• হে মধুসূদন / সায়ীদ আবুবকর

    তোমার দুচোখে দিয়েছিল ঢেলে ঘোরমিল্টন, পেত্রার্ক, হোমার, দান্তে ও শেলি;আমার দুচোখে ঢেলে দেছে সেই ঘোরআমারই গৃহের শিমুল পলাশ বেলি। তুমি ছুটেছিলে আটলান্টিকের পাড়ে,হেঁটেছিলে একা শেক্সপিয়ারের বাড়ি:কবিতার নেশা জাগলে মজ্জায়-হাড়েআমি ছুটে যাই তোমার সাগরদাড়ি। তুমি ফিরেছিলে, যেন বীর, হাসিমুখে,বিপুল বৈভব এনেছিলে হাত ভরে;আমার জীবন কেটে যায় সেই সুখে,কাটে দিনরাত কবিতার মহা ঘোরে। তুমি গিয়েছিলে শেক্সপিয়ারের বাড়ি,আমি…