-
সোনামনির দাগ / সাইফ আলি
শাদা পাতায় সোনামনি যেই দিয়েছে দাগ ফুল ফুটেছে নানান রঙের; করছো কেনো রাগ? ডাকছে পাখি শুনছো না তা দেখছো কেবল নতুন খাতা? হয়নি কিছু! বলছো যা তা; সব হয়েছে সব, বাগান হলো, ডাকলো পাখি, ছড়ালো সৌরভ! সোনামনি সূর্য আঁকে বন্ধু বানায় চাঁদ-তারাকে মেঘ ধরে ঠিক দুপুর রোদে বসিয়ে রাখে নদীর বাঁকে পারবে তুমি তা? করো…