• রাতটা যতো গভীর হবে / সাইফ আলি

    রাতটা যতো গভীর হবে চাঁদটা ততো জোছনা ছড়াবে ॥ গাছের পাতারা দুলবে হাওয়ায় আল্লাহ তোমারি অনুভবে॥ রাতজাগা পাখিগুলো গেয়ে যাবে গান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥ তাদের সে গানে গানে মুগ্ধ এ মন ব্যাকুল তোমারি অনুভবে। বয়ে চলা নদীগুলো গেয়ে যাবে গান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥ মাঝরাতে একা বসে জায়নামাজে আল্লাহ তোমারি অনুভবে। রিমিঝিমি বয়ে চলা…


  • যেটুকু আঁধার ছিলো চায়ের চুমুকে / সাইফ আলি

    যেটুকু আঁধার ছিলো চায়ের চুমুকে যেটুকু বিষাদ ছিলো রাতের শরীরে সবটুকু তুলিতে মলিন; সারা ক্যানভাস ছিলো ভীষণ রঙিন! দৃষ্টিরা দেখেছিলো শুধু সেই রঙ পারেনি আঁধার ছুতে ঠোঁট; সারাটা রাতের ব্যথা এক নিমেষেই কিনে নিয়ে গেলো কিছু কাগজের নোট!


  • আমার শিক্ষা; আমার মনোভাব / সাইফ আলি

    আজ সকালে যে শিশুটির জন্ম হলো তার কোনো ইচ্ছা নেই। তাকে বলা হলো, তুমি বড়ো হয়ে ডাক্তার হবা, না হলে ইঞ্জিনিয়ার; আর যদি নাই পারো তবে অন্তত একটা সরকারি চাকরি তোমাকে পেতেই হবে। কিন্তু সাবধান- কবিটবি হয়োনা কখনো। তোমাকে দিয়ে ব্যবসা হবে না, কারণ তোমার রক্তে নেই… মানুষকে কিভাবে ঠকাতে হয় সেটা তোমার চৌদ্দগুষ্ঠির কেউ…


  • অবান্তর অভিযোগ / সাইফ আলি

    রাতটাকে বোলো সে যেনো জাত বিচার না করে সে যেনো সবার জন্য ঘুমবান্ধব হয়, চাঁদকে বোলো সে যেনো কারো চোখে রূপোর থালা, আর কারো চোখে ঝলসানো রুটি না হয় কখনো; নদীকে বোলো, রাজার প্রমোদ তরী না ভাসিয়ে শুধু ছুয়ে দেখে কৃষকের খেতও। এবং সূর্য, তাকে বলে দিও একতরফা শ্রমিকের মাথার উপর চড়াও না হতে; ওদের…


  • তুমি আসলে সেদিন আমজনতার মঞ্চে / সাইফ আলি

    তুমি আসলে সেদিন আমজনতার মঞ্চে বললে অনেক প্রিয়-কথা প্রিয় বাক্য, বললে তোমার উন্নয়নের গল্প; আজ ভুলে গেলে সব? নেতাজী!! দেখলেনা ঐ মঞ্চের খুটি ধরে আছে কোন দৈন্য ভাবলেনা ঐ সমাবেশ কার জন্য রাখলে না মনে ওয়াদা যা তুমি করেছো; এ কি ভন্ডের বেশ ধরেছো! সম্পদ আর বিলাসী জীবন তোমাকে পেয়েছে আজকে ভুলেছো তোমার করণীয় সব…


  • হাত দিও না জ্বলছে শরীর / সাইফ আলি

    হাত দিও না জ্বলছে শরীর হাত দিও না; ইশ… শরীর এখন শরীর তো নয় শরীর পোড়া ডিশ, ইচ্ছে হলেই ভাজতে পারো পদ্মার ইলিশ!! হাত দিও না জলছে শরীর পুড়ছে গোটা মন, এখন শুধু গরম গরম মশলা প্রয়োজন; ঝাল পড়েছে একটু বেশি সমস্যা নেই তাতে অল্প করে মাখিয়ে নিও গরম গরম ভাতে। ……………………………………………. তবে, শরীর যখন…


  • আমাদের স্বদেশটা চোরেরাই নেবে / সাইফ আলি

    ঘাসের শরীর জোড়া তামাটে রোদ্দুর পাখির পালক জোড়া ভয়ের কাপুনি, তোমরা যা বলে যাও বলো; কান পেতে শুনি। তোমরা বলতে থাকো- এটা ওটা, চায়ের চুমুক থেকে গরম পরোটা সব নাকি তেমাদের দান; আমরা ফিরেই দেখি পকেটটা কাটা ক্ষুধার পাড়ায় জমে কাঙালের গান। ব্যাংক পাড়া সাফ করে ঘরের চালার খড় ধরে ঝুলে থাকো, বাড়া ভাতে হাত…


  • না কবিতা; বাস্তবতা / সাইফ আলি

    -আর দু’চামচ ঘি দে না ভাই গরম গরম ভাতটা মাখায়। -তোরা তো সব হাড়-হাভাতে অমন করে ঘি খায় ভাতে? ……………………………………………………………….. চোখটা বন্ধ করুন এবং ডুকে পড়ুন দৈত চরিত্রে এবার একটিবার অভিনেতা হয়ে যান; হাত তুলুন, আত্মসমর্পন করুন এবং হারিয়ে যান। বলুন কম্পিত গলায়- দু’চামচ করুনার ঘি… পাবো কি?? এবং উত্তর দিন- তোদের মতো হাড় হাভাতে…


  • পুতুল খেলার গল্প / সাইফ আলি

    শুনতে পেলাম একটা পুতুল কাঁদছিলো খুব বেশি না ছোট্ট বুকে পুতুল খেলার সাধ ছিলো; পুতুল পুতুল ছিন্ন পুতুল বোমায় বিশ্ব তখন ঘোমায়। আকাশজুড়ে কয়েকটা চিল উড়ছিলো মুহুর্মুহু মণ্ডা-মিঠাই ছুড়ছিলো মণ্ডা-মিঠাই তেতো খুকুর কাছে এসব খবর তার কি জানা আছে? পুতুল পুতুল শান্ত পুতুল চোখ খোলো মানবতার মিথ্যে গানের আকাশ ছেড়ে নতুন করে ঢেউ তোলো; ঘুমিয়ে…


  • ডাইনে-বামে / সাইফ আলি

    তোমরা তো খুব ভালোই থাকো লেপ মুড়িতে মিষ্টি কথার ফুলঝুরিতে যায়না টেকা, চিত্রকল্প ভালোই আঁকো। আমার ওসব সইনা ধাতে পাইনে হাতে ইচ্ছে হলেই যখন যা তা পাইনে ছাতা বৃষ্টি হলেই এমন তো নয়- ভিজবো বলেই। অশিক্ষিত গাল দিলে দাও, সত্যি ওসব পেটের ছুঁচো দিন-রাত্তির খেদিয়ে বেড়াই তোমরা করো বিদ্যে প্রসব। সকাল-সন্ধ্যা খুব কেটে যায় রাত্রী…


  • তাকিয়ে ছিলে মৃত্যু শীতল চোখে / সাইফ আলি

    তাকিয়ে ছিলে মৃত্যু শীতল চোখে, বুকের জামায় লেপ্টে ছিলো লাল গোলাপের পাপড়ি… তুমি তাকিয়ে ছিলে তোমার খুনির দিকেই; নাকি দেখছিলে কি দেখছে সারা বিশ্ব! তোমার বুকের কাছে বাগ দেয়া ঐ লাল মোরগের বোলে দুপুর বেলার সূর্য ছিলো জ্বলে কিন্তু যখন শীতল চোখের তাক করা বন্দুকে বারুদগুলো মরলো ধুকে ধুকে তখন শুধু তুমিই ধনী, আমরা সবাই…


  • অনেক কথাই যায়না বলা; বলার থাকে / সাইফ আলি

    অনেক কথাই যায়না বলা বলার থাকে; আমরা যারা মানুষ তারা অনেক কথাই গোপণ রাখে। অনেক আশার বীজ বোনা হয় বুকের মাঠে সব বীজে তো হয়না ফলন মনের মতো যেটুক ফলে অনেকটা তার যায় বিকিয়ে বাস্তবতার গরুর হাটে। দালাল ধরে খরচা করে তাও মেলেনা মূল্য সঠিক তবুও ঠিকই কাটছে জীবন নিয়ম মাফিক। অনেক কথাই কথার কথা…


  • খবর পেয়েছি / সাইফ আলি

    খবর পেয়েছি কাল রাতে নাকি চাঁদের হয়েছে ফাঁসি কাল রাতে নাকি নদীরা কেঁদেছে খুব; খবর পেয়েছি কাল কাশবনে আগুন দিয়েছে কেউ মটির পরাণে জেগেছে ব্যথার ঢেউ। খবর পেয়েছি কাল নীলক্ষেতে বইয়ের দোকানে রক্ত মতিঝিলে নাকি পুড়ে গেছে সাদা বক; খবর পেয়েছি সব নাকি ছিল ঐ পাড়াদের ছক। খবর পেয়েছি পাকস্থলিতে জমেছে সুদের চর্বি বুড়োভামদের ঝুলে…


  • কাল আবার বৃষ্টি হবে / সাইফ আলি

    কাল আবার বৃষ্টি হবে ঝড় হবে কাল খুব কাল আবার সমস্তরাত আশার ফেনায় ডুব… কালকে রক্ত পথে শপথ হবে কাল আবার বৃষ্টি হবে তুফান হবে। মেঘের বুকে ফেনিয়ে থাকা দুঃখগুলো ঝরবে ভীষন মাতাল হাওয়ায় দুলবে তারা, মূক শিশুরা, সুখের কাঙাল কালকে জাগবে বাঙাল… যারা ফের হাল তুলে নেয়, পাল তুলে দেয় ঝড় তুফানে আকাশে উড়ন্ত…


  • কবি আফসার নিজামের ‘মিষ্টি আলোর বৃষ্টি’ বইটির জন্য করা কিছু অলংকরণ

    বইটি এবারের বইমেলায় পাওয়া যাবে। ছোট সোনামণীদের জন্য শিক্ষণীয় এবং সুন্দর কিছু ছড়ার সমাবেশ ঘটেছে বইটিতে। সবাই সংগ্রহে রাখতে পারেন।



  • পিস্তল ঠেকালেই ভেবেছিলে / সাইফ আলি

    পিস্তল ঠেকালেই ভেবেছিলে হাত দুটো উঁচু হয়ে যাবে বিবেকের বেড়াজাল ভেঙে নিভু নিভু জোনাক পালাবে! মায়া তুমি কোন দেশে বাস করো বলো সেখানে কি থাকে না মানুষ; তারাহীন অন্ধকারে সেখানে কি সারি সারি রঙিন ফানুস? হাত দুটো কেটে দিয়ে যদি ভেবে থাকো মুন্ডুহীন লাশ, শুনে নাও ঝলমলে রোদে সাজবেই আমার আকাশ। পিস্তল ঠেকালেই যদি থেমে…


  • স্নেহময়ী মা, প্রিয় মা / সাইফ আলি

    তোমাকে বললাম, তুমি রাত হয়ে যাও তোমার আচলে মুখ ঢেকে ঘুমিয়ে নিই বিশুদ্ধ ঘুম তোমাকে বললাম, এক পশলা বর্ষার ঢল হয়ে যাও ভিজে ভিজে চৌচির খেতের জমিনটুকু আবাদযোগ্য করে তুলি আরেকটিবার তুমি মানলে না। তোমাকে বললাম, আমাকে একটুখানি আকাশ দেখাও উদোম আকাশ জুড়ে চিলের ডানার মতো ডিগবাজি খাই অথবা সবুজ ঘাস- কাশবন- বাঁশবন হও দেখে…


  • সবকিছু চলছে ঠিকঠাক / সাইফ আলি

    সবকিছু চলছে ঠিকঠাক দেখে যাও, দেখে যাও মাটির প্রদীপ কেরোসিন নেই তবু জ্বলছে ঠিকঠাক সবকিছু চলছে ঠিকঠাক- নীলক্ষেত মোড়ের তেহারী বিরিয়ানী-মোরগ পোলাও; বৈশাখে পান্তা ইলিশ- হোটেলের রমরমা ব্যবসা সবকিছু চলছে ঠিকঠাক। এখন মধ্যরাত নীলক্ষেত মোড় ছোট ছোট জেগে আছে চায়ের দোকান রিকশার সিটে বসে ক্লান্তির ঘুম ঘুমিয়েছে কেউ; নিশাচর আমরা ক’জন চায়ে আর সিগারেটে সময়…