• আজকে কেমন বৃষ্টি / সাইফ আলি

    আজকে কেমন বৃষ্টি এলো এলোমেলো ঝরলো ভীষণ সারা বিকেল-সন্ধ্যা-সারা রাত্রি জুড়ে আকাশ ফুড়ে ! রাস্তা জুড়ে বৃষ্টি ফোটা বেলুন ফোলায় ওড়ায় ছাতা মাতাল হাওয়া, একটু আলো একটু আঁধার সুখের এবং বিষন্নতার হঠাৎ হঠাৎ আসা-যাওয়া; গুনগুনিয়ে একটু গাওয়া একটু ঝরা পাতার পিঠে টাপুর টুপুর শব্দ-তালে। কদম ডালে ভিজতে থাকা একটা পাখি- জানলা খুলে বাড়িয়ে রাখা হাতের…


  • বাতাস চঞ্চল আকাশে মেঘদল / সাইফ আলি

    বাতাস চঞ্চল আকাশে মেঘদল দু’ঠোঁটে বৃষ্টির ছাট, ভেজানো দরজাটা কাঁপছে থরথর বাজছে জানালার নাট। জানিনা উড়বে কি পুরোনো ইতিহাস হলুদ পাতাদের ভীড়ে, তবুও রাতভর হেটে সে ফিরবেই জীর্ণশীর্ণ এ নীড়ে। দে দে দে খুলে দে এ ঝড়ে ভেজানো কবাট। এখানে মায়াজাল বুনেছে কতোরাত কতো যে স্বচ্ছল ভোর, হাজার নিশ্বাস করেছে বসবাস কেটেছে স্বপ্নের ঘোর। জানি…


  • এপাড়ার চামচিকা ওপাড়ার মাতবর / সাইফ আলি

    এপাড়ার চামচিকা ওপাড়ার মাতবর ঢাকা এসে আত্মিয়! বলে- মামা হাত ধর, এই ঢাকা শহরের অলিগলি-রাস্তায় তুবড়ি বাজিয়ে রাজ করে যাবো আস্থায় ভাগেযোগে নেতা আছি আমরা যে সাত ঘর। মাতবর বলে- বাহ, বুদ্ধি চমৎকার; মহৎ এ প্রস্তাবে বলুন অমত কার? সাতঘাড় এককাতে রাজি মতামত দেয় শাহাবাগে জড়ো হয়ে এক স্বরে ঘোঁত দেয়। ভেবাচেকা পাবলিক বলে, বাজিমাত…


  • পরাজিত নই আমি / সাইফ আলি

    পরাজিত নই আমি শপথের সাথে কোনো বেইমানি করিনি মাথা নিচু করে কোনো জালিমের সুরে গান ধরিনি পরাজিত নই আমি কালঘুমে নিজেকে হারাইনি দুনিয়ার লোভে ভুলে আপোষের পথে পা বাড়াইনি।। পরাজিত মানুষেরা মিথ্যে আশার পিছে দৌড়ায় মাথা নিচু করে পোষা ময়নায় মতো শুধু শিখিয়ে দেয়া বুলি আওড়ায়। কখনো সে ডানা মেলে আকাশে উড়ার স্বাদ পায়নি। আমাকে…


  • কে? / সাইফ আলি

    পাখপাখালি সাগর নদী আমায় ডেকে বলে এই পৃথিবী আকাশ বাতাস মুখর কোলাহলে॥ সেই কোলাহলের সব আয়োজন কে করেছে কে…. কে করেছে কে? যাচ্ছে নদী দু’কূল ছুঁয়ে স্বপ্ন নিয়ে বুকে দু’কূলে তার সবুজ গাঁয়ে থাকবে সবাই সুখে॥ সেই নদীর বুকে স্বপ্ন শীতল জল দিয়েছে কে ….কে দিয়েছে কে? আকাশ ভরা চন্দ্র তারা মিটি মিটি জ্বলে গাছের…


  • তুমি আজ হয়েছো নিখোঁজ / সাইফ আলি

    অনেক অন্ধকারে নীভে যায় ক্রমেই সে আশার প্রদ্বীপ হাত বাড়ালেও আমি আমাকে হারিয়ে ফেলি হতাশার করিডোরে রোজ কে যেনো বলতে থাকে- তুমি আর মিলবে না তোমাতে তুমি আজ হয়েছো নিখোঁজ।। আমি তো বুঝিনি হায় সোনার হরিণ ভেবে কার পিছে ছুটে ছুটে হেরেছি, নিষিদ্ধ জানালায় হাত পেতে দাঁড়িয়ে কি সূর্যের দেখা আমি পেয়েছি? পাইনি সে আলো…


  • মর্তবা খুঁজি / সাইফ আলি

    অতীতকে ভুলে যেতে বর্তমানের মিঠে খাঁস চুমু দরকার ছিলো- পূনঃরায় মুখোমুখী দাঁড়িয়েছে ভাই আর ভাই, দূর দেশে বসে আছে কঠিন দাবাড়ু এক ধ্যানে, সন্দেহ জাগে- আবেগ উথলে ওঠা ভায়েদের এইসব কুলাবে কি জ্ঞানে! আমি এক অধম এখানে কপচিয়ে লেবু-জ্ঞান একা, তিতা করে ফেললাম বুঝি!!? কি করবো বলো- আমি শুধু রাজপথে পুতুলের মতো শত শহীদের মর্তবা…


  • শেয়াল / সাইফ আলি

    অবশেষে সকলেই চিনে ফেলে আপোষের পথ চিনতে পারেনা শুধু কতিপয় গাড়ল বিশেষ, এইসব গাড়লেরা জীবনের মূল্য বোঝেনা শুধু বোঝে- দুর্বল নুয়ে পড়া মনোভাব নিয়ে বাঁচার চাইতে ভালো শহীদী সোপান!! ক্ষমতার মসনদে বসতে চাওনি তুমি অথচ চেয়েছো যেনো সব হয় তোমার কথায়! ময়লা থালায় বেড়ে ভাত খাওয়া বেয়াকুফি তাই ডাস্টবিনে বসে গেলে অবশেষে মহোদয়! বাহ!! অথচ…


  • আমার এ মনটাকে শীতল করে দাও / সাইফ আলি

    আমার এ মনটাকে শীতল করে দাও তোমার রহমের সরাব ঢেলে, আমার চলার পথ উজ্জ্বল করে দাও তোমার নূরের শত জোনাক জ্বেলে।। অন্ধ আমি পথ দেখি না চারিদিক আঁধারে ঢেকে যায়, অহংকারী খেয়ালে আমার কখন যে পথ শুধু বেঁকে যায় বুঝিনা বুঝতে পারিনা আমি প্রভূ তোমার রহম দাও ঢেলে।। পতঙ্গ হয়ে যেনো আগুন পিয়াসী আমি জীবনের…


  • তিস্তার জল / সাইফ আলি

    তিস্তার জল পাবো সেই জলে করবো গোসল কাটবো সাঁতার, চুক্তি কি হয়ে গেছে; জল খসলো না তবু ভারত মাতার!!?


  • যারা নিচু হয় / সাইফ আলি

    তোমার কি ভয় তুমি নিশ্চয় প্রতিবাদী নও, কথা কম কও, চিন্তা করোনা কিছুটি নিয়েই; তুমি নাকি এই অজপাড়াগাঁর লক্ষি ছেলেটি! কিচ্ছু বোঝো না, নিরিবিলি থাকো, কাউকে খোঁজো না। তা তো বেশ করো তবে যদি ধরো কেউ এসে গাঁও লুট করে যায় তোমাকে কি তারা গদিতে বসিয়ে আঙুর খাওয়াবে, অথবা নিরিহ প্রাণী বলে কিছু ছাড় দিয়ে…


  • চোখের তারায় আটকে ছিলো / সাইফ আলি

    চোখের তারায় আটকে ছিলো একটা হলুদ পাতা সেই পাতাতে জমে ছিলো এক জীবনের ধুলো হাওয়ায় হাওয়ায় ডানা মেলে উড়ছিলো এক স্বপ্ন এমন কিছু স্বপ্ন চোখে আমার রাত্রিগুলো।। একটা পাখির পালক জুড়ে আকাশ মেঘের মায়া চঞ্চুতে তার নতুন নীড়ের স্বপ্ন ছিলো ঝুলে ভিনদেশী এক বুলেট এসে বিঁধলো পাখির বুকে স্বপ্নপুথির মালা ছিঁড়ে পড়লো খুলে খুলে। আমি…


  • রঙচটা কথাগুলো / সাইফ আলি

    আয় দুটো কথা কই, বয় এইখানে রঙচটা কথাগুলো বলি কানে কানে যানজটে বেধে থাক দুঃখ বা সুখ নিভৃতে কিছু কথা সামনে আসুক। এই ধর পাখিদের কোলাহল শেষে হঠাৎ বর্গি এলো আমাদের দেশে, কিংবা জঙ্গি হলে দুধ খাওয়া শিশু খরচ কি হবে আর টয়লেট টিস্যু! তার থেকে দৈনিকে মুছে ফেল সব নিঃসন্দেহে এটা সেরা উদ্ভব। মনে…


  • তুমি তার কবিতার মতো / সাইফ আলি

    তুমি তার কবিতার মতো কি নিখুঁত সুন্দরে গড়া! কি নিখুঁত কালো দুটো চোখে প্রকৃতিই টেনেছে কাজল!! চিলের ডানার মতো উড়ন্ত চুলে বাতাসেরা বিলি কাটে বসে, পলিজমা শরীরের ভাঁজে ঝরে পড়ে রোদ্রের ফোটা! তুমি তার কবিতার মতো ইন্দ্রিয়ে করেছো প্রবেশ অনুমতি ছাড়া, তবু হায়! রোখার সাধ্য আছে কার!?


  • রমজানের গান / সাইফ আলি

    রমজান এসেছে রমজান এসেছে বাঁকা চাঁদের হাসিতে রমজান এসেছে। রহমতেরই মাস মাগফিরাতের মাস নাজাতেরই মাস রমজান এসেছে।। আজ আল্লা-তাআলা জান্নাতেরই দুয়ার খুলেছে রমজান এসেছে রমজান এসেছে। অন্ধকারে ডুবে থেকে পাপ করেছি কতো হিসেব করে কূল মেলে না তাই হয়েছি নত মাফ যদি না করে প্রভূ কি হবে উপায় রোজা রেখে কাঁদবো আমি পাপী অসহায় যখন…


  • আমার তখন চারকোল ভালোবাসা / সাইফ আলি

    তুমি চেয়েছিলে পেছনের কবিতারা সামনে আসুক আবার নতুন কোরে, শ্রাবণের যতো ঝরে পড়া সন্ধ্যারা আবার আসুক আমাদের হাত ধরে! কিন্তু এখনো রাতের বাজারে চাঁদ কেমন মলিন জোছনা ছড়ায় দেখো, পান্ডুর এই কবিতার খাতাটাতে শূন্য পাতারা ধুলোয় রয়েছে ভরে! তুমি চেয়েছিলে একটা রঙিন ছবি আমার তখন চারকোল ভালোবাসা, শাদা ক্যানভাসে গোটা গোটা কালো দাগ রঙিন যা…


  • যদি বৃষ্টি নামতো / সাইফ আলি

    আমি শোকাহত হবো এটা কোনো বড় বিষয় নয় তার চেয়ে বড় বিষয় হচ্ছে একটু আগেই শোকার্ত মেঘমালা থেকে অবিরাম ঝরে চলেছে সুখাশ্রু বৃষ্টির ফোটা। তোমরা তো জানোই কবির হৃদয় আর্দ্র না হলে তার থেকে বৃষ্টি ঝরে না সৃষ্টি হয়না কবিতার তাল-লয়-ছন্দ কিংবা অন্তমিলের মাধুর্য! একটু পরেই হয়তো বৃষ্টি থেমে যাবে সংকীর্ণ এ শহরের দেয়াল আঁকড়ে…


  • দেখতে দেখতে / সাইফ আলি

    দেখতে দেখতে দেখতে দেখতে দু’চোখ গিয়েছে জ্বলে তবু দেখার হলোনা শেষ! আমি দেখবো না কিছু আর- অদৃশ্যে গিয়ে বাধবো এবার কল্পিত সংসার।


  • আবেগটা ঠিক ওড়ছে না / সাইফ আলি

    রাতটা কেমন থমকে আছে গাছের পাতা নড়ছে না, হাওয়ার গাড়ি তুলছে ধোঁয়া আবেগটা ঠিক ওড়ছে না। আকাশটাকে আগলে রাখে এমনতর জোছনা কই, কালো কালো মেঘের বুকে জমবো ভীষণ! বৃষ্টি নই।


  • যেভাবেই তুমি চাওনা মাধবী / সাইফ আলি

    যেভাবেই তুমি চাওনা মাধবী যতটাই তুমি চাও আমার আছে যা তার থেকে বেশি পারবোনা দিতে সত্যি। কথা দিতে আমি পারবোনা কাল এ পথেই ফিরে আসবো, পার্কের এই বেঞ্চিতে বসে বাদাম চিবাবো দুইজন, কথা দিতে আমি পারবোনা কাল সত্যিই ভালোবাসবো। যেভাবেই তুমি চাওনা মাধবী, যতটাই তুমি চাও আমার আছে যা তার থেকে বেশি বাতুলতা ছাড়া আর…