-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
একাদশ সর্গ পনেরো আগস্ট শেষ রাতে, নেমে এলো আসমান থেকে ফেরেস্তা আজরাইল সৌম্যমূর্তি ধরে। হাতে ফুল, শুভ্র কেশ; এসে কি-বিনম্র পায়ে করতে লাগলো হাঁটাহাঁটি ধানমন্ডির বত্রিশ নম্বরে, ২৭ মিন্টো রোডে আর শেখ ফজলুল হক মনির ধানমন্ডির বাসস্থানে; তিন জায়গায় একসাথে এক রূপে হাঁটতে লাগলো তাঁর অলৌকিক পায়ে। চিন্তামগ্ন হাঁটছে সে একা, ঘুরে ঘুরে; হাতে বাঁধা…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
দশম সর্গ চলেছে বাংলাদেশ কেশরের পিঠে, সারা পৃথিবীর মহাবিস্ময়; যে দ্যাখে, হয়ে যায় হতবাক সে-ই এর রূপে, খ্যাতি আর গুণগানে। কে জানতো, এত শক্তি নিয়ে এশিয়ার এক কোণে শুয়ে আছে এক জাতি, সুউন্নত, সুপ্রাচীন, নুহের প্রপৌত্র বঙের বংশধর! সে-জাতি মহান নেতা শেখ মুজিবের বলিষ্ঠ নেতৃত্বে, চিরোন্নত শির তার ধরেছে জগতে তুলে, যেন হিমালয়। মহাসমরের ধ্বংসস্তুপ…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
নবম সর্গ রাওয়ালপিন্ডি থেকে পৌঁছলেন তিনি হিথ্রো বিমানবন্দরে। এডোয়ার্ড হিথ, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জানালেন ঊষ্ণ অভ্যর্থনা। বাংলার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে পৌঁছোলো যখন ১০ ডাউনিং স্ট্রিটে, দিলেন নিজের হাতে খুলে গাড়ির দরোজা তাঁর; হায়, যার পদতলে সভয়ে নুয়ায়েছিল শির সমগ্র পৃথিবী একদিন; আজও যে সদম্ভে বেড়ায় সিংহের মতো সারা বিশ্বে, পরাশক্তি অন্যতম, জাতিসংঘে স্থায়ী পদাধিকারী,…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
অষ্টম সর্গ যেন ফের সীতাকে রাবণ, নিয়ে গেছে কুক্ষণে, অপহরণ করে! বিশ্বময় পড়ে গেছে শোরগোল। রাষ্টনায়কেরা, পূর্ব ও পশ্চিমে, দিচ্ছেন নিন্দাসূচক বিবৃতি অনবরত। ভারতসম্রাজ্ঞী ইন্দিরা বিশ্বের দরবারে বারবার জানাচ্ছেন দাবি: দিতে হবে অবিলম্বে মুক্তি এ মহানেতার। ছুটছেন তিনি ক্লান্তিহীন, মুজিবের মুক্তির তদবিরে রাষ্ট্র থেকে রাষ্ট্রে। জানেন ভারতনেত্রী, দূরদ্রষ্টা তিনি, পন্ডিত জহরলাল নেহেরুর যোগ্য কন্যা, ধীমান…
-
মুজিব নামা / সায়ীদ আবুবকর
সপ্তম সর্গ গেছেন বিচ্ছিন্ন্ হয়ে সব ধরনের যোগাযোগ থেকে। চলছে তুমুল যুদ্ধ পাক-আর্মিদের সাথে বাঙালীর, সারা দেশে। যে ছিলো কৃষক মাঠে, হঠাৎ সে ভুলে গেল কৃষিকাজ; যে ছিলো নদীতে হাতে নিয়ে খেওলা জাল, আচমকা সেও ভুলে গেল মাছ ধরা; যে ছিলো নিমগ্ন পাঠে, ভুলে গেল বই পড়া সেও; আর যে ছিলো গঞ্জের হাটে বেচাকেনা নিয়ে…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
ষষ্ঠ সর্গ তারিখ পঁচিশে মার্চ। দিনের প্রথম ভাগে বসলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া রুদ্ধদ্বার বৈঠকে। গোপন সে-বৈঠকে উপস্থিত তিন জেনারেল: লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসাইন রাজা। ওপারেশন সার্চলাইটের কর্ণধার খাদিম হোসাইন রাজা, যিনি বাংলার কসাই কুখ্যাত টিক্কা খানের নির্দেশে দেখালেন হত্যাযজ্ঞের নীল নকশা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে। অতঃপর বললেন…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
পঞ্চম সর্গ ইয়াহিয়া নয়, সাতই মার্চের পর, নিপতিত হলো বঙ্গবন্ধুর হাতেই রাষ্ট্র-ক্ষমতা কার্যত। রাষ্টযন্ত্র প্রায় পড়লো অচল হয়ে সারা দেশে। দেশ চলে মুজিবের কথায়। মুজিব যদি বলে চলো, লোকে চলে; থামতে বললে লোকে থামে। সমস্ত অফিস-আদালত রাষ্টের সর্বোচ্চ কর্তাব্যক্তি নয়, থাকে চেয়ে মুজিবেরই হুকুমের দিকে শুধু। রাষ্ট্রময় আর্মি, পুলিশ ও ইপিআর হয়ে গেছে ভাগ -বাঙালী…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
চতুর্থ সর্গ ব্যাপক প্রচার-প্রপাগাণ্ডা-প্রস্তুতির পর এলো ৭ই মার্চ, মহাসংগ্রামের রৌদ্রস্নাত দিন। রেসকোর্স ময়দান যেন জনতার সমুদ্দুর। ‘জয় বাংলা!’ ‘জয় বঙ্গবন্ধু!’ ধ্বনি ও প্রতিধ্বনিতে কেঁপে কেঁপে উঠছে বারবার উদ্বেলিত ঢাকার হৃৎপিন্ড। যেন মহাপ্রলয়ের আশঙ্কায় কাঁপতেছে সারাদেশ। মাঝে মাঝে উত্তপ্ত বাতাসে ছড়াচ্ছে উত্তাপ বাঁধভাঙা অগ্নিশ্লোগান-‘বীর বাঙালী অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।’ এ যেন বালির বাঁধ, বারবার পড়ছে…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
তৃতীয় সর্গ ভূমিধস বিজয়ে নাচছে সারা দেশ। পেয়েছে আওয়ামী লীগ একশত ঊন- সত্তরটি সিট পূর্ব-পাকিস্তানে; মাত্র দুটি ক্ষমতাসীনরা; ওদিকে পশ্চিম- পাকিস্তানে পিপলস পার্টি অষ্টাশিটি, একশত আটত্রিশটির মধ্যে; ফলে আওয়ামী লীগই সংখ্যাগরিষ্ট দল দুই পাকিস্তানে। বাংলার বিপ্লবী নেতা শেখ মুজিবের ক্ষমতায় যাওয়া আজ মুহূর্তের ব্যাপার। যে-কোনো মুহূর্তেই ডাকা হতে পারে তাঁকে শপথ নেওয়ার জন্যে। দলে দলে…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
দ্বিতীয় সর্গ বীরদর্পে ফিরলেন তিনি, দীপ্ত মুখ ও স্ফীত হৃদয়, বাসা বত্রিশ নম্বরে। কন্যা তাঁর, সদ্য ফোটা স্বর্ণের কমল যেন, পিতার বিশাল বক্ষে খুঁজে নিলো স্নেহের নিলয়। ‘হাসু’ বলে বোলালেন স্নেহসিক্ত হাত কন্যার সৌভাগ্যশিরে: “জানি, মাগো, তোমাদের সদাব্যস্ত পিতা তোমাদের ছেড়ে, ঘোরে শুধু পথে পথে কিংবা কাটায় কাল অন্ধ কারাগারে; তোমরা প্রত্যহ তীর্থের কাকের মতো…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
প্রথম সর্গ ‘বাংলার মানুষ মুক্তি চায়; বাংলার মানুষ বাঁচতে চায়; বাংলার মানুষ অধিকার চায়’- বলে সিংহের কণ্ঠে যে-বীর ছাড়লো ক্ষুব্ধ বজ্রের হুংকার ঊনিশ শ একাত্তরে, তারিখ সাতই মার্চ, রেসকোর্স ময়দানে- তাঁর চোখ- জুড়ে ছিলো প্রমিথিউসের স্বর্গ থেকে আগুনচুরির স্বপ্ন, আর বুকজুড়ে বাংলাদেশের সহস্র নদীর বুকে ভরা জোয়ারের মতো উথলে উথলে ওঠা লাঞ্ছিত বঞ্চিত বাঙালীর ব্যথা;…
-
মুজিবনামা / সায়ীদ আবুবকর
উৎসর্গ দিয়েছি সর্বস্ব সঁপে তোমার চরণে, রাখিনি নিজের করে কিছু, হে মুজিব; যখন গিয়েছি জেনে জীবন মরণে, মৃত্যুভয়ে ভীত যারা, তারা ঘৃণ্য ক্লিব। তুমিই বাংলাদেশ তুমিই পতাকা স্বাধীনতা সার্বভৌম প্রাণের উল্লাস; তোমার চরণে, বীর, এ খড়গ রাখা, মূর্খ তারা, যারা ভাবে কাটি এতে ঘাস! শিখিয়েছো নিত্য তুমি সংগ্রামসমর, শেষ রক্তবিন্দু দিয়ে রুখতে শত্রুকে,- যে মরে…