• হরফের ছড়া / ফররুখ আহমদ

    ক য়ের কাছে কলমি লতা, কলমি লতা কয় না কথা, কোকিল ফিঙে দূর থেকে কলমি ফুলের রঙ দেখ ॥ খ কে নিয়ে খেঁক শিয়ালী যায় পালিয়ে কুমারখালি পাখ-পাখালি খবর পেয়ে খরগোসকে দেয় জানিয়ে॥ গ য়ের খেলা গোললাছুট জিতলে চানা, হারলে বুট, তোমরা খাবে কুটুর কুট, আমরা খাব মুটুর মুট ॥ ঘ য়ে ঘোড়া এল যেই…


  • ঔ কাঁদে রাত দিন পুরোপুরি সাত দিন, ঔষধ খায় নি রোগটাও যায় নি।।


  • ও শুনেছে ওদের কাছে ওড়না, রাঙা আয়না আছে, ও ধরেছে বায়না ওড়না ছেড়ে আয় না।।


  • ঐ ধরেছে ঐকতান, ব্যঙরা বলে: মজার গান, অনেক মুখে একটা সুর যায় ছাড়িয়ে পথটা দূর।।


  • এ চলেছে এঞ্জিনে এলাচ দানা, রং কিনে, থামার কথা নাই যে একটানা যায় তাই সে।।


  • ঋ তে ঋষভ- ষাঁড়টা বাঁকিয়ে রাখে ঘাড়টা সারাটা দিন চায় খেতে লড়াই নিয়ে রয় মেতে।।


  • (দীর্ঘ) ঊ টা ঊষাতে রাঙলো দিনের ভূষাতে, ঊষার হাসি ভোর বেলা দেখছি দিনের রঙ খেলা।।


  • (হ্রস্ব) উ টা উড়ছে, রঙিন কাগজ ছুঁড়ছে, উই পোকাটা বলে: এবার উড়োজাহাজ ঘুরছে।।


  • (দীর্ঘ) ঈ যায় ঈদগায়, ঈদ এসেছে রাঙা নায়, নতুন চাঁদের বাঁকা নায়; (দীর্ঘ), ঈ যায় ঈদগায়।


  • (হ্রস্ব) ই কয়: ইলশেগুড়ি ইলিশ মাছে ভরবে ঝুড়ি ইস্টিশানে মিষ্টি পান ইলিশ কিনে গায় সে গান।


  • আ য়ে আনারস, আম বাগান, আসমানী রং ফুলটা আন, আসমানী রং মন টানে; আ যেতে চায় আসমানে।।


  • অ য়ে অতসী-তিসির মাঠ, অশথ গাছের সামনে হাট, অলিগলি  শহর চাই, অলিগলি শহর পাই।।