-
হে নিশান! ফের ইঙ্গিত দাও মানবতার / ফররুখ আহমদ
হে নিশান! ফের ইঙ্গিত দাও মানবতার;হে নিশান! ফের ইঙ্গিত দাওমৃত যাত্রীকে পথ চলারইঙ্গিত দাও মানবতার।। মানবতাহীন মানুষের বুকেযেখানে উঠেছে নাভিশ্বাস,বঞ্চিত তনু মনের আকাশ,খাক হয়ে যেথা জ্বলে আকাশ,চৈত্র-দগ্ধ পোড়ামাটি-ম্লাননিষ্প্রভ নীল শূন্যাকাশ,সেখানে জাগাও সাড়াদাও আহ্বান পথ চলার;সেখানে তোমার ইশারা জানাও মানবতার।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু