-
নদী ও নারী / সাইফ আলি
মুছবে না দাগ যদি না তোমার স্রোতের আঘাত লাগে। ওগো নদী, তোমার চলার মন্ত্রে আমার স্বপ্ন শিশুরা জাগে- তুমি বয়ে যাও রয়ে যাও তবু ক্ষয়ে যায় ব্যথাগুলো, নিরবে ভাসাই তোমার শরীরে হতাশার মেঘধুলো। ওগো নদী, তুমি কি কখনো ভুগেছো এমন অবেলার অনুরাগে? নদী ও নারীর অর্থ বুঝিনি খুঁজিনি অন্তমিল, তবু জোছনায় একসাথে দেখি তরঙ্গ…
-
খেল / সাইফ আলি
:হিং টিং ছট দাঁত কটমট এইবার এইবার কান্ডটা ঘট- (ঘটে গেলো কান্ড ফকিরের ভান্ড খালি করে হলো এক ইয়া বড় ফান্ড!) ফান্ডের কাজ কি? ভেবে ভেবে ফেলছেন কপালের ভাঁজ কি? ভাঁজ ফেলে লাভ নেই কাজের অভাব নেই লুটেপুটে খাবে রাজা এমন স্বভাব নেই!! :বেশ তাই হোক না, রাজা কিছু কোক না- :ফকিরের ফান্ড নিয়ে কথা…
-
সময়ের ছড়া-০৩ / সাইফ আলি
ফালতু কথা বাদ দেন পারলে কামে হাত দেন, উন্নয়নের গপ্প ছেড়ে পারলে দু’মুঠ ভাত দেন। বাজার দরে জল দেন গাছ না কেটে ফল দেন, কিন্তু এ কি পোলার হাতে মানুষ মারার কল দেন!? কথায় কথায় আশ দেন ছাগল ভেবে ঘাস দেন, এ সব নিয়ে বললে কিছু বাঁশ তো বারমাস দেন। এবার একটু ক্ষ্যান্ত দেন অনেক…
-
নিয়ম ভাঙার রাত / সাইফ আলি
বিকেল গড়ায় সন্ধ্যা নামে এটাই নিয়ম কিন্তু তুমি নিয়ম ভাঙার খেলায় মেতে আনলে ডেকে কেমন এ রাত- এই দেখোতো, যাচ্ছে চেনা প্রাচীন এ হাত? এ হাত যখন ফুল ছুঁয়েছে তখন তুমি সঙ্গে ছিলে যখন কেবল স্বচ্ছলতায় পূর্ণ ছিলো; কিন্তু এখন হাত বাড়ালে শূন্যতারা আসর জমায় এবং কি সব দ্রোহের বায়ু কাব্য পাঠে মত্ত থাকে। তোমার…
-
আমার ধর্ষিতা মেঘ / সাইফ আলি
আমার ধর্ষিতা মেঘ তুই আর কান্না করিস না, তোর কাজল চোখে বোন আর বৃষ্টি ধরিস না। নেই দুঃখ বোঝার কেউ তোর কষ্ট বোঝার কেউ- এ কেমন আঁধার এলো এলো এ কেমন রাতি খুনিরা বগল বাজায় অন্ধ জ্বালায় বাতি! আর মানবাধিকারের নামে ডাকতে থাকে ফেউ।। সমাজের খড়ের চালা ঘুনে খায় রাতারাতি; ক্ষমতা-গদির মোহে চলে রোজ হাতাহাতি।…
-
আমিও তোমার সঙ্গী হলাম / সাইফ আলি
তোমার সঙ্গে রাত্রি-মধুর তারার আলাপ নেই তোমার সঙ্গে বিচ্ছেদ সেই ছোট্ট বয়সেই স্বপ্ন তোমার কোন পাহাড়ে কোথায় বসবাস জমছে কেবল রাত-পেয়ালায় আমার দীর্ঘশ্বাস- বই-খাতা আর কোলবালিশের নিয়মসিদ্ধ রাত খামচে ধরে আমার দু’চোখ এবং এ দুই হাত নাট-ঘাট আর চার দেয়ালের সভ্য দালান-ঘর বলছে- এরাই আপন আমার , তুমি গুপ্তচর! স্বাভাবিক এই জীবন যাত্রা বদলে ফেলতে…
-
শিকড় / সাইফ আলি
চোখ বুজে যে কাটছো শিকড়; শিকড়টা কার? পড়বে যখন নিজেই ধ্বসে তখন তোমার ফিরবে চেতন- বিজয় কেতন থাকবে তখন ধুলায় লুটায়।
-
-
আমার প্রিয় খাদ্য-খাবার / সাইফ আলি
আমার প্রিয় খাদ্য-খাবার রাত বারোটার তারার পোলাও, একটুখানি আঁধার নিয়ে জোছনা এবং জোনাক গোলাও। তোমরা কি সব খাচ্ছ টাকা এবং দামি গয়না-গাটি, আমি না হয় শিশির পায়ে নদীর সাথে একটু হাঁটি। আমার এখন গাছের সাথে পাতার সাাথ চলছে আলাপ- মানুষ নাকি বদলে গেছে আগের মতো খাচ্ছেনা খাপ।
-
এ আকাশ খুলেই দেখো / সাইফ আলি
এ আকাশ খুলেই দেখো কেমন শীতল জল পাওয়া যায় সে জলে নামলে মায়া এবং কায়ার তল পাওয়া যায়; এ ফেনা মেখেই দেখো সৈকতে কার গান শোনা যায় একেলা বালির ঘরে বসে তারার জাল বোনা যায়। তুমি কি একলা ঘরে একলা বেলা কাটাও একা চোখে চোখ পড়লে তবে অন্তমিলের পাই গো দেখা এ আকাশ খুলেই দেখো…
-
-
-
-
-
-
-
তবে চোখ বুজেছি / সাইফ আলি
আমি ঘুমিয়ে গেলেই নাকি নামাও জোসনা উঠোন জুড়ে, তবে চোখ বুজেছি প্রিয় তুমি সাজাও আমার কুড়ে। আমি বলবো কথা ভেবে তুমি আড়াল খোঁজো যদি, জানি আকাশ-বাতাস বোঝো এবার একটু বোঝো নদী। আমি খাঁচার পাখি করে তোমায় রাখবো এমন ভয়? তবে চোখ বুজেছি নামো ভোলো মিথ্যে ও সংশয়।
-
শব্দ ছিলো জলের / সাইফ আলি
শব্দ ছিলো জলের এবং গভীর তলের শব্দ ছিলো মিহি বাতাস চলাচলের। শব্দ ছিলো মেঘের বৃষ্টি ভেজা পাতার এবং কিছু কথা, কলম, খেরো-খাতার। হঠাৎ কিযে বিকট শব্দ; একি বোমার? সভ্যতা নও রানী; লজ্জা ঢাকো তোমার।
-
আমার সঙ্গে যাওয়ার মতো / সাইফ আলি
আমার সঙ্গে যাওয়ার মতো চাই একজোড়া তার পা’ও যার হালকা চলার তালে বাজে রুপোর মাদলটাও।। আমার চোখের শূন্যতাতে চাই কাজল দু’টো চোখ যার অবাক চাহনিতে আমার সকাল চুরি হোক হোক ভরা বিকেলটাও।। আমার আঙুল ছুঁয়ে চলার চাই এমনই আঙ্গুল যার নিপূণ বাধন পেলে এই পথ হবে না ভুল আবার শোধ হবে ভুলটাও।।
-