-
-
দৃষ্টিভ্রম / সাইফ আলি
অমানবিক কোমল তসবির তোমার ভেসে থাকে মেঘের মুলুকে কালোকেশি ঝড় আসে, বৃষ্টি হয় ঝরে পড়ে শফেদ বরফ… আর, সেই শীলাবৃষ্টিতে ভিজে একাকার কাকের মতো আমি অবাক বিষ্ময়ে বারবার করি আবিষ্কার- এলোকেশী মেঘদলে তোমার প্রতিকৃতি ঝাপশা-ঘোলা-অস্পষ্ট অথচ কি বাস্তব কি নিপূণ সুক্ষতায় ধরা দেয় আমার দু’চোখে – নিজেকে বোঝাই- এ তোমার দৃষ্টিভ্রম এ তোমার ভ্রান্ত কল্পনা…
-
-
যখন হতাশা চোখের পর্দা / সাইফ আলি
যখন হতাশা চোখের পর্দা হয়ে পথ করে দেয় ঝাপসা অন্ধকার তখন আশার কাশফুল ফুটে থাকে পুরোনো বাড়ির জানালার কার্নিশে। যখন স্বপ্ন বোমার বিস্ফোরণে ক্ষত বিক্ষত দুপুরের রাজপথ তখন সেপথ চিৎকার করে বলে- স্বপ্ন অমর; ধ্বংস করবে কিসে? যখন বেহালা কিংবা বাঁশীর সুরে বাজে নিশীথের ঘুম পাড়ানোর গান তখন ভোরের পাখির কণ্ঠে শুনি চেতনার সুর প্রকৃতির…
-
মৃত্যুপথযাত্রী জীবন / সাইফ আলি
নাকের প্রান্তে যে বাতাস এসে দাঁড়িয়ে গিয়েছে মাত্র সে বাতাস তুমি যতটা ইচ্ছে শুষে নাও বিষপাত্র; কালকে যখন ফুরাবে তোমার দমের বড়াই থামবে লড়াই। খুব ভালো হয় যদি ইতিহাস ভুলে থাকা যায় জাগতিক এই আয়েশি বাতাসে ফুলে থাকা যায় এক জীবনের স্বার্থকতার মূলে থাকা যায় কিন্ত কেমন জীবন লাগেনা জীবন জাগাতে ক্রমেই এক পা পিছিয়ে…
-
সংলাপ / সাইফ আলি
:তুমি কি শুনেছো মেঘ যন্ত্রটা বিকল হয়েছে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অসম্ভবের খাতে ঘুরে গেছে, তবে বৃষ্টি আনার ব্যর্থ চেষ্টা ছাড়ো চারিদিকে এই খরার রাজ্য বেড়েই চলেছে আরো। তুমি বলেছিলে সম্ভাবনায় ভাসছে বর্তমান আগামীর দিকে তাকিয়ে ভীষণ হাসছে বর্তমান তুমি কি তাহলে সত্যের থেকে বহু দূরে আছো পড়ে তোমার সকল আশার পিলার কোন ঝড়ে গেলো…
-
চোখের বয়ান / সাইফ আলি
চোখের বয়ান শুনে থেমে যায় মেঘ ঝরে পড়ে অবিরাম জলজ আবেগ মুখ থেকে তবু তার সরলো না রা দ্বিধার দোলায় তাই দুলছে দু’পা শরীর তো থেমে গেছে তবু এই মন চুপি চুপি প্রণয়ের করে আয়োজন…
-
-
ইনকিলাব / সাইফ আলি
যখন তুমি ভাবলে কেউ আর নেই বৃক্ষের মতো, আগলে রাখে ছায়া দেয় বুক চেতিয়ে দাঁড়ায় প্রচন্ড রোদে… বাগ দেয়া মোরগেরা শহরের মতো ঘুমিয়ে পড়েছে ভোরে, ভাঙাবে না ঘুম। রক্তে মরিচা ধরেছে ভেবে অসহায় এদিক সেদিক ঘুরে ফিরে বসে গেলে সমান্তরালে মাটির… মাটি তোমাকে শুনিয়ে দিলো শত সহস্র বছরের ইতিহাস- ইনকিলাব, ক্ষয়, পরাজয়, অতঃপর আবার ইনকিলাব……
-
নায়ক এবার মঞ্চে প্রবেশ করো / সাইফ আলি
নায়ক এবার মঞ্চে প্রবেশ করো- শোনাও তোমার নতুন ইশতেহাার, নায়ক এবার শপথ বাক্য পড়ো- রোখার সাধ্য কার… পায়রা এখানে মেলছে না ডানা পরাধীন এ আকাশ, নতুন আঁধার ঘিরেছে ক্রমেই; শুনছো কি উল্লাস? নায়ক এবার মঞ্চে প্রবেশ করো- ঘর পোড়া সব তাকিয়ে তোমার দিকে, নায়ক এবার শপথ বাক্য পড়ো- শুনে যাক দাম্ভিকে… চোখের কাগজ বৃষ্টিতে ভেজা …
-
ভালোই হতো রাতের মতো / সাইফ আলি
ভালোই হতো রাতের মতো হতাম যদি অন্ধ মনের ভিতর থাকতো না আর সাক্ষ্যি হওয়ার দন্দ্ব। সব খেয়ে ফের আমার ভাগের- বলতে কিছু খাইনি। আক্ষেপে তো দিন যেতো না- ‘আমিই শুধু পাইনি।’ কারোর চোখের নীলাভ শোকের থাকতো ভাষা অজানা; জেনেই এখন ভুল করেছি কাটছে না তাই দোটানা। তোমরা যারা আপন তারা ভাতের হাড়ি ভাগ করো সামান্যতে…
-
অবাক লাগে / সাইফ আলি
আমার মায়ের জায়নামাজের প্রান্ত ধরে দাঁড়িয়ে আছি তাকিয়ে আছি সবুজ শ্যামল মাঠের দিকে; ঘাটের দিকে এখন তো আর নৌকা বোঝায় সুখ আসে না আগের মতো মূক হয়ে যায় ইচ্ছেগুলো, ঘাসের কাছে বিকেল হলেই; কষ্ট আসে ঠোঙায় ভরে বিভৎস এক লাশের শরীর; শরীর টা কার জানতে বড় ইচ্ছে করে, চোখ বুজে যায়; বিকাল বেলার ফুলের মতো…
-
পিপাশা এখন / সাইফ আলি
মানুষের বসতি কোথায়? কোনদিকে গেলে মিলবে বলুন এক গ্লাস ঠান্ডা পানি, পিপাশা মিটাতে চাই; খরায় শুকিয়ে গেছে বুকের চাতাল। আতিথেয়তার প্রয়োজন নেই বেশিক্ষণ থাকবোনা; তবে আমি ক্লান্ত বড় বেশি… একটু ছায়া…যদি… না না ঘরে নয়, বারন্দা… না, থাক; কোনো এক গাছের ছায়ায় একটু জিরিয়ে নেবো। এখনো তো গাছগুলো ছায়া দেয় বাতাসেরা স্বার্থপর হয়ে যায়নি এখনো……
-
দায় / সাইফ আলি
কলমের কালি শুকিয়ে গিয়েছে? লেখবেনা আর গণমানুষের কাব্য? নাকি তুমি আছো রক্তে মাংশে বিবেকে মরেছো ভাববো?? তোমার কবিতা বলেনা এখন ব্যথা বেদনার কথা বলেনা স্বপ্ন কিংবা বাস্তবতা। তুমি ভিনদেশী এলিয়েন নিয়ে ইদানিং নাকি লেখছো? লেখতেই পারো নিষেধ করিনে হয়তো রঙিন চশমায় শুধু এলিয়েনদেরই দেখছো! শুধু এইটুকু বলে রাখি যদি মানুষ না থাকে কেউ আর, তোমার…
-
বৃক্ষরোপন / সাইফ আলি
চরিত্র: খুকু, গাছ, পাখি খুকু: উহ! কি যে রোদ, পুড়ছে গা গাছপালা কই পাখির ছা- (এদিক-ওদিক তাকিয়ে) ঐতো দূরে গাছ দেখা যায় একটু যদি প্রাণটা জুড়ায়। (গাছের কাছে যেয়ে) খুকু: ও গাছ বাবু, কোথায় তোমার পাতা, ফুল পাখি কই; ফল ধরে নাই কোনো? কি হলো ভাই, কও না কেনো কথা? আমার কিন্তু ভাল্লাগে না এমন…
-
আগুনের মেয়ে তুমি / সাইফ আলি
আগুনের মেয়ে তুমি ছুয়ে দাও চাঁদ তরল জোছনা আসে নেমে এ কেমন বিমূর্ত হৃদয় তোমার সমস্ত রাত যায় থেমে… চোখের দৃষ্টি খোঁজে মাংশের ভাজে মেলেনা কখনো তাই হৃদয়ের খোঁজ আঙ্গুল ছুয়ে দেখে ত্বকের কাগজ হৃদয় বসত বাধে গহীনে সলাজে আগুনের মেয়ে তুমি আমিও যে বাতাসের ছেলে এক হয়ে মিশে যাই এসো এই রাতে বিগলিত চাঁদ…
-
হে আমার প্রিয় কবি / সাইফ আলি
কবি মতিউর রহমান মল্লিক স্মরণে তোমার সঙ্গে আমার হয়নি দেখা তোমার সঙ্গে কথাও হয়নি কোনো তবু তুমি আজ হৃদয়ের ক্যানভাসে অমর চিত্র, অক্ষয় জলছবি। তুমি অসুস্থ হাসপাতালের বেডে তখনো তো আমি যাইনি তোমার পাশে একা রাত জেগে স্মরণ করেছি শুধু তোমার কবিতা, হে আমার প্রিয় কবি। শিল্পীর মুখে তোমার কবিতা, গান প্রতিটা শব্দ হৃদয়ে দিয়েছে…
-
বিবেক বিক্রি হতে দেখে / সাইফ আলি
তুমি যা বিক্রি করে দিলে তা আমার কবিতার খাতা তুমি যাকে বোমা-বাজি ভাবো সে আমার সখের কবিতা।
-
প্রচ্ছদ: যেই আবর্তে গড়ে উঠি / সাইফ আলি
যেই আবর্তে গড়ে উঠি হোসেন এম জাকিরের একটি গবেষণাধর্মী গ্রন্থ। এ ধরনের গ্রন্থ বাংলা ভাষায় খুবই দুর্লভ। কেবল বুদ্ধি প্রয়োগ করে এ ধরনের গ্রন্থ রচনা করা যায় না। বিশ্বাসের তীব্র স্রোত, চোখে দেখা জাতীয় ও আন্তর্জাতিক সত্য-মিথ্যার দ্বন্দ্ব, বিবেকের দহন, মর্মপীড়া ও হৃদয়ের গহীনে সুপ্ত বৈপ্লবিক আগ্নেয়গিরি প্রভৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে সুপ্রাবন্ধিক হোসেন এম জাকিরের…
-
তোমার জন্য একটা কবিতা / সাইফ আলি
তোমার জন্য আমার শখের মেঠো পথ দেবো ছেড়ে তুমি হেটো সেই পথে, তোমার জন্য এক থোকা ফুল রেখে যাবো এই ঘাসে তুমি বসো তার পাশে। এক মুঠো আলো বতলে বদ্ধ সাথে চিঠি নীল খামে রেখে যাবো এই ঘাসের চাদরে বন্ধু তোমার নামে; একটি বিকাল তোমার জন্য একটি সন্ধ্যা বেলা, পারলে তা নিও বুকের গভীরে না…
