-
সোনার খাঁচা / সাইফ আলি
শহরের সবথেকে উঁচু বাড়িটায় শুনেছি তোমার নাকি মিলেছে গো ঠাঁই শুনেছি বিদেশী ভোজ সকাল বিকাল সোনার খাঁচায় মায়া রোদ চমকায়।। সাপ খোপ নেই কোনো শেয়ালের ভয় উপর তলার তুমি শুনি পরিচয় ডালে ডালে কাটে দিন পাতায় পাতায় তোমাদের কথা ভেবে জ্বলি হিংসায়।। খাবারের সন্ধানে ছুটে মরি রোজ ব্যস্ত সময় গেছে, তুমিও নিখোঁজ বহুদিন পরে আজ…
-
নারী তুমি কোনোখানে নিরাপদ নও / সাইফ আলি
নারী তুমি কোনোখানে নিরাপদ নও তোমার শরীর বেঁচে রাতের শরাব কেনে পুজিপতি শেয়ালের দল শিল্পীরা চড়া দামে তোমাকে বেঁচেই খায় কবি হয় নন্দিত তোমার শরীর এঁকে নানা উপমায়। নারী তুমি জরায়ুর মালিকানা নিয়ে শামুকের মতো কেনো নিজেকে গুটাও? কখনো প্রেমিকা তুমি কখনো বা মা! চতুর বেনের দল তোমাকে বেঁচতে চায় তুমি বোঝো না? ০৩.১০.১৯
-
কবি ও কবিতা / সাইফ আলি
আমার সঙ্গে কিছু শব্দের মেলামেশা ছিলো যখন তখন তারা ঢুকে যেতো মনের গভীরে এ বিষয়ে অভিযোগ সবথেকে বেশি ছিলো যার সে আমার প্রিয়তমা চেয়েছিলো পুরো অধিকার। অথচ কবির মন ফেড়ে কবে কোন ডাক্তার পেয়েছে কেবল নারী, গাড়ি, বাড়ি আর সংসার? শব্দের আনাগোনা কবির শ্বাসের মতো, প্রিয়তমা সেও এক রূপ কবিতার। ০৪.১০.১৯
-
নিজেকে বিকিয়ে যারা কেনে জান্নাত / সাইফ আলি
নিজেকে বিকিয়ে যারা কেনে জান্নাত পৃথিবী তাদের কোনো ঠিকানা নয় কোনো লোভ লালসাই ভোলে না তারা থাকেনা তাদের কিছু হারানোর ভয়।। সত্য যখন এসে সামনে দাঁড়ায় অস্বীকার করে তারা দূরে ঠেলে না তাতে যদি ভেঙে যায় পৃথিবী তাদের ইমানের দাবি তবু মুছে ফেলে না।। জান্নাতি পাখি তারা হবে নিশ্চয়। দু’দিনের পৃথিবীটা চাওয়া পাওয়া যার ব্যর্থতা…
-
কালের স্রোতে নাও ভাসাতে চায় যদি বা মন / সাইফ আলি
কালের স্রোতে নাও ভাসাতে চায় যদি বা মন বিবেক এসে দেয় কি বাঁধা, করে কি বারণ? মসজিদে যাও, সেজদা করো, ঘুষেও বসাও ভাগ বলতে পারো কার সাথে কার চলছে অনুরাগ? নামাজ কেনো বাঁধ সাধে না, খোঁজো কি কারণ? তাওহিদেরই কালেমা পড়ে ঘুরছো নেতার পিছে শির ঝুকে যায় সামনে কারো, কেউ বা পায়ের নিচে পাক কালিমা…
-
দিলখোলা বাঙালি / সাইফ আলি
গ্যাস দিছি পানি দিছি, খালি হাতে আইছি? পাই বা না পাই কিছু পদক তো পাইছি। এতো রাগ করিস ক্যা দাদা কিছু দিলো না! বাঙালিরা কোনোদিন এরকম ছিলো না। বাঙালিরা দিলখোলা ঘর বেঁচে বর চায়, ঠাকুরের চেহারাটা দ্যাখ বিনা খরচায়। 06.10.19
-
যে কথা বলতে / সাইফ আলি
যে কথা বলতে প্রাণ দিলো আবরার সে কথা ফুটুক জনতার মুখে মুখে খুণিরা জানুক মৃত্যু আনে না ভয় শহীদের খুণ ঠেলে দেয় সম্মুখে।। 07.10.19
-
খাওয়ার দিকেই ঝোক / সাইফ আলি
শোনো বাবা তুমি চাও যদি ছেলে টাকার কুমির হোক গিলে তো খাবেই সবকিছু তার খাওয়ার দিকেই ঝোক, ‘অমকের ছেলে সোনার হরিণ দু’দিনেই কোটিপতি!’ তুমি বুঝলেনা কি পথ দেখালে, কতটুকু লাভ-ক্ষতি। বিরাট মেধাবী ছেলেটা তোমার বন্ধু চেনেনা কোনো সাতে পাঁচে নেই তোমার ছেলেই সন্ত্রাসী হবে শোনো, সন্ত্রাসী মানে কুপাকুপি নয় টাকার পিছনে ছুটে যারা খায় আজ…
-
বললো রাজা হেসে / সাইফ আলি
বললো রাজা হেসে- ‘ভিন্নমতের চিহ্ন যেনো না থাকে এই দেশে-’ ঝাপিয়ে পড়ে রাজসেনারা ভিন্নমতের খোঁজে তাই দেখে কেউ ঠোস পরে কেউ সাবধানে ঘাড় গোঁজে, কিন্তু কিছু আগ্নেগীরির বেরিয়ে আসা লাভায় ভয় ঢুকে যায় রাজার বুকে, ভীষণ করম ভাবায়। ভাবনা শেষে চেঁচিয়ে বলে- ‘বন্ধ করো মুখ-’ বন্ধ হলেই শান্তি রাজার, বন্ধ হলেই সুখ। 08.10.19
-
লক্ষ তারা চাঁদের আলো / সাইফ আলি
লক্ষ তারা চাঁদের আলো রাতের কালো দূর করে একটা পাখি একলা বসে আপন মনে সুর করে মধুর সে গান তোমার নামে ও দয়াময় মাফ করো মনের যতো পাপ কালিমা দাও মুছে দাও ছাফ করো।। ………………………….(অসম্পূর্ণ) 19.05.19
-
হারাম খাবার খাওনা তুমি / সাইফ আলি
হারাম খাবার খাওনা তুমি গর্ব করে বলো কিন্তু যখন সুদের হিসেব হয় এটা সেটা যুুক্তি দেখাও, গা এড়িয়ে চলো ঘুষের সাথে ভিষণ পরিণয়।। মদ খেলে না, খাওনা শুয়োর কিংবা মৃত প্রাণি কিন্তু তুমি লোক ঠকিয়ে বাড়তি ঠিকই কামাও তোমার হাতের উপার্জনে খাও যদি ভাত পানি সেটাও হারাম; পারলে এবার হারাম খাওয়া থামাও। হারাম টাকায় কিনলে…
-
মাঝে মাঝে মনে হয় / সাইফ আলি
মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে পাওয়া আর হলোনা তখনি মনে পড়ে দয়ার আধার তুমি বান্দাকে কোনোদিন ভোলো না। তোমাকে ভুলে প্রভু কতো সহজে নফসের গোলামীতে থেকেছি মজে মরিচিকা সুখ খুঁজে জীবন করেছি পার আটকে গেছি চোরাবালিতে; সেই চোরাবালি থেকে টেনে তোলোনা। রহমান তুমি তোমার রহম থেকে নিরাশ হতে জানি করেছো বারণ তবুও…
-
ভালো থাক মন / সাইফ আলি
ভালো থাক মন সারাক্ষণ ভাবতেই কেটে যায় সুর পড়ে যায় তাল ভলোথাকাটাই কঠিন আজকাল।। কিভাবে ভালো থাকে মন হিংসায় যদি সারাক্ষণ পুড়ে পুড়ে খাক হয় খুব হতবাক হয় যদি কেউ ভালো থাকে পাশে তার চাপড়ায় নিজের কপাল।। কিভাবে ভালো থাকা যায় গিবতের বোঝা নিয়ে ঘাড়ে পরশ্রীকাতরতা হাড়ে পরচর্চার শত কুট কৌশল শিখে নিয়ে যদি কেউ…
-
গাছের পাতারা জপে তাসবি তোমার / সাইফ আলি
গাছের পাতারা জপে তাসবি তোমারঝর্ণা নদীরা বয় তোমারই নামেবৃষ্টির ফোটাগুলো ছন্দ তোলেতোমারই শানে প্রভু তোমারই নামেতোমারই নামের শুধা পিয়ে পাখিরামধুর কণ্ঠে তোলে গানতুমি রহমান তুমি রহমান।। রাতের আঁধার নামে তোমারই শানেতারার ফুলে থাকে আচল ভরাস্নিগ্ধ চাঁদের সাথে জিকির তোলেতোমারই নামে গোটা বসুন্ধরা।।তুমি তো মহা মহিয়ান… দিনের আলোয় খুঁজি তোমারই দয়াযেভাবে পাখিরা যায় শূন্য ঠোঁটেসন্ধ্যায় ফিরে…
-
তোমাকেই সম্মুখে চাই / সাইফ আলি
রাত্রি গভীর হয়, জ্বলে ওঠে দৃষ্টি তোমার হৃদয়ে নূরের জ্যোতি, সেজদায় অবনত মাথা তোমাকে পূর্ণ করে; তুমি হও জান্নাতি পাখি! আহা কি আলোয় ভরা কলবের অধিকারী তুমি! দ্বীনের মিছিলে আমি তোমাকেই সম্মুখে চাই তুমি কি মিছিল নিয়ে নামবে না শহরে আমার? 28.04.19
-
দেখছি কেবল অন্ধকারে যাচ্ছে ডুবে আমার সময় / সাইফ আলি
দেখছি কেবল অন্ধকারে যাচ্ছে ডুবে আমার সময় আল্লাহ তোমার রহম ছাড়া কাটবে না জানি এই মহাপ্রলয়।। মানুষ মানুষকে ভালোবাসে না অর্থের লোভে হয় ভায়ের খুনি ধর্ষণে ধর্ষণে আঁধার নামে কি করে বলো তবু স্বপ্ন বুনি।। কি করে বলি হবে মানুষের জয়। তোমার কালাম নিয়ে ব্যবসা চলে মাজার পূজারী কেউ প্রদীপ জ্বালায়; যেই ঠোটে কোরানের আয়াত…
-
ঝড়ের দিনে / সাইফ আলি
ঝড়ের দিনে আম কুড়াতে খোকন যাবে ছাদে আম্মু বলেন যাসনে খোকন শুনেছি সংবাদে বিজলি পড়ে এইতো সেদিন দুজন গেছে মরে; আম কুড়োবি কুড়োস আগে বৃষ্টিটা যাক ঝরে। খোকন পড়ে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ সুখের হিসেব হয়না জানা মিলতো কতোটুক! 24.03.19
-
অনুকবিতা ২২ / সাইফ আলি
এই কবিতা লেখবো খুবই সহজ করে যেমন তোমার দৃষ্টি সহজ জলের মতো কিন্তু একি অথৈ সাগর তোমার চোখে আমি কি আর বীর ডুবুরি সিন্ধুজয়ী! দোহায় তোমার দৃষ্টি হটাও লাস্যময়ী। 23.03.19
-
এই নদীটা / সাইফ আলি
এই নদীটা শুকিয়ে যাওয়ার আগেফুসতো ভীষণ রাগেরাগ করা কি ভালো?তাই দিয়েছি হাত পা বেঁধেশান্তি প্রদীপ জ্বালো! এই নদীটা ভীষণ জেদি জানোভাঙা গড়ার নষ্ট খেলায় মাতেতাই দিয়েছি হাত পা বেঁধে শান্ত থাকে যাতে। এই নদীটা শান্ত এখন খুবইঘুমিয়ে থাকে ঠিক আমাদের মতোঘর ভাঙেনা কারোআরোবুক জুড়ে তার সোনার ফসল ফলেতবুও লোকে বলে-ইস্ সে যদি আগের নদী হতো! 21.03.19
-
বি সি এস / সাইফ আলি
কার জলে কে মরছে ডুবেকার কলে কে চিপায়মিথ্যে প্রেমের যজ্ঞ শেষেমজনু মিঞা কি পায়? মজনু মিঞার প্রেম নদীতে বি সি এসের টিপাইলাইলি হলো মিসেস ক্যাডারমজনু গলাচিপায়। 08.03.19