-
স্বপ্নে আমি শুনতে পেলাম তার / আবু হেনা মোস্তফা কামাল
স্বপ্নে আমি শুনতে পেলাম তারকণ্ঠভরা সুরের ঝংকার।। তার আকুল করা মঞ্জীরেআকাশ নামে মন ঘিরেকাজল চোখের চাহনিতে গোপন অভিসার।। চাঁদের সাথে মিতালী তারবন্ধু পলাশ বীথিঘুমের দেশে ভালবেসেছড়ায় মধুর গীতি। তার পুষ্পবতী যৌবনেরঙের ছোঁয়া মৌবনেখোঁপায় দোলে কৃষ্ণচূড়ার রঙিন অলংকার।।
-
তোমায় যে কেন এত ভালো লাগে / আবু হেনা মোস্তফা কামাল
তোমায় যে কেন এত ভালো লাগেকেন এত কাছে চাইআজো সে কাহিনী তুমি তো জানো নাকেন এত ব্যথা পাই।। কি যে তুমি চাও বুঝিতে পারিনা বলেবাঁধা নীড় আমি পিছে ফেলে যায় চলেযে গানে তোমার আঁখিজল ঝরেসেই গান খানি গাই।। নদী তো জানেনা মাটির বাসরকেন দূরে চেয়ে থাকেমাটির পৃথিবী জানেনা তটিনীকারে আনমনে ডাকে। তুমি যত ব্যথা দিয়েছো…
-
আমার এ চোখ তোমায় দেখেছে বলে / আবু হেনা মোস্তফা কামাল
আমার এ চোখ তোমায় দেখেছে বলেপ্রিয় বান্ধবী, তুমি সুন্দর হলে।। সিঁথিমূলে যদি নাই পরো চন্দনতোমার জন্য তবু অভিনন্দনআমার প্রাণের প্রদীপে উঠবে জ্বলে।। যদি ঐ হাতে নাই পরো কঙ্কণতবু অনন্যা রবে চির বন্ধনআমার গানের বেদনার কল্লোলে।।
-
কেন চন্দ্রকলার মত তোমার ও মন / আবু হেনা মোস্তফা কামাল
কেন চন্দ্রকলার মত তোমার ও মনআজ আমার হৃদয় ঘিরে করে আলাপন।। আমি জেনেছি গো জেনেছিতাই হার মেনেছিকল্পতরুর ফুলে মালা গেঁথে এনেছিতাই শুধু পুলকিত হই অকারণ।। আজ কেন বনলতা হতে মন চায়সবুজ আবেগে শুধু জড়াতে তোমায়। জানি ভোমরার সাড়া পেয়েফুল কেন মরে লাজেকেন তবু ঠাঁই দেয় বুকের মাঝেতাই শুধু মনে জাগে মধু শিহরণ।।
-
এখনো বুঝিনাতো তুমি যে কে / আবু হেনা মোস্তফা কামাল
এখনো বুঝিনাতো তুমি যে কেকেন যে মালাখানি যাও রেখে।। যে পথে আমি যাইতোমার দেখা পাইতুমি যে নদী হয়েনীরবে যাও বয়েজানিনা কি যে চাও দূর থেকে।। এ কথা বলি যদি ফুলের কানে কানেনিজেই ব্যথা পাই নিজেরি অভিমানে। হারাতে যদি চাইসুদূরে চলে যাইতুমি যে মিতা হয়েস্বপনে যাও ছুঁয়েজানিনা কেন নাও কাছে ডেকেকেন যে সরে যাও কাছে ডেকে।।…
-
কেন যে আমায় তোমার লাগলো ভালো / আবু হেনা মোস্তফা কামাল
কেন যে আমায় তোমার লাগলো ভালোঅত গোলাপ থাকতেতাহলে ফুলদানিতে রাখলে কেনবুকেই না হয় রাখতে।। তবে কি কাঁটার ভয়ে দিলে নির্বাসনজানিনা কি সুখ পেলে শূন্য রেখে হৃদয় সিংহাসনকি ভুল হতো যদি আমায় তুমিঅন্য নামে ডাকতে।। এখনো গোপন আশা দিইনি বিসর্জনবাতাসে ঝরা ফুলের মালা গেঁথে জানাই আমন্ত্রণকি দোষ বলো তুমি সাধ ফুরালেএকা প্রহর জাগতে।।
-
কেন যে এখনো এলে না / আবু হেনা মোস্তফা কামাল
কেন যে এখনো এলে নাআমি কি এখনো অচেনাবল আর কত দিনআঁকি স্বপ্ন রঙিন।। ঐ দূর পাহাড়েবেলা যে গেলবনের বাতাসেকান্না এলতুমি কি আমার সাড়াতবু পেলে না।। তবু তুমি একদিনআসবে বলেমনের ময়ূর তারপেখম খোলেমন দিয়ে কেন আজোমন মেলে না।।
-
তুমি আমার গানের আড়ালে করেছ / আবু হেনা মোস্তফা কামাল
তুমি আমার গানের আড়ালে করেছআলোর ভূবন রচনাকণ্ঠে আমার তাই এত মায়া জাগে,নয়নে আমার তাই এত রঙ লাগে।। ফাল্গুনে তুমি তনিমা সাজাও ফুলেআর দূর হতে আমি বীণাখানি হাতে তুলেনতুন সুরের সৌরভ আনিমধু বসন্ত রাগে।। জীবনের ধূপ গন্ধ আনেআপনার বিনিময়েমাটির বাসর রামধনু রচেতারই সাত রঙ লয়ে। গরবী তোমার করবী জড়ানো অলকেরাতের মধুর স্বপন ছড়ালো বল কেসে যে…
-
তুমি এতো সুন্দর / আবু হেনা মোস্তফা কামাল
তুমি এতো সুন্দরতুমি কি সত্য হতে পারোনা হয় একটু খুঁত থাকতো রূপেতাহলে আমার হতে আরো।। বিদিশার কালো নিশা ও কালো কেশেহাজার বছর পরে যদি না মেশেমনে হয় কোনো ক্ষতি হতো না কারো।। তুমি এতো সুন্দর কিছুতেই বিশ্বাস হয় নাকোনো কবি দিতে পারে উপমার সাতনরী গয়না। উজ্জয়িনীর নীল ও দুটি চোখেমেঘের চূড়ায় ভেসে এনে দিলো কেমনে…
-
শোন বোলবো তোমায় আমি একটি কথা / আবু হেনা মোস্তফা কামাল
শোন বোলবো তোমায় আমি একটি কথাযদি শুনবে মেয়েতার অন্তরে ফাল্গুনী মর্মরতাতুমি শুনবে মেয়ে।। যেয়ো না, যেয়ো না তুমি বনের পথেঐ নূপুর পায়েতার ছন্দে মাতাল নেশা উঠবে জেগেঐ নদীর গায়েআমি সইতে পারি না তার সে মত্ততা।। যেয়ো না, যেয়ো না তুমি বনের পথেওগো স্বপ্নপরীতার কাঁকনের গুঞ্জনে উঠবে জেগেভীরু বন ময়ূরী। তুলো না তুলো না তুমি ঢেউয়ের…
-
ডাগর নয়নে কী মায়া জড়ানো / আবু হেনা মোস্তফা কামাল
ডাগর নয়নে কী মায়া জড়ানোসে কথা সাগর জানে,জীবনে আমার পূর্ণিমা হয়েসে শুধু জোয়ার আনে।। কবরীতে যার মেঘের মাধুরী দোলেআঁখির আভাসে আবেশে হৃদয় ভোলেভালো লাগে তারে আর কিছু নয়দূরে থাকি অভিমানে।। যত সে গরবী কাছে আসে তারমহুয়া মাতাল হাসিতেহৃদয় যে শুধু হার মানে আরমন চায় ভালোবাসিতে। কিছুই না বলে যে কথা যায় সে বলেসেই ভাষা মোর…
-
দোলে লাল দুল জ্বলোজ্বলো জোনাকী / আবু হেনা মোস্তফা কামাল
দোলে লাল দুল জ্বলোজ্বলো জোনাকীওড়ে নীল শাড়ী ঝিলমিল জানো কিকে আমার তুমি ওগো জালো কি? দোলে মঞ্জরী বংকিম বেণীতেবাঁশী বলে গুণগুণ ধ্বনিতেআজ মেঘে ফোটে বিজলীর সোনা কি।। পথে যেতে ঝরে ফুল চকিতেবুঝি দেখা হলো দুই চেনা সখিতে। ওড়ে চঞ্চল অঞ্চল রূপালীমনে জ্বলে স্বপ্নের দীপালীআর আনমনে এই গান শোনা কি।।
-
কবিতার মত সুন্দর তুমি তাই / আবু হেনা মোস্তফা কামাল
কবিতার মত সুন্দর তুমি তাইআমি চিরদিন আর কিছু নয়, শুধুকবি হ’তে চাই।। আমি উপমার দ্বীপ জ্বেলেতোমায় দেখেছি অবাক নয়ন মেলেতুমি কোনদিন সেই কথা জানো নাই।। কে জ্বালে অমন রূপের দেয়ালীপ্রতিমা তো জানে না তা,তবু শিল্পী তুলির ছোঁয়ায়ভরে তার আঁখি পাতা। আমি কত না অলংকারেতোমায় সাজায়ে দেখেছি যে বারে বারেচিরদিন যেন সেই অধিকার পাই।। সুর: আনোয়ার…
-
তুমি আলতো হাতে পরো খোঁপায় কুসুম / আবু হেনা মোস্তফা কামাল
তুমি আলতো হাতে পরো খোঁপায় কুসুমআমি দূর থেকে তাইদেখি আর ব্যথা পাই।। বসন্ত এলে বনে কৃষ্ণচূড়াহয় মুখরারঙে রঙে ভরে তার আকাশ, ধরা।আমি জানি না তো কেন ফুলদু’হাতে ছড়াই।। বনের ময়ূরী তুমিফেরাও গ্রীবাআহা হাসিতে ঝরাও কতরাতের বিভা। বাঁকা চোখে কত যাদুওঠে উছলিকি করে বলি;বুকে শুধু কেঁপে ওঠে গানের কলিআমি তোমারেই বারবার ফিরে ফিরে চাই।। সুর: আনোয়ার…
-
পথে যেতে দেখি আমি যারে / আবু হেনা মোস্তফা কামাল
পথে যেতে দেখি আমি যারেকপালে টিপের যাদুকপোলে ফাগুনকুন্তলে অমানিশাহৃদয়ে আগুনআমি মনের মানুষ বলি তারে।। মনে হয় ফুল হইকুঞ্জবনে,তার একটু পরশ নেইখুব গোপনেযদি খোঁপায় সে পরে আমারে।। বুকে তার কত ঢেউআমি মুখ দেখে পারি না যে বলিতেকেন সে আমারে চায় ছলিতে। মনে হয় মধুমাসেহই মধুকর,শুধু গুঞ্জনে ভরি তারঅলস প্রহর;রাখি একটু পরশ তার শাড়ীর পাড়ে।। সুর: আনোয়ার…
-
আমি সাগরের নীল নয়নে মেখেছি / আবু হেনা মোস্তফা কামাল
আমি সাগরের নীল নয়নে মেখেছি এই চৈতালি রাতেফুলকঙ্কণ পরেছি দখিন হাতে।। বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আরকণ্ঠে পরেছি গানের অলঙ্কারঅঙ্গ ভরেছি তোমার প্রেমেরঅপরূপ তন্দ্রাতে।। এ মধু প্রহরে আকাশ বাসরেদুটি নীল তারা জ্বলছেহয়তো বা তারা তোমার আমারস্বপনের কথা বলছে। তাই ভেবে আমি প্রদীপ জ্বালিনি আরছড়ায়ে দিয়েছি মায়াবী অন্ধকারতোমার আমার এই সুরভিতবেদনার মোহনাতে।। সুর : আব্দুল আহাদ