• সুরের দুলাল / কাজী নজরুল ইসলাম

    পাকা ধানের গন্ধ-বিধুর হেমন্তের এই দিন-শেষে, সুরের দুলাল, আসলে ফিরে দিগ্‌বিজয়ীর বর-বেশে! আজও মালা হয়নি গাঁথা হয়নি আজও গান-রচন, কুহেলিকার পর্দা-ঢাকা আজও ফুলের সিংহাসন। অলস বেলায় হেলাফেলায় ঝিমায় রূপের রংমহল, হয়নিকো সাজ রূপকুমারীর, নিদ টুটেছে এই কেবল। আয়োজনের অনেক বাকি – শুননু হঠাৎ খোশখবর, ওরে অলস, রাখ আয়োজন, সুর-শাজাদা আসল ঘর। ওঠ রে সাকি, থাক…