• সাক্ষ্য / সাইফ আলি

    বোঝোনা কি কথা রাতের কাব্য হয় বোঝোনা কি সুখে দুলে ওঠে পালোকেরা ভাসতে ভাসাতে ওস্তাদ যতো চঞ্চল বালোকেরা কোন সুরে কথা কয়! মেটেনা কখনো যৌক্তিক কলস্বর স্বৈরাচারের রক্তচক্ষু লালে, বার বার তার নিখুঁত সাক্ষ্য দিয়ে যায় মহাকালে।


  • আঁধার বলেই চিনো / সাইফ আলি

    হয়তো আমার আঙুল ছোবে না তোমার মেঘ দুচোখে দুচোখ মিলবে না কোনোদিনও তবুও শ্রাবন বয়ে নিয়ে এলে অঝর সন্ধ্যা ভালোবাসা ক্ষিণ আমার জন্য রেখো; আমাকে তোমার আঁধার বলেই চিনো…। হয়তো বা কথা, না বলা সে কথা গহীনে তলিয়ে যাবে বিজন বনের ঝরাপাতা-প্রেম মর্মরে খুঁজে পাবে ভালোলাগা কিছু সুর হয়তো কখনো মুছে যাওয়া ঢেউ পাবে না…


  • ভুলে যেতে যেতে / সাইফ আলি

    ভুলে যেতে যেতে মনে পড়ে যায় মনে পড়ে যায় সবটা, ফেরাতে ফেরাতে শেষমেশ বুঝি মনে ধরে যায় সবটা- মনে ধরে যায় ফেলে আসা সেই পুরাতন উৎসবটা; ভালো লেগে যায় নতুন সকালে পুরাতন অনুভবটা।


  • শুভেচ্ছা / সাইফ আলি

    একটি অপরিণত লাল গোলাপের শুভেচ্ছা রইলো যে কিনা গত সাতাশ বছর যাবৎ ফোঁটার চেষ্টা করছে; একটি শরতের বৃষ্টিহীন মেঘের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো- শুভেচ্ছা রইলো একটা অপক্ক স্বপ্নের চোখের দরজা ছাড়াই যে কিনা অন্দরমহলে প্রবেশ করেছিল এবং কর্তাজন তাকে অবাঞ্চিত বলে ঘোষণা করেছেন অতি সাম্প্রতিক তবু তার দাম্ভিকতা কমেনি; বলে গেছে, পাহারাদার চোখ তাকে কোনোভাবেই…


  • হিসেব / সাইফ আলি

    জোর করে তুই তোর করে নিলি সোর করে আর লাভ কি!? ঠিক আছে তবে করবো না সোর ধরবো না তোর ঘাড়টা; ঘোর করে রাত এলে বোঝা যাবে হিসেব মিলেছে কারটা।


  • তোর সাথে সেই নৌ ভ্রমনের দায় / সাইফ আলি

    তোর সাথে সেই নৌ ভ্রমনের দায় ফেললো আমায় এ কোন দরিয়ায়? দেখি চতুর্দিকে লোনা পানি, কূল কিনারা নাই জলের কূল কিনারা নাই…। তুই পাখির মতো উড়াল দিলি বিপদ বুঝে মন; সাড়ে’তে হাত মাটির দেহ করি কি এখন? হায়রে, মেলে না উপায়। তোর রঙ্গে ভরা দুনিয়া অথৈ তুই মেঘের সাথে ভাব জমিয়ে বৃষ্টি মাখিস গায় আর…


  • রাত্রি শেষে / সাইফ আলি

    রাত্রি শেষে শিউলি বোটায় ফোটায় ফোটায় জমতে থাকা বিন্দু জলে কি টলমলে আবেগ ছিলো ভরা! ফুল ছিলো সব ঝরা… জন্মাবধি ঝুলতে থাকা পাতায় আঁকা স্বাধীনতার সব কবিতার চিত্রকল্প গুলো হাওয়াতে যেই ভাসাও তুমি বৃক্ষ তোমার অবুঝ পাতা এলিয়ে পড়ে, জমতে থাকে মৃত্যু কোমল ধুলো! ঝরা ফুলের এবং পাতার ভিন্ন কিছু গল্প থাকে; গল্পগুলো ছড়িয়ে থাকে…


  • রাত / সাইফ আলি

    কষ্টেরা এসে বলে যায় কানে কানে এই রাত এই জোছনা সে কথা জানে যে কথা জানে না সকালের সোনা রোদ- সুখ হেসে বলে কেন মিছেমিছি রাত্রিকে শুধু টানো সেখানে আমার ঢের অধিকার সে কথা তুমি তো জানো! রাত বলে তোরা জোড়া দুই ভাই ঝগড়া করিস খালি আমি কি কাউকে ভুখা রেখে কারো সোনার চামচে পালি?…


  • তবুও নিছক সখে / সাইফ আলি

    তোমারও চোখের দিকে তাকিয়ে বলবে এ রাত কি ভারে আলোর জোনাক নিভে যায় অন্ধকারে- বলবে, সকল তারা দেয়না এক ইশারা; তাতে কিছু ভিন্ন রকম জ্যামিতিক গল্প থাকে। কবিতার চাষ করে যে সে বোঝে রূপক তোমায় তবুও নিছক সখে হেরে যায় তোমার কাছে- বুঝে নাও এক জীবনের সাবলিল সকল ভাষা, বুঝে নাও প্রেম ও সুখে সৌখিন…


  • এবং কবিতা / সাইফ আলি

    যারা জমে থাকে তারা গলে যায় যেমন বরফ- যেমন দৃষ্টি এবং কবিতা… যারা জমে ছিলো বছরের পর বছর এই কথা ভেবে, গলনাঙ্কের আগেই লেখা হবে সমস্ত অনু-পরমানু; অনুভুতির চৌবাচ্চা উপচে পড়ার আগেই ভরে যাবে ডায়েরির সবগুলো পাতা! তাই কি হয়!? দৃষ্টির শীতলতা জমিয়েছে যাকে তাকে তার উষ্ণতা ছোঁবে না কখনো!? শীতল কাব্য যার আবেগের হৃদযন্ত্র…


  • দীর্ঘশ্বাস / সাইফ আলি

    শহরের ব্যালকোনিতে উড়ছে উড়ছে নিকোটিন ভেজা ধোঁয়া- আর পুড়ছে এক যন্ত্রিক ফুসফুস। আছে বসরায় এক গোলাপের কিছু ঝিমিয়ে পড়া ডাল আছে নিশ্চুপ মহাকাল; আর রোবোটিক নিশ্বাস- আহা! শহুরে দীর্ঘশ্বাস…।। আছে আকাশের সাথে মিতালি করে দাঁড়িয়ে ছায়া দেয়ালের, আছে আঁধারের হাতে জানালায় কিছু যোগাযোগ মন-খেয়ালের। আর ধোঁয়াটে কিছু স্বপ্নের সাথে যান্ত্রিক বসবাস।। আহা! ব্যালকোনি দোলে কেদারায়…


  • সুখ এবং দুঃখ / সাইফ আলি

    সুখ তুমি কার দুঃখ তোমার পরিচয় কি; মনের আকাশে মেঘ ও মেঘের পরিণয় কী? বৃষ্টি কি তার ফল? দুঃখ যদি সমুদ্র হয় সুখ কি ফেনিল জল?


  • যদি মেঘের সঙ্গে যাও / সাইফ আলি

    যদি মেঘের সঙ্গে যাও তবে বৃষ্টি ধরে নিলাম, আর ডানা মেললে আমি পাখিই তো ছিলাম! তুমি জোসনা ধোয়া রাত নাকি অমাবশ্যা ঘোর আমি কিছুই না জেনে পুষেছি বুকের ভিতর। আজ মুক্ত করে দিলাম।। যদি রাস্তা ভুলে যাও কোনো শীতের কুয়াশায়, কখনো কোনো দিন ফিরে আসো সেই আশায় একটা স্বপ্ন বুনে নিলাম।।








  • প্রচ্ছদ: অন্যধারা