-
আজো সেই চাদরখানি / সাইফ আলি
আজো সেই চাদরখানি আদর দেয় আমায় যে চাদর থাকতো জড়ায়ে আমার মায়ের গায় ॥ রং জ্বলে গেছে যে এর তবু মায়া ছাড়েনি, জীর্ণতাতে মায়ের আদর কমাতে যে পারেনি ॥ আজো সে জড়িয়ে রাখে অজর মমতায়। কত মায়া কত স্মৃতি মিশে আছে এর মাঝে, আজো সেই স্নিগ্ধ সুবাস খুঁজে পায় এর ভাজে। বুকে ধরে জাপটে আমায়…
-
ও পাহাড়ি ঝর্ণা
ও পাহাড়ি ঝর্ণা তুমি কার নামে গাও গান কার নামে হয় উদাসী ঐ মেঘমালা আসমান জানি, আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান… চাঁদটা যখন লুকিয়ে থাকে মেঘের আড়ালে যায় পাওয়া যায় কার রহমত হাতটা বাড়ালে কে সাড়া দেয় সকল সময় হোক না সকাল সাঁঝ কার ইশারায় কূল খুঁজে পাই হৃদয় জাহাজ কে সে রহিম-রহমান… লক্ষ তারা মিটিমিটি…
-
তোমাকে দেখলে মাটি কেনো জানি মনে হয়
তোমাকে দেখলে মাটি কেনো জানি মনে হয় আবারো খুড়তে হবে নতুন কবর, আবারো বলতে হবে কাছে কোনো এক মার সুতো কাটা ঘুড়ি তার ছেলের খবর ॥ জীবনের পথে পথে হেটে হেটে কত জন ঘুমিয়ে পড়েছে আজ জেহাদের ময়দানে লড়ে লড়ে কত বীর ছিনিয়ে শহিদী তাজ॥ ইতি টেনে গেল তার এ পথের সফর। দরজাতে জানালাতে কতো…
-
যে কপাল মাঝ রাতে জায়নামাজে
যে কপাল মাঝ রাতে জায়নামাজে বারে বার সেজদায় ওঠে নামে সে কপাল ফেটে আজ রক্ত ঝরে পিচঢালা পথে এই সংগ্রামে ॥ ছোট্ট যে বুকে ছিল জমানো আশা মানুষের মত এক মানুষ হবে সে বুকের তাজা খুন পথের মাঝে হায়েনার নৃত্য সে নীরব শবে ॥ নিভে যায় কত মার আশার প্রদীপ কতটা বাবার চোখে আঁধার নামে।…
-
এ কোন কিনারে দাঁড়ায়ে হারায়ে…
এ কোন কিনারে দাঁড়ায়ে হারায়ে ফেলেছি আমার মন জীবন গলিতে মৃদু হাটাহাটি জাগিয়েছে শিহরণ আমি, মৃত্যু বুঝিনা যেভাবে বুঝিনা সন্ধ্যার আয়োজন।। যদিগো হাটিতে হাটিতে আমার পথ হয়ে যায় ভুল অচেনা সাগরে ঝড়ে ভেঙে পড়ে জাহাজের মাস্তুল দিশেহারা মন যদিগো তখন তোমাকে করে স্মরণ সাড়া দিও প্রভূ ফিরায়ে দিও না; বড়ো বেশি প্রয়োজন।। যদি অচেতনে মিছে…
-
রাতটা যতো গভীর হবে / সাইফ আলি
রাতটা যতো গভীর হবে চাঁদটা ততো জোছনা ছড়াবে ॥ গাছের পাতারা দুলবে হাওয়ায় আল্লাহ তোমারি অনুভবে॥ রাতজাগা পাখিগুলো গেয়ে যাবে গান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥ তাদের সে গানে গানে মুগ্ধ এ মন ব্যাকুল তোমারি অনুভবে। বয়ে চলা নদীগুলো গেয়ে যাবে গান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥ মাঝরাতে একা বসে জায়নামাজে আল্লাহ তোমারি অনুভবে। রিমিঝিমি বয়ে চলা…
-
তবু রাস্তার মনে সুখ নেই
চলছে রাস্তা দুইপাশে তার রঙ-বেরঙের ঘর সব জানালাই আটকানো হায়, বন্ধ সব অন্তর চলছে রাস্তা ল্যামপোস্টের আলোই সিদ্ধ রাতে চলছে রাস্তা এ সভ্যতার উন্নয়নের খাতে। চলছে রাস্তা নির্জন এই রাত্রীর সহচর ॥ শহরের ছাদে কালো গোলাপের শৈশব দেখে লাভ নাই; ফাকা বেলকোনি দাড়িয়ে রয়েছে, ডুবে আছে কোন ভাবনায়। বিলবোর্ড জুড়ে বিজ্ঞাপনের সংসারে কোনো দুখ নেই…
-
আমার সকল প্রেম তোমার জন্য যদি হয়
আমার সকল প্রেম তোমার জন্য যদি হয় তোমাকে স্মরণ করে কাটে যদি আমার সময় তবে, ক্ষমা কোরো ওগো প্রভূ ওগো দয়াময় জীবনের সব ভুল সব সংশয়॥ জীবনের পথ জানি বড় বেশি সোজা নয় চিনতে করলে ভুল অকারণ বোঝা হয় বৃষ্টির সব ফোটা একতালে ঝরে না দোষে দোষে ভরা মন মিছে আশা করে না॥ তুমি আছো,…
-
নগরীর পথ থেকে পথে / সাইফ আলি
নগরীর পথে পথে এখনো সে চাঁদ ঝলসানো রুটি হয়ে আছে জীবন্ত ফসিলেরা ইতিহাস ছিঁড়ে ছিঁড়ে খায়- অথচ পথের পাশে রাতের হোটেল গোশতের ঘ্রাণ ভেসে আসে; নেড়াদের ভুরিভোজে বিদেশী খাবার শোভা পায়। হাওয়ার বদল হলো বদলালো ঘড়ির ব্যাটারি চাঁদ তবু ঝলসানো রুটি শোষকের বুট-জুতো খুঁজে পেলো শোষিতের টুটি… গাছের পাতায়- ধুলো জমে জমে কতবার বর্ষার বৃষ্টিতে…