-
রমজানের কবিতা / মাওলানা জালালউদ্দীন রুমী
তরজমা: সায়ীদ আবুবকর হে চাঁদমুখ প্রিয়তমা, রোজার মাস এসে গেছে টেবিল ঢেকে ফ্যালো এবং খুলে দাও প্রশংসার পথ। উপবাসের মাস এসে গেছে, সম্রাটের ব্যানার এসে হাজির; তোমার হাতকে গুটিয়ে নাও খাদ্য থেকে, আত্মার টেবিল এসে হাজির। আত্মা মুক্ত হয়ে গেছে বিচ্ছিন্নতা থেকে এবং বেঁধে ফেলেছে প্রকৃতির হাত; ভুলের হৃদয় পরাজিত হয়ে গেছে, এসে গেছে বিশ্বাসের…