• বি সি এস / সাইফ আলি

    কার জলে কে মরছে ডুবেকার কলে কে চিপায়মিথ্যে প্রেমের যজ্ঞ শেষেমজনু মিঞা কি পায়? মজনু মিঞার প্রেম নদীতে বি সি এসের টিপাইলাইলি হলো মিসেস ক্যাডারমজনু গলাচিপায়। 08.03.19


  • বুড়ো / সাইফ আলি

    এক হালি দাঁত বুড়োর গালে হাটঁছে বুড়ো হাওয়ার তালে হাঁটছে যেনো চাঁদের বাটিদাও বিছিয়ে শিতল পাটি। বুড়োর মুখে নতুন বোলঠোঁটের ডগায় রসের গোলরস চুয়ে যায় তাড়াতাড়িদাও না পেতে রসের হাড়ি। বুড়োর কথার হাজার মানে পাড়ার লোকে কয়টা জানে?বুড়োর চোখে ঘুমের ঘোর যখন জাগে তখন ভোর। 25.02.19


  • ঢুলুঢুলু চোখে তার / সাইফ আলি

    বাঁকা চাঁদ মামা তুমি ধরে রাখো দোলনা,চুপ চুপ ঝিঁঝিঁপোকাকোনো শোরগোল না। ঢুলুঢুলু চোখে তার ঘুম ঘুম ঘুম কি?জোনাকিরা দল বেঁধে জ্বেলে রাখে চুমকি। মিঠিমিঠি হাসে খোকাহাঁটে কোন রাজ্যে,স্বপ্নের কোন দেশঘুরে এলো আজ যে! তার কোনো সন্ধান দিতে পারো রাত্রি?আমরাও হতে চাই তার সহযাত্রি। 04.02.19


  • এই মালাটা পাবে কে / সাইফ আলি

    হলুদ গাঁদা শিউলি শাদারঙ বরঙের ডালিয়াবকুল ফুলের গাঁথছে মালাছোট্ট খুকু মালিয়া। এই মালাটা পাবে কেমিষ্টি সুরে গাবে যে। তাই শুনে সব গানের পাখিখুকুর কাছে ছুটলো রে;কয়টা মালা গাঁথতে খুকুকয় ঝুড়ি ফুল খুটলো রে? 04.02.19


  • সবুজ পাখি টিয়ে / সাইফ আলি

    সবুজ পাখি টিয়েগলায় মালা দিয়েবন বনানী উড়ছো একাআমাকে যাও নিয়ে। আব্বু তোমার রাগ করে নাদূর বনে যাও একা?ফুল পরীদের সাথে তোমারহয় কখনো দেখা? ফুল পরীরা দেখতে কেমন,ঘুমায় ওরা ফুলে?কি খায় ওরা,পড়ে কোন স্কুলে? সবুজ টিয়েতুমি আমার বন্ধু হবে না কি;চারপাশে সব কেমন যেনো জাদুর মতই ফাঁকি। 20.01.19


  • ফড়িং / সাইফ আলি

    ফড়ফড়িয়ে ফড়িং ওড়েফড়িং ফড়িং মনদুইটা ফড়িং বুকের ভিতর উড়ছে সারাক্ষণ। হঠাৎ লাল ফড়িঙের লাল পাখাটা আটকে গেলো কিসে;নীল ফড়িঙের নীল দিলো কেপায়ের তলায় পিষে? ফড়িং পাখার স্বপ্নগুলোছড়িয়ে দিলাম ঘাসেএবং কিছু উড়িয়ে দিলামশূন্যে নীল আকাশে। 20.01.19কিশোর পাতা জানুয়ারি ২০২০ এ প্রকাশিত


  • টুনটুনি মাস্টারের স্কুল / সাইফ আলি

    প্রজাপতি মৌমাছি ফড়িঙের দলবলে খোকা আমাদের স্কুলে চল টুনটুনি মাস্টারনেই চক ডাস্টারপারলে সকল পড়া খেতে দেয় ফলচল খোকা আমাদের স্কুলে চল। কোনো ক্লাসরুম নেইকারো চোখে ঘুম নেইঢুল ঢুল ঢুল,ফুলে ফুলে ভরে আছে গোটা স্কুল। 18.01.19


  • টুনটুনি / সাইফ আলি

    টুনটুনি পাখি তোর সরু দুটো পাশিল্পী নাকি রে তুই বেশ তো গলাডানাগুলো মেলে দিয়ে উড়তে তোকেকে শেখায় বল দেখি এক পলকে? পাতা দিয়ে ঘর বাঁধা শিখেছিস কইআমাকেও বল দেখি পড়ি সেই বই। 16.01.19


  • কাকাবাবু / সাইফ আলি

    কাকা কালো সানগ্লাস কাকি পরে হাইহিল কাজিনেরা আধুনিক ড্রেস পরে পায় ফিল। কাকা কালো বাজারের রাজা, কাকি রাণী মা, কালো টাকা শাদা কোরে ভরে ফুলদানী, বাহ! কাজিনেরা ইংলিশে করে হাই-হ্যালো-বাই, বাড়ি-গাড়ি ঝকঝকে ভীনদেশী বিড়ি খায়। তবু নাকি কাকাবাবু রাত হলে কাবু বেশ, কাকি মরে টেনশনে শাদা হলো কালো কেশ। কাকা বলে- ডাক্তার, মরি মরি লাগে…


  • খোকা দেখে বিস্ময়ে / সাইফ আলি

    টুন টুন টুনাটুনি ডাকে বসে ডালটায়, রোদ্দুর ঝিকিমিকি দারূণ সকালটায় কচি পাতা, ফুলখুকি রোদ মেখে দুলছে, জাল বুনে তার সাথে মাকড়টা ঝুলছে। খোকা দেখে বিস্ময়ে বড়ো বড়ো করে চোখ, লেগে থাক তার চোখে সর্বদা এ আলোক।


  • হাতের ফেরে / সাইফ আলি

    হাতের ফেরে দশ মজেছে পাঁচে মনটা ফড়িঙ তিড়িং বিড়িং নাচে ম্যাজিক মামু ম্যাজিক দেখায় দেখো ঘা মেরে সব ছাগল চড়ায় গাছে। হাতের ফেরে ফুল হয়ে যায় কাঁটা বিপ্লবী হয় স্বার্থবাদী চাটা ম্যাজিক মামু ম্যাজিক দেখায় দেখো ঘা মেরে সব কলসি জোড়ায় ফাটা। হাতের ফেরে কত্ত কিযে হয় পোলায় ভোলে বাপের পরিচয়! সামলে রাখো বুদ্ধি বিবেক…


  • সময়ের ছড়া-০৮ / সাইফ আলি

    মগজ কলে দম দিতে তার গাঞ্জা লাগে আটি আটি, মহাজ্ঞানের ভান্ডারী সে মানবতার সেবক খাটি!


  • সময়ের ছড়া-০৭ / সাইফ আলি

    ছুডো ছুডো পোলাপাইন রাজনীতিতে নাম লেখায়, কথায় কথায় কেমুন লাগে হল ছাড়নের ভয় দেখায়। ডর লাগে!! হল কি তুমার বাবার জাগা? কাপছি ভীষণ; জ্বর লাগে!!! ইচড়েপাকা দ্যাখলে তোগো ক্যামন যেনো দরদ হয়, এমনে করে পরজীবি কি সত্যিকারে মরদ হয়?


  • সময়ের ছড়া-০৬ / সাইফ আলি

    ছাত্র তুমি ছাত্র আছো? বিবেক বেচে ওদের কথায় সকাল বিকাল ক্যামনে নাচো?


  • সময়ের ছড়া-০৫ / সাইফ আলি

    ভার্সিটিতে পইড়া হেতে বিরাট কামের কাম করে, চা দোকানের চান্দা তুলে ‘ভাই’ হিসেবে নাম করে।


  • মার্কেটিং / সাইফ আলি

    সফলতা মার্কেটিঙে রুমে কিংবা পার্ক-ডেটিঙে আজকে যারা বাজাচ্ছে গাল পন্য তাদের টপ-রেটিঙে। মার্কেটিঙের সফলতায় ব্যবসা লালে লাল কারোটা, কারো আবার বিফলতায় দিনেও দেখে রাত বারোটা। তাই বলি ভাই প্রয়োজনে ন্যাংটা হয়েও দৃষ্টি কাড়ুন, লুঙ্গি বেধে লাঠির আগায় মার্কোটিঙের ঝান্ডা নাড়ুন।


  • বুদ্ধিজীবী / সাইফ আলি

    বললে তুমি সহজ ভাষায় ছাড়বে সবই বুঝিয়ে মন কিছুটা আশ পেলো সস্তির নিঃশ্বাস পেলো মনঃযোগী ছাত্র হলাম ঘাড়-মাথা-মুখ গুঁজিয়ে। কিন্তু তোমার ব্যাখ্যা শেষে- জাগলো মনে খটকা, পাড়লো মোরগ আন্ডা! সূর্যটা খুব ঠান্ডা! বাপ মরেছে সেই খুশিতে পোলায় ফোটায় পটকা! বললে তুমি, ঠিক আছে; ভীষণ স্বাভাবিক আছে আমজনতার মনটা! আচ্ছা তুমি কোনটা? সত্যিকারের পাগল নাকি ভান…


  • সময়ের ছড়া-০৪ / সাইফ আলি

    কাব্য করার টাইম কোথায় কাব্য করার চর্চা দিনে রাতে বাড়ছে কেবল বাজার সদায় খরচা। বেতন ভাতা মিলছে যাদের এক্সট্রা কামায় উপরি, ডাটের আলাপ তাদের সাজে শুন্য তাদের খুপড়ি ভরছে নানান উপহারের(!) নিত্য নতুন পন্যে, কিন্তু যারা গতর খাটায় পেট চালানোর জন্যে? প্রসাশনের ক্ষ্যামতা এখন বর্ণনাতে আসন দায়, আমজনতা এখন কেবল হাতখরচের বাড়তি আয়? তা নয়…


  • রোজার শিক্ষা / সাইফ আলি

    :আচ্ছা মামা রোজার মাসে না খেয়ে কি লাভটা হয়? এক মাসে তো গরিব দুখির ক্ষুধার জ্বালা বোঝার নয়। :ঠিক বলেছো ভাগ্নে তুমি কিন্তু রোজার অর্থ কি খাওয়ার সাথে কম্প্রোমাইজ? আসল কথা বুঝিইনি। :আসল কথা? বুঝিয়ে বলো নতুন কোরে অর্থটা জেনে বুঝে পালন করি রোজার আসল শর্তটা। :রোজা রাখার শর্ত হলো বাড়তে হবে খোদার ভয় কেবল…


  • স্বাধীনতা / সাইফ আলি

    :স্বাধীনতা কাকে বলে? কিসের মতো, লম্বা নাকি গোল? :স্বাধীনতা কোরমা, পোলাও, ইলিশ মাছের ঝোল! :পেটুক তুমি, তোমার কাছে খাওয়াই স্বাধীনতা… :পাখির মতো কণ্ঠ ছেড়ে গাওয়াও স্বাধীনতা! :নীল আকাশে ওড়া… :আমরা কি আর পাখি? :হলাম না হয়, মনের ডানা মেলে… :সূয্যি মামার সঙ্গী হলাম মেঘের তুলো ঠেলে। :এই যে দেখো স্বাধীনভাবে ভাবতে পারাও স্বাধীনতা… :সবার মাঝে…