-
স্বপ্নে আমি শুনতে পেলাম তার / আবু হেনা মোস্তফা কামাল
স্বপ্নে আমি শুনতে পেলাম তারকণ্ঠভরা সুরের ঝংকার।। তার আকুল করা মঞ্জীরেআকাশ নামে মন ঘিরেকাজল চোখের চাহনিতে গোপন অভিসার।। চাঁদের সাথে মিতালী তারবন্ধু পলাশ বীথিঘুমের দেশে ভালবেসেছড়ায় মধুর গীতি। তার পুষ্পবতী যৌবনেরঙের ছোঁয়া মৌবনেখোঁপায় দোলে কৃষ্ণচূড়ার রঙিন অলংকার।।