-
তবুও সে উড়ছে উড়বেই….
ঝিনুকের পেট থেকে টুপ করে খসে পড়া মুক্তার দানা আজ আর মানল না বেড়াজাল কাটাতার খচিত এ লিখিত সীমানা আজ তার গজিয়েছে ঈগলের ডানা। ভাগাড়ের লাশে যে শকুন হায়েনারা হাসে তারা যদি তাক করে বন্দুকের নল নিন্দুকের দল এবার একটিবার সত্যিকথা বল- ‘ও ডানায় গুলি করে লাভ নেই যে মুক্তা জ্বলেছে সে মুক্তা জ্বলবেই।’ ঝিনুক…
-
পালক ব্যথায় কাঁপছো তুমি
পালক ব্যথায় কাঁপছো তুমি কাটার আঘাত সহজ ভাবো; উই ডিবিটা পার হলে না সকাল বিকাল পাহাড় যাবো!! মাঠ মাড়ালেই হয় না ফসল কপাল ঘামাও চিন্তা করে, সমাজটাকে বদলে দেবে তা-ধিন তা-ধিন ধিন-তা করে। সহজ কথা সহজ ভাষায় অনেক সময় যায়না বল, জীবনটাকে সহজ ভাবো সহজ না খুব এ পথ চলা।
-
রঙিন কাকের দরবারে শাদা-কালো পৃথিবী / সাইফ আলি
রঙিন কাকের দরবারে শাদা-কালো পৃথিবী ফুল ভুল – পাতা মিছে, তারও নিচে উঁইদের ঢিবি ঢিবিতে কি মাটি পরিপাটি নাকি অগোছালো ব্যথা সদ্য হারানো ডানায় গিয়েছে ঢেকে ডাস্টবিনে কাক ভালো অছে সব থেকে। ল্যাম্পপোস্টের আলোটা গিয়েছে নিভে তবুও মাতাল সোনালী আলোয় হাঁটে; সকাল-সন্ধ্যা নীলক্ষেত মোড়ে ককটেল রাগে ফাটে। গলাবাজ মহারাজ সোফায় রাগে-দুখে ফোপায় সংলাপ প্রস্তুত করে;…
-
ঘড়ির কাটারা সময় মাপে না
ঘড়ির কাটারা সময় মাপে না ব্যটারি গিয়েছে পুড়ে পোঁড়া ব্যটারির ঝাঁঝ নিয়ে বুকে ঘড়ি নির্বাক- টিক টিক টিক দেয়াল ঘড়িটা ঠিক ঠিক আর দেয় না খবর ঘরের মায়াতো ছেড়েছি আগেই এইবার হোক ঘড়ির কবর। সময় তবুও পিছন ফেরে না স্টেশনেও নেই না বিরতি আক্ষেপে আর ফুঁটবে গোলাপ কি বা লাভ তার কি বা তার ক্ষতি।…
-
হে আমার প্রভূ
হে আমার প্রভূ যখন পাহাড় থেকে পাহাড়ে পরিপূর্ণ অধিকার নিয়ে তাকালাম মেঘগুলো তুলোর মতো ভেসে গেলো উষ্ম-শীতল ঝর্ণা ভেজা বাতাস মেখে গায় সারাদিন ভেবে হলাম সারা কতো বেশি ভালোবাসো তুমি… দাড়ালাম সাগরের তীরে উথলে ওঠা ঢেউ তার ছুয়ে দিলো পা মনে মনে ভাবলাম- প্রভূ, এতো বেশি ভালোবেসে যেনো ক্ষমা কোরো; শাস্তি দিও না।
-
এখন আর কেউ মাগো
বিশ্রাম নিতে আমি কোল খুঁজে ফিরতার ঘরে তুমি ছাড়া কেউ আর থাকতো না আমার শহরে; মনে পড়ে শৈশব স্মৃতি… মনে পড়ে যতোবার ততোবার খুঁজি সেই কোল তা দেখে ও বলে ওঠে- যতোসব আবল-তাবোল পাগলাটে আমার প্রকৃতি। তা বটে, সারাদিন অফিসের ফাইল-পত্র ঘেঁটে আর, দু’মাইল হেটে বাড়িটার গেটে দাড়িয়েই মনে হয়- এখন আর কেউ মাগো তোমার…