-
বিবাগী মনে তুই পাতিস সংসার / সাইফ আলি
বিবাগী মনে তুই পাতিস সংসারতোর কি হারানোর ভয় করে নাপাখি, তোর কি হারানোর ভয় করে না?সাজানো ঘর কি মনে ধরে না?পাখি, তোর কি হারানোর ভয় করে না? ডালে ডালে তোর সহজ বিচরণসুরে সুরে ডাকাডাকিশুনলে কোনো বাধা মানে না এই মনকিভাবে একা বসে থাকিআমার মন অনুমোদন করে না। বুদ্ধি বিবেচনা পেয়েছে লোপ তোরদৃষ্টি ঢেকেছে কি মেঘে,জীবন…
-
মেঘের কাছে পত্র লেখি / সাইফ আলি
মেঘের কাছে পত্র লেখিপাইনা খুঁজে ডাকপিয়ন,বৃষ্টি আমার উঠোন জুড়েনাচুক তোরই উচ্চারণ।। আমার উদোম বুকের মাটিদেখবি ছুঁয়ে শীতল পাটিআমার চোখে তোর কারণদেখবি প্রেমের আন্দোলন।। তোর জলে কেউ মরলো ডুবেকেউ বা পেলো ঠাণ্ডা জর,তবুও তোর ছন্দে তালেব্যকুল হলো এই অন্তর। তুই যদি হোস এ বর্ষাতেসঙ্গী তবে তোর দু’হাতেকরবো হৃদয় সমর্থনদেবো রাণীর উচ্চাসন।।২৭.০৬.২০
-
বার বার এসে থেমে যাই এই চরণে / সাইফ আলি
বার বার এসে থেমে যাই এই চরণে-চলে যাবো একা রাখবে না কেউ স্মরণে!বার বার আমি প্রশ্নবিদ্ধ হইনশ্বর এই পৃথিবীকে নিয়ে ব্যস্ত কিভাবে রই? আজ থেকে মোটে এক শতাব্দী পিছেকোথায় সে রাজা কোথায় রাজ্য তার?রক্তের দামে কেনা সে গোলাপ কইদুই প্রজন্ম আগেকার সংসার?মুছে গেছে সব আঙুলের টিপসই।। যারা বলেছিলো পৃথিবী অনেক বড়পৃথিবী তাদের রেখেছে কি সম্মান?দু’হাতে…
-
তুমিও দেখেছো যেই তারকা / সাইফ আলি
তুমিও দেখেছো যেই তারকাআমিও দেখেছি তাকে সেরাতে,তোমার মতো করে অবহেলায়পারিনি পারিনি চোখ ফেরাতে।। তোমার টেবিলে রাখা ফুলদানিতেরঙ বেরঙের কতো কাগজের ফুলবিদ্রুপ করে বলে, ঝরা ও বকুল!আমি বকুলের মালা গেঁথে এনেছি সাথে… বিলাসী চায়ের কাপে রাখিনি এ ঠোটশুকিনি কেবল শুধু কাগজের নোটহৃদয়ের রঙ নিয়ে খেলেছিতাই সহজেই ভালোবেসে ফেলেছি। প্রতিটি বিকেল শেষে সন্ধ্যা নামেঘুমের ওষুধে মেটে জীবনের…
-
লাল ফিতা ছুঁয়ে দিতে / সাইফ আলি
লাল ফিতা ছুঁয়ে দিতেদৌড় প্রতিযোগীতায় নাম লিখালাম,হায়, নাম লিখালাম!!উর্ধোশ্বাসে শুধু দৌড়ে চলিভুলে যাই ভুলে যাই তোমার কালাম… ডানে বায়ে দেখিনিতোকতোজন পরিচিতদেখেছি কেবল শুধু উড়েছে ধুলো,ঝরে গেছে কতো ফুলনিজেকে উজাড় করে;উড়ে গেছে শান্তির পায়রাগুলো;সেই পায়রার পাখনায় চোখ রেখে কবে যেনোথেমে গিয়েছিলামভাবনার পাখাগুলো মেলে দিয়েছিলাম।। ক্ষণিকের সেই ওড়াস্মৃতি হয়ে কাঁদে, হায়!লাল ফিতা ছুঁতে আমিছুটে চলি অসহায়।আমার প্রাণের…
-
বুড়ো পাতায় লাগলো বাতাস / সাইফ আলি
বুড়ো পাতায় লাগলো বাতাসতরুণ পাতার কাপলো দিল,সন্ধ্যা এলেও বন্ধা ও মনপায়না ফিরে অন্তমিল। বিবিধ ব্যথায় বিষন্ন মনঅমাবস্যা চন্দ্র ছোঁয়,সুখের ভয়ে পূর্ণিমাতেআঁচল টেনে মুখ লুকোয়।।ও তার আকাশ থাকে কলশিবদ্ধজলায় মরে এক নিখিল। ছোটো পাখি ছোটো পাখিতোর গানে কি ভাঙবে ঘুম?পূব আকাশে রক্তজবাফুটবে না কি এ মৌসুম??আমার বন্ধু মরে এমন জ্বরেবদ্ধ ঘরে শঙ্খচিল।২৫.০৬.২০
-
আঁতকে উঠে ভাবি / সাইফ আলি
আঁতকে উঠে ভাবি আমার দাবিকেমন বদলে গেলো তোমার দেওয়া সুরেতুমি শব্দগুলো নিলে যখন ঠিকইতখন আমায় কেনো ঠেলতে গেলে দূরে।। তুমি আমার চোখে আকাশ দেখার নামেদেখলে কেবল তোমার তারাগুলো;বলো, আমার চোখের ভীষণ এ যন্ত্রণাআনলো সেকি তোমার দেওয়া ধুলো??আমি পুড়ছি কেনো তোমার এ রোদ্দুরে? আহা! আমার লেখা কাব্য হাতে নিয়েভিন্নস্রোতে ভাসলে কেমন করে,বলো, শান্ত মনে ঝড় তোলা…
-
ঝরণা তোর গান শুনবো না / সাইফ আলি
ঝরণাতোর গান শুনবো নাআজ মন ভালো নেইআজ মন ভালো নেই…আজ কাটবে সারাদিনঘুরে ঘুরে পাহাড়েই।। ঝরণাতোর পাথর কাটা ঢেউআজ কাটছে আমাকেও,তোর হালকা চালের সুরআজ ভাঙছে এ দুপুরহায় প্রথম বর্ষণেই।। কেউ না জানুক তুই তো জানিস আমি অসহায়ঝরা ফুলের গাল ছুয়েছি, এখন আমার দায়তার সুবাস ভরে লেখতে হবে একটা এমন গানপাথর এবং শান্ত জলের প্রেমের উপাখ্যান। ঝরণাআমি…
-
মেঘলা আকাশ, বৃষ্টির দিন / সাইফ আলি
মেঘলা আকাশ, বৃষ্টির দিনহৃদয় সেতারে রিণঝিন রিণঝিন রিণঝিন ঝিনচিন চিন ব্যথায় দিন দিন কাতর নিরবেহয়নি যা বলা কখনো বলা কি হবে? পাতায় পাতায় টুপ টুপ টুপগভীর অরণ্যের ভেজা এ রূপদু’চোখে ধুপমৃত এ কূপঘুমিয়ে থাকবে কি তবে? মেঘের কাজল লেপ্টে দু’চোখেবৃষ্টি হয়ে নামলে পলোকেভূলোকে দ্যুলোকে রিণঝিন ঝিনকদম বনে বৃষ্টির দিন… ভেজা পাখির ভেজা এ ঘরছোঁয় কি…
-
ভুলে যদি যেতে চাও / সাইফ আলি
ভুলে যদি যেতে চাওভুলে যেতে পারো,বেধে রাখা যায়নিভালোবেসে কারো।। ভুলে যায় পাখিরাভুলে যায় ফুল,জোর করে স্মৃতি হতেচাওয়াটাই ভুল।।ভুলে যায় প্রিয়তমাপ্রিয় সংসারও… তবু যদি কোনোদিনভুলে যাওয়া কবিতার মতোআংশিক মনে পড়ে, বিচলিত হও;জেনো রেখো বন্ধু, সবারই এমন হয়অপরাধী হলে শুধু তুমি একা নও। তাই,ভুলে যায় নদীরাভোলে দুই কূল,জোর করে স্মৃতি হতেচাওয়াটাই ভুল।।আকাশের মতো তুমিখুলে যেতে পারো…১৪.০৬.২০
-
পরাজয় মেনে নিয়ে মুছে যেতে আসিনি / সাইফ আলি
পরাজয় মেনে নিয়ে মুছে যেতে আসিনিতুমি ভালোবাসো বলে আমি ভালোবাসিনিভালোবাসি আল্লা’র জন্যঘৃণা করি সেও তাঁরই জন্য।। পৃথিবীটা দু’দিনেরবান্ধব সুদিনের হবো নাজালিমের সুরে সুরে সুর মিলিয়েকরছি শপথ কথা কবো না।।তাতে যদি জালিমের রোষানলে জ্বলি আমিসে জ্বলন বুকে নিয়ে ধন্য। ক্ষণিকের দুনিয়ায়ক্ষমতার মোহে যারা পড়েছেবিত্তের অহংকারে সত্যকে ভুলে যারামিথ্যার বালাখানা গড়েছে।।হতভাগা তারা সব অন্ধ বধিরমূলত তারাই নগন্য।১৪.০৬.২০
-
চোখ ফুটেছে নতুন নতুন / সাইফ আলি
চোখ ফুটেছে নতুন নতুনযা দেখি সব চমৎকারহা তে হা হই না তে না কইনেতার কথায় অমত কার? ফোড়গুলো সব নতুন নতুনপুচ্ছদেশে মুছছি মুখ,দিনগুলো সব রঙিন রঙিনসবচে বড় মনের সুখ। আমলা-বাড়ির মামলাতে ভাইনাক গলানোর সময় নাই,দেয়াল চুইয়ে যেটুক নামেসেটুক চেটেই সখ মিটাই। চামচা না ভাই গামছা গলায়নাম নিয়েছি সমর্থক,সব কিছুতে বিতর্ক ক্যানওসব করা অনর্থক। হিংসে করে…
-
এই হতাশার ত্বক ফেটে বের হওয়া পুঁজ ঘেটে পাবি কি / সাইফ আলি
এই হতাশার ত্বক ফেটে বের হওয়া পুঁজ ঘেটে পাবি কিমৃত্যুর দরজাতে নীল বীষ, মদ হাতে করছিস জীবনের দাবি কি?এই চোখ ভরা ঘুম নিয়ে কার সাথে কি মিলিয়ে কতদূরএই আঁধারে আঁধারে ঘুরে ঘরগুলো ভেঙেচুরে কানে কানে যপে যাস যেই সুরসেকি ভাঙনের নয়, সেকি আঁধারের নয়?আছে তোর কাছে বল হতাশার তালা ভাঙা চাবি কি? শুধু এ শরীরটাকে…
-
ঘামে ভেজা আস্তিন মুখটা মলিন / সাইফ আলি
ঘামে ভেজা আস্তিন মুখটা মলিনতবু দুই চোখে যার স্বপ্ন রঙিনসেই তো বাবা,সেই তো আমার চোখে সবচে সেরাতার বাহু বন্ধনে সুরক্ষিত আমি রয়েছি ঘেরা।। বাবা আমার ঢাল শুভ্র সকালবাবা আমার প্রিয় পায়েসের থালউত্তাল সফরের সঙ্গী হয়ে বাবা ধরে রাখে হাল।চোখের তারায় তার জ্বলজ্বল করে জ্বলে স্বপ্ন সুখেরা।। বাবা সেই বৃক্ষের নামযার ছায়াতে বসে নিরিবিলি নির্ঝঞ্ঝাটআঁকা যায়…
-
শুধু শাদা কালো নয় / সাইফ আলি
শুধু শাদা কালো নয়আমার তোমাতে আমাতে ভয়আমার সবটুকু ভালো কেনোকেবল নিজের জন্য হয়।। শুধু শাদা কালো নয়আমার মানবিক পরাজয়এ মন কেনো যে দেখতে চায়কেবল একক সূর্যোদয়।। আমি নিজের সঙ্গে নিজেকেবলি যুদ্ধে লিপ্ত হইআমি দোষে গুণে এক মানুষকখনো পরম সত্য নই। আমার ভুল ত্রুটি মার্জনাকরে বুকে দিও আশ্রয়,জানি ভুলের মাঝেই থাকেআমার মানবিক পরিচয়।।১১.০৬.২০
-
তোর স্বপ্ন ভরা বুক / সাইফ আলি
তোর স্বপ্ন ভরা বুকআমি কান পেতে শুনিউদোম সে ঝরোকায়বয় হাওয়া ফাল্গুনী।। তোর ছোট্ট দু’টো চোখযেনো দু’দুটো আকাশকত লক্ষ তারকারসেখানে বসবাস।।আমি দেখি সারারাতআর খেয়ালে গুণি… শত দুঃখ যাতনায়খুব সহজ যাতায়াততোর নমনীয় মনআর মুষ্ঠিবদ্ধ হাত ।শান্তির ফেরিওয়ালাতুই একটু শুনে যাতোর সঙ্গী হতে চাইআমাকে সঙ্গে নিয়ে যা।।চল তাওহিদের এ বীজআজ একসাথে বুনি…০৭.০৬.২০
-
এই শহরে রাত কেটে যায় / সাইফ আলি
এই শহরে রাত কেটে যায়একা রাস্তায়হেঁটে হেঁটে খুঁজি তোমায়পাখি ও…যেখানে থাকো ভালো থাকিও।। টিক টিক টিক টিক ঘড়ির কাটাসকালে একটা ডিম পরোটাতারপর অফিসের চেয়ার টেবিলপ্রতিদিন একই এই অন্তমিল;অফিস ছুটির পরে একলা একা ঘরেতোমাকে মনে পড়ে, খবর দিও।। পুরোনো দিনের গানে এখনো তোমাকে টানেকড়া লাল চা?নাকি ওসব আর ভালো লাগে না- দিন বদলের সুরে সেধেছি গলাহয়নি…
-
রাতের অন্ধকার হতাশা আনে / সাইফ আলি
রাতের অন্ধকার হতাশা আনেবন্ধু তোমার দুর্বল ঈমানে,রাত আনে শান্তি, ইবাদাতের প্রিয় সেই মধুক্ষণএকান্ত নির্জনে স্রষ্টার সাথে হয় কথোপকথন।। ঈমানের দাবি যদি থাকে তোমারআশায় বসতি গড়োহতাশায় ডুবে কেনো মরো বারেবার;হতাশা আনে না ভালো কোনো অর্জন।। দিনের সফর শেষে রাত্রির আবরণেমুসাফির চোখ বোজো বিশ্রাম নাও,নিজেকে আরো বেশি প্রাণবন্ত আরবিনয়ী বানাও। হতাশা কখনো যদি মনটাকে ছোঁয়শেষরাতে সেজদাতেখুঁজে নিও…
-
চোখের পাতায় জমে ওঠা মেঘ / সাইফ আলি
(শরীরে জমেছে মেদভারী হয়ে গেছে পা,গচ্ছিত সব মালামাল নিয়েপথ চলা যাবে না। এই ঝাড়বাতি জ্বলা বেডরুমএই বিশাল কক্ষ ডাইনিংতবু রাত আনলোনা সুখ-ঘুমহায়! নিয়তি… নেবে ভান্ডার ভরা খাদ্যএই সঙ্গীত এই বাদ্যশুধু আমাকে নেবে না মহাকালহায়! নিয়তি…) – আবৃত্তি চোখের পাতায় জমে ওঠা মেঘগলে গলে যায় যদি সেজদায়রাতের আঁধারে আকুল আবেদনরহিম রহমান কিভাবে ফেরায়! শোনেনা এ মন…
-
আম পাতা জাম পাতা নিম পাতা নিম / সাইফ আলি
আম পাতা জাম পাতা নিম পাতা নিমটুনটুনি পাড়লো ছোট এক ডিমডিম ফুটে বের হলো ছোট্ট ছানাআয় সোনামণিরা আয় দেখে যা।। চোখ ফোটেনি হায় অন্ধ ছানাপালক বিহীন তার নাজুক ডানাচুপচাপ বসে আছে পাতার ঘরেখfবার আনতে গেছে দূরে তার মা।। দেখেনি তো এখনো সে রোদ ঝলমলঝড়ের বাতাস আর জল টলমলবড় হয়ে ঘুরে ঘুরে দেখবে সবইএখন নিষেধ তার…