• সুখ অদ্ভুত / সাইফ আলি

    ০১ :কয়টা বাজে? :কি জানি, তিনটা চারটা বাজবে হয়তো। :ঘড়িটা দেখনা- :ওটা দেখার জন্য না, দেখানোর জন্য। :ও আচ্ছা, তোর এই ব্যপারটা আমার ঠিক মাথায় আসে না। :কোনটা? :এইযে, নষ্ট ঘড়ি পরে আছিস, লোকদেখানোর মধ্যে এতো মজা পাস তুই… :তুই পাস না। :না। :মিথ্যা বলিস না, তুইও পাস; অন্যভাবে। রাখ সে কথা, তোর দিনকাল যাচ্ছে…