কি আছে তারবুকেরই ভিতর..।। বাঁশির চোখে জল ধরে নানেইতো আকাশ বাড়ি,তারায় তারায় শব্দ বুনেআঁন্ধারে সওয়ারি;বাঁশি, বাজতে থাকে বাজায় তারেনিপূণ কারিগর…শুন্য ছাড়া কি আছে তারবুকেরই ভিতর..।। পরের সুরে গান ধরে সেপরের দুখে পোড়ে,শূন্য আকাশ জুড়ে বাঁশিরহাজার পাখি ওড়ে;পাখি উড়াল শেষে ভিন্ন দেশেবাঁধে নিপূণ ঘর,বাজতে থাকে পাতার…


  • তোমার আকাশে কেউ ডানা মেলে / সাইফ আলি

    তোমার আকাশে কেউ ডানা মেলে তুমি কারো আকাশের পাখি… তোমার আঁধারে কেউ পথ ভোলে তুমি কারো রাতের জোনাকি।। তুমি কারো বরষা, অঝর ধারা তোমার আকাশে কেউ ঘন মেঘ; কেউ ভরা কদমের দুলে ওঠা ডাল আর তুমি কারো সন্ধ্যার বৃষ্টি আবেগ। তুমি কারো ভেজা দুটো আখি… তুমি কার কে তোমার এ কঠিন প্রশ্নের সমাধান হয়তো বা…


  • অগোচরে মনে মনে / সাইফ আলি

    অগোচরে মনে মনে প্রেম করেছি তোমার সনে দয়াল তোমার আসেক হওয়ার শর্ত বলে দাও, আমায় তোমার আরশ তলে জায়গা করে দাও।। সুখ খুঁজেছে মাটির দেহ নামে ধামে প্রসংশায়, সে তো ঠিক সুখ ছিলো না সুখ নামেরই অসুখ হায়; সে অসুখ দূর করে দাও, জায়গা করে দাও দয়াল তোমার আসেক হওয়ার শর্ত বলে দাও।। আগুনে হাত…


  • কেউ তোমাকে মেঘলা ভাবে

    কেউ তোমাকে মেঘলা ভাবে কেউ ভাবে কালবৈশাখী, আমার কেবল ভাবনা হারায় দেখে তোমার কাজল টানা স্বপ্নভরা দুই আখি।। কেউ তোমাকে বর্ষা ডাকে কেউ বা বলে জলের ঢেউ, আমিই কেবল তোমার চোখের নীল সাগরের জল সেচি; তুমি আমার আকশে হও রঙিন মেঘের কারসাজি।। তুমি মেঘের মতো নানান রঙে রাঙতে চাইলে নেই মানা, শিল্পী আমি রঙ চড়াবো…


  • আকাশে কাজল মেঘ / সাইফ আলি

    আকাশে কাজল মেঘ ছল ছল বরষা চঞ্চল চোখে নামবে অঝর ধারা কে বা তাকে রোখে।। গলিতে সন্ধ্যা এসে থমকে কি যাবে হায়; রিমঝিম সুরে রাত নামবে নিরালায়। ঝিমিয়ে পড়বে এই মায়াবতি নগরী কি দারুণ শোকে।। অকারণে কেউ তাকে বলো না মাতাল হাওয়া, জানালায় জল মেখে বারেবার আসা যাওয়া; কান পেতে পারো যদি শোনো সে কি…


  • আমার আকাশ মেঘাচ্ছন্ন / সাইফ আলি

    আমার আকাশ মেঘাচ্ছন্ন নয় তো পরিপাটি আমি বুকপকেটে একটা রঙিন স্বপ্ন নিয়ে হাটি আমার চলন বলন বাঁকা তবু একটা ছোটো স্বপ্ন নিয়ে রঙিন বেঁচে থাকা। তুমি হয়তো আছো ভালো আছে দুচোখ ভরা আলো তবু অন্ধকারের অপূর্ণতা যায় কখনো ঢাকা!? এক সমুদ্র অন্ধকারেই চাঁদের বেঁচে থাকা। আমি তোমার কাছে হাত পেতেছি লজ্জা করিনি তো, তুমি আমার…


  • যেদিন আর এ আঁধার লাগবে না ভালো / সাইফ আলি

    যেদিন আর এ আঁধার লাগবে না ভালো নিভে যাবে দুচোখের সমস্ত আলো নিভে যাবে জোনাকি, নিভে যাবে তারা একাকি নিথর চাঁদ হবে দিশেহারা সেদিন সে রাতে কে হবে সাথী আমার তুমি থেকো পাশে হে প্রভু পরওয়ার।। জীবনের লাল নীল শত ঘুড়ি আকাশে একে একে কেটে যায়, লাট খায় বাতাসে পাখির স্বপ্ন চোখে বাধন ছিড়েছে যে…


  • ঈদ মোবারক / সাইফ আলি

    ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ডালি নিয়ে দলে দলে চলনা সবাই ঈদগাহেতে কাধ মিলিয়ে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ আজ, ভালোবাসার মেঘে মেঘে মনের আকাশ যাবে ছেয়ে, ভায়ে ভায়ে সুর মিলিয়ে উঠবে মধুর সে গান গেয়ে; যেই গানেতে সুর দিয়েছে রাসূলে মুর্শিদ।। হৃদয়ের সবকটি জানালা…


  • কালকে যখন আহত সূর্য উঠবে সকাল বেলা / সাইফ আলি

    কালকে যখন আহত সূর্য উঠবে সকাল বেলা কিভাবে তোমার ঈদের নামাজ কবুল হবে বলো গরিব দুখির অন্ধকারে যে এখনো জ্বালোনি আলো এখনো তাদের ঘর ভরে আছে ঘনিভূত ব্যথা কালো।। কালকে যখন আহত সূর্য উঠবে সকাল বেলা… কালকে যখন ঈদের জামাতে সব ব্যবধান ভুলে বুকে বুক ঠুকে তোমরা সবাই খবর জানতে চাবে, হয়তো চোখের অগোচরে কিছু…