-
স্বাধীনতা / সাইফ আলি
তুমি ফুলে ফুলে ওঠা বুকের জমিনে বাতাসের বিপ্লবতুমি কবিতায় রাঙা রাজপথভেঙে পাখিদের উৎসব! তুমি একা বেড়ে ওঠা শিশুটির চোখনীল নীল নীলাকাশতুমি যুবকের বুক যুবতীর ঠোঁট, ভালোবাসা একরাশ। তুমি স্বাধীনতা, তুমি ভাঙা গড়া, তুমি দুকূল ভাসানো নদীআমি ঘুমাতাম খুব ঘুমাতাম আজ তুমি না হতাম যদি। ২৮/০৩/২৩
-
স্বাধীনতা / সাইফ আলি
:স্বাধীনতা কাকে বলে? কিসের মতো, লম্বা নাকি গোল? :স্বাধীনতা কোরমা, পোলাও, ইলিশ মাছের ঝোল! :পেটুক তুমি, তোমার কাছে খাওয়াই স্বাধীনতা… :পাখির মতো কণ্ঠ ছেড়ে গাওয়াও স্বাধীনতা! :নীল আকাশে ওড়া… :আমরা কি আর পাখি? :হলাম না হয়, মনের ডানা মেলে… :সূয্যি মামার সঙ্গী হলাম মেঘের তুলো ঠেলে। :এই যে দেখো স্বাধীনভাবে ভাবতে পারাও স্বাধীনতা… :সবার মাঝে…