• প্রতিটা শব্দের জন্য হিসাব / সাইফ আলি

    হাফেজ রেজাউলকে নিয়ে আমি কথা বলবো নাওর মাথায় টুপি, পরনে পাঞ্জাবি আর মুখে দাড়ি দেখেই বুঝেছি-ওকে বিক্রি করে খুব একটা লাভ হবে না।আচ্ছা, ও কেনো ওখানে গেলো বলুন তো?দোষটা তো ওরই, একটু সাবধানে চলাফেরা করবে না!এখানে মেধাবী আর এলিটদের রক্তের কিছুটা মূল্য আছে,আর ও বেচে থেকেই বা কি করতো শুনি? বড়জোর মসজিদের ইমাম…সে যাক, ওকে…


  • সংলাপ / সাইফ আলি

    : কপালডা বড়ো হলি থাল ভরা ইলিশের পেটি নিয়ে বমুতুই আর আমি পদ্মার চরে বসে পিরিতির মেলা কতা কমু;পরি, তোরে আমি মিছে আশা দিয়েভুলায়া ভালায়া রাখিতুই ক্যান অবুঝের মতো সব কিছু বুঝেচুপ করে থাকিসরে বল- : অতো কথা জেনে তোর কাম কি?আর কিছু দিমু? না লাগলি রাখা আছে জল,হাত ধুয়ে ওঠ, তাড়াতাড়ি বিছানায় চল। :…


  • মিলিয়ে যাচ্ছে নদীর ঢেউ / সাইফ আলি

    আকাশের নীল মিলিয়ে যাচ্ছেমিলিয়ে যাচ্ছে নদীর ঢেউহয়তো কোথাও মিলিয়ে যাচ্ছিআমি কিংবা আমার কেউ। কাশবনে, কেউ পথের বাঁকেতার দিকে যে তাকিয়ে থাকেসেও মিলিয়ে যাচ্ছে কেমনদিকভোলা এক পাখির ঝাঁকে। উড়ো মেঘের ছায়ার মতোপোষ না মানা মায়ার মতোমিলিয়ে যাচ্ছে নাটাই ছেঁড়াএকটা শাদা ঘুড়ির মতো… ২৪/০৯/২২


  • জনপ্রিয় / সাইফ আলি

    জনপ্রিয় রোগে যদি ধরে ভাইকেউ তারে আটকাতি পারে না,হিংসায় জ্বলে যায়, যা তা বলে যায়,অহমিকা পোকে খায়; ছাড়ে না। জনপ্রিয় বক্তার ভুলও জনপ্রিয়,দয়া করে সেদিকিউ নজরডা দিও;ভুল হয় মানুষিরই, ক্ষমা চায় বড়;তুমরা শিখায়ে ফের তুমরাই লড়ো!? ১২.০৩.২২


  • কবি / সাইফ আলি

    আমি এক শাদামাটা কবিতুষ্টির তেলে ভাজি, চটকায় শব্দের দলা।এইসব সাধারণ কলাআম্মার ভাত বাড়া, ভর্তা-ভাজি দেখেশিখেছি অনেক আগে, সেই ছোটোবেলা। লোকে বলে শব্দের সেবাবিরাট কঠিন কাজ, আমি বলি সোজা;যেভাবে কোকিল গায়, ফুল ফোটে, প্রজাপতি ওড়েসেরকমই সাবলিল অথচ নিখুঁত!শুধু শুধু অকারণ শব্দের বোঝাবহন করার ভার নিয়েছেন যারা;কবি নন কবিতার শিক্ষক তারা। ০৬.০৩.২২


  • মানুষ সেধেছে জ্ঞান-বিজ্ঞান / সাইফ আলি

    মানুষ সেধেছে জ্ঞান-বিজ্ঞানকোনো বিজ্ঞান সাধেনি মন,সাধিত সে জ্ঞান সহজ করেছেকঠিনতর এ নর-জীবন। কবে কোন কালে প্রমান করেছেবিজ্ঞান বলো স্রষ্টা নাই?স্রষ্টার দেয়া বিধান ধর্মবর্ম পরেই মেলে রেহায়। যদি এ যাত্রা বেঁচে যাও প্রিয়যদি এ যাত্রা মুক্তি পাও,ধর্মের কাছে পথ চেয়ে নিওবিজ্ঞান দিয়ে জুতা সেলাও। ২৩.০৪.২০


  • এক শহরেই থাকতো দু’জন / সাইফ আলি

    এক শহরেই থাকতো দু’জন দু’দিক তাদের মুখএক বাজারেই দুঃখ কিনে এক বাজারেই সুখ,দুই দালানের দুই জানালা কিন্তু মুখোমুখিখুলতো না কেউ খুললে হঠাৎ দৃষ্টি পড়ার ঝুকি। কপাল তাদের পুড়লো নাকি মহামারীর ঘায়েএক জানাজায় উঠলো দু’জন এক ইমামের নায়ে,একই গোরস্থানে তাদের মুখোমুখি কবরএক শহরের নামেই তাদের প্রচার হলো খবর। ২২.০৪.২০


  • এই নদীটা / সাইফ আলি

    এই নদীটা শুকিয়ে যাওয়ার আগেফুসতো ভীষণ রাগেরাগ করা কি ভালো?তাই দিয়েছি হাত পা বেঁধেশান্তি প্রদীপ জ্বালো! এই নদীটা ভীষণ জেদি জানোভাঙা গড়ার নষ্ট খেলায় মাতেতাই দিয়েছি হাত পা বেঁধে শান্ত থাকে যাতে। এই নদীটা শান্ত এখন খুবইঘুমিয়ে থাকে ঠিক আমাদের মতোঘর ভাঙেনা কারোআরোবুক জুড়ে তার সোনার ফসল ফলেতবুও লোকে বলে-ইস্ সে যদি আগের নদী হতো! 21.03.19


  • সুন্দর / সাইফ আলি

    সুন্দর কাকে বলে জানো? সুন্দর শিশুটির মুখ, হাতের আঙুল; যখন সে শরীরের সমস্ত শক্তির জোরে ধরে রাখে মায়ের জগত… কিংবা পিতার বুকে খুঁজে নেয় আদরের ভুঁই। সুন্দর পাখিদের বাসা, পাতায় জড়ানো তার ছানার আওয়াজ, প্রথম উড়তে শেখা, উড়ে যাওয়া প্রথম প্রহর; সুন্দর সবই। সুন্দর মাছেদের চোখ, লেজ আর শরীরের যাবতীয় কৌশল সব- সুন্দর ফুল, যখন…


  • মায়াবতি ম্যাজিক দেখাও / সাইফ আলি

    মায়াবতি ম্যাজিক দেখাও এই চোখে ক্লান্তি নেমেছে মায়াবতি কথা কও, হাত রাখো চুলের গোড়ায় বিন্দু বিন্দু ভয়, জমেছে শিশির। মায়াবতি চোখ তুলে চাও একবার… দেয়ালে ঠেকেছে পিঠ খাদের কিনারে এসে চেতনার সবকটি পা থরথর কাপে, মায়াবতি, তোমার বুকের তাপে চেপে রাখো; আরো জোরে, বের হোয়ে যাক সব ভীরু নিশ্বাস। মায়াবতি ম্যাজিক দেখাও চোখে রাখো হাত,…


  • আজব প্রেমিক তুৃমি বটে / সাইফ আলি

    পাহাড়কে শান্ত্বনা দিতে গিয়েছিলো কোনো একজন বলেছিলো, সামান্য এই ঝরনার স্রোতে তুমি বলো কতোটুকু হারাবে তোমার! পাহাড় তা শুনে শুধু হেসে বলেছিলো, তুমি তাই ভাবো? ঝরনা প্রেমিক তুমি বটে! সাগরকে শান্তনা দিতে বলেছিলো মহা বিদ্যান, কেনো তুমি খামাখাই কেদে তিতে করে ফেলো এই ঢেউ; তোমার কষ্ট এতো কিসে? সাগর অবাক হয়ে বলে, তিতে কোনো কষ্টের…


  • সবুজ / সাইফ আলি

    ১. মাটির কাছে একটা সবুজ ভবিষ্যতের গল্প আছে তোমরা যারা কান রাখোনা মাটির বুকে তাদের কাছে সেই সবুজের গল্পটা কেমন যেনো প্রলাপ লাগে। ২. ইট পাথরের এ সভ্যতায় সবুজটা ঠিক মানায় না মগজ পাড়ায় বুকের খবর জোর করে কেউ আনায় না। আর যা আসে ভাসা ভাসা পানার মতো ভেসেই যায়; হয়তো আমিই উল্টোমানুষ, সবুজ ভালোবেসেই…


  • স্বপ্নগুলো অন্যরকম / সাইফ আলি

    একটা বুনো পাখির পাখায় জড়িয়ে যাওয়া স্বপ্নগুলো হাওয়ায় হাওয়ায় ছন্দ আনে; সেও কি তোমার আমার মতো জীবনবোধের নামতা জানে? স্বপ্নগুলো অন্যরকম কেমন যেনো বাস্তবতার ধার ধারে না, বুনো পাখির লেজ ধরে সে গাছে গাছে বেড়ায় ঘুরে সংসারে না একটুও তার মন বসে না। আচ্ছা সে কি যোগ বিয়োগের বালাই জানে? জেনেই কি লাভ, তার চেয়ে…


  • সময়ের অল্প কিছু পাতায় / সাইফ আলি

    মুছে গেলে কি হয় একটা রাত ছিড়ে গেলে কি হয় একটা পাতা যেখানে অনেক রাতের মায়া সাজিয়ে পূর্ণতা পায় এক জীবনের খাতা- মুছে গেলে কেবল একটা দিন কি এমন ক্ষতির হিসেব আসে, হাজারো দিনের হিসেব ভুলে যে মানুষ থাকতে ভালোবাসে। জীবনের অল্প ‍কিছু স্মৃতি নিয়ে তো সুখেই আছি আমি, সময়ের অল্প কিছু পাতায় লেখেছি ভালোবাসার…


  • হিসেব / সাইফ আলি

    জোর করে তুই তোর করে নিলি সোর করে আর লাভ কি!? ঠিক আছে তবে করবো না সোর ধরবো না তোর ঘাড়টা; ঘোর করে রাত এলে বোঝা যাবে হিসেব মিলেছে কারটা।


  • নাটাই-বালক-ঘুড়ি / সাইফ আলি

    নিজকে তুমি ভাবছো নাটাই ঘুড়ির কপাল তোমার হাতে কিন্তু বালক করছে খেলা তোমার সাথে বুঝলে না; পরেরটা তো ঠিক বুঝেছো নিজের বেলা বুঝলে না। নিজকে তুমি ভাবছো রাজা সিংহাসনে অন্য কেউ; দু’চোখ বুজে দাঁড়িয়ে ছিলে- দাঁড়ায় তোমার জন্য কেউ?


  • যেভাবেই তুমি চাওনা মাধবী / সাইফ আলি

    যেভাবেই তুমি চাওনা মাধবী যতটাই তুমি চাও আমার আছে যা তার থেকে বেশি পারবোনা দিতে সত্যি। কথা দিতে আমি পারবোনা কাল এ পথেই ফিরে আসবো, পার্কের এই বেঞ্চিতে বসে বাদাম চিবাবো দুইজন, কথা দিতে আমি পারবোনা কাল সত্যিই ভালোবাসবো। যেভাবেই তুমি চাওনা মাধবী, যতটাই তুমি চাও আমার আছে যা তার থেকে বেশি বাতুলতা ছাড়া আর…


  • ঝড়

    ঝড়, পাশ দিয়ে চলে গেল সাঁই- আশা ছিলো, বাসা ছিলো, সব ছিলো; নাই। ঝড়, কড়মড়-মড়মড় ভাঙে বুঝি ডাল চুপচাপ ভয় ভয় গায়ে মোড়া শাল। ঝড়, ঝাপি খালি চোরাবালি পথ- যদি থাকে বুকে হিম্মত আবার নতুন করে গড়।


  • ফেলে দাও প্রিয় ফুল

    ফেলে দাও প্রিয় ফুল ঝরে যাক কিছু নষ্ট সময় পাতার মতোন… বর্ষা আসেনি শ্রাবন গিয়েছে চলে শুন্য কলস ঠনঠন করে খালি, মরা খালে কিছু বিষাক্ত নীল পানি নদী ভরা কাচ-বালি। ফেলে দাও তবু ফুল ঝরে যাক কিছু শ্বেত পাথরের মেঘ বৃষ্টিবিহীন শীল, উঁই ধরা কিছু ছিন্ন বৃক্ষ হোক দরজার খিল। আমি-তুমি শীতে কাঁপি এসি রুমটাতে…


  • স্নেহময়ী মা, প্রিয় মা / সাইফ আলি

    তোমাকে বললাম, তুমি রাত হয়ে যাও তোমার আচলে মুখ ঢেকে ঘুমিয়ে নিই বিশুদ্ধ ঘুম তোমাকে বললাম, এক পশলা বর্ষার ঢল হয়ে যাও ভিজে ভিজে চৌচির খেতের জমিনটুকু আবাদযোগ্য করে তুলি আরেকটিবার তুমি মানলে না। তোমাকে বললাম, আমাকে একটুখানি আকাশ দেখাও উদোম আকাশ জুড়ে চিলের ডানার মতো ডিগবাজি খাই অথবা সবুজ ঘাস- কাশবন- বাঁশবন হও দেখে…